logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়
  3. মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিন…

মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিন…

প্রকাশিত হয়েছে : ৩:০৭:১২,অপরাহ্ন ১৮ জুন ২০১৯ | সংবাদটি ২৯১৪ বার পঠিত

আমাদের দেশে মধ্যবিত্তদের আস্থার জায়গা হলো জাতীয় সঞ্চয়পত্র। সারা জনমের সঞ্চিত অর্থ একটি সময়ে এসে জাতীয় সঞ্চয়পত্র কিনে নিরাপদ একটি আশ্রয় খুঁজে নেওয়ার জায়গা হিসেবে ধরে নেয় তারা। বাংলাদেশ জাতীয় সঞ্চয় অধিদফতরের অধীনে জনগণকে সঞ্চয়ী হতে উদ্বুদ্ধ করা ও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমের মাধ্যমে সাধারণের নির্ঝঞ্ঝাট অর্থ বিনিয়োগের পথ প্রশস্ত করে। বৃহত্তর দৃষ্টিকোণে, সাধারণ মানুষের হাতে জমানো টাকা লম্বা সময়ের জন্য ফেলে না রেখে ঝুঁকিমুক্ত বিনিয়োগে মুনাফা লাভ, দেশের বিশেষ জনগোষ্ঠী যেমনÑ মহিলা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, প্রবাসী বাংলাদেশি এবং শারীরিক প্রতিবন্ধীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসার সুযোগ এবং সরকারের সঞ্চয় স্কিমের মাধ্যমে আহরিত অর্থ দ্বারা জাতীয় বাজেট ঘাটতি পূরণ করার সুযোগ করে দেয়। বর্তমান প্রস্তাবিত বাজেটে এ সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে দেশের ২ কোটি গ্রাহককে। আবার এ গ্রাহকদের সঙ্গে জড়িয়ে আছে তাদের পরিবারের সদস্যরা। সব মিলিয়ে আমরা ধরে নিতে পারি প্রস্তাবিত বাজেটের গ্যাঁড়াকলে পড়ে দেশের জনসংখ্যার অর্ধেক মানুষের আগামী জীবন অনিশ্চিত হয়ে গেছে। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত।

বাজেটে গ্রাহকদের মুনাফার টাকার ওপর উৎসে কর দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ আগে উৎসে কর দিতে হতো ৫ শতাংশ, এখন দিতে হবে ১০ শতাংশ। এর আগে ২০১৬ সাল পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হতো। আর এ নিয়েই তৈরি হয়েছে গ্রাহকের বিভ্রান্তি। এতদিন যারা ৫ শতাংশ উৎসে কর দিয়ে আসছে, তাদের জন্য কি এ হার বহাল থাকবে? নাকি নতুন ও পুরনো সবার জন্যই আগামী ১ জুলাই থেকে ১০ শতাংশ উৎসে কর চালু হবে? যারা মুনাফার টাকা তোলেননি, তাদের ক্ষেত্রেই বা কী নিয়ম হবে?

জাতীয় সঞ্চয়পত্র অধিদফতর বলছে, বাজেট পাস হওয়ার আগে বর্তমানে যে নিয়ম আছে, সে নিয়ম বহাল থাকবে। এনবিআর বলছে, ১০ শতাংশ উৎসে কর ১ জুলাই থেকেই কার্যকর হবে। যারা এখনও মুনাফার টাকা তোলেননি এবং যারা ৫ শতাংশ উৎসে কর দিয়েই মুনাফার টাকা তুলতে চান, তাদের উচিত হবে ৩০ জুনের মধ্যেই তা তুলে ফেলা। সে ক্ষেত্রে তাদের বাড়তি কর দিতে হবে না। উৎসে কর দ্বিগুণ করার কারণে সমাজের সীমিত আয় ও মধ্যবিত্ত শ্রেণির সঞ্চয়পত্র গ্রাহকদের আয় কমে যাবে। সঞ্চয়পত্রে বিনিয়োগের কারণে কোনো গ্রাহক যদি মাসে ৫ হাজার টাকা মুনাফা পেয়ে থাকে, ১ জুলাইয়ের পর থেকে তিনি ৫ হাজার থেকে ৫০০ টাকা কম পাবেন। ব্যাংকের কাছ থেকে এ টাকা বুঝে নেবে এনবিআর। সঞ্চয়পত্র চালুর দর্শনটা হচ্ছে সাধারণ মানুষকে এক ধরনের সুরক্ষা দেওয়া। আর এ দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজনীতিবিদ এবং ধনাঢ্য ব্যক্তিরাই সঞ্চয়পত্র বেশি কিনছে এবং করের টাকায় বিপুল অঙ্কের মুনাফাও নিচ্ছে। গত সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় দেখা গেছে, মন্ত্রী ও সংসদ সদস্যরা ১০, ২০ এমনকি ৪০ কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন। সঞ্চয়পত্রকে সরকার প্রতিবছরই বাজেটের ঘাটতি অর্থায়ন পূরণের অন্যতম উপায় হিসেবে বিবেচনা করে।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে ২৬ হাজার ১৯৭ কোটি টাকা সংগ্রহের লক্ষ্য থাকলেও পরে তা বাড়িয়ে ৪৫ হাজার কোটি টাকা করা হয়। আমাদের দাবি, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের রাষ্ট্রের ন্যূনতম এ সুযোগ বা অর্থনৈতিক নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, বলা যায়, দেশের মধ্যবিত্ত শ্রেণির প্রতি তাকিয়ে উৎসে করের বৈষম্যকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা এনে সরকারকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নইলে সরকার যে উদ্দেশ্যে বাজেটকে জনকল্যাণকর বলে আখ্যায়িত করেছেন তা শুধু প্রশ্নবিদ্ধই হবে না, দেশের অর্ধেক মানুষ অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে।

সম্পাদকীয় এর আরও খবর
করোনা ভয় দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে ডাক্তাররা চিকিৎসা দেবেন

করোনা ভয় দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে ডাক্তাররা চিকিৎসা দেবেন

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

সুযোগ এসেছে একাত্তরের চেতনায় দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠার

সুযোগ এসেছে একাত্তরের চেতনায় দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠার

কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার করে সামাজিক আন্দোলন গড়ে তুলি

কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার করে সামাজিক আন্দোলন গড়ে তুলি

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top