logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. সিরাজগঞ্জে আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন বিএনপির বড় নেতা

সিরাজগঞ্জে আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন বিএনপির বড় নেতা

প্রকাশিত হয়েছে : ৬:২০:৫২,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২৫ | সংবাদটি ৬০০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

১৭ বছর আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন সিরাজগঞ্জ জেলা বিএনপির বড় নেতা!

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে সুসম্পর্ক স্থাপন করে সুযোগ সুবিধা গ্রহণ করাসহ বিভিন্ন কেলেঙ্কারির অভিযোগ তার বিরুদ্ধে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ভোল পাল্টে তিনি এখন সিরাজগঞ্জ জেলা বিএনপির বড় নেতা। বলছি হারুন অর রশিদ খান হাসান এর কথা।

বিগত ১৭ বছরে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু’র নামে মামলা হয়েছে ৮২টি। অথচ ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিশেষ সুযোগ সুবিধা নেওয়া এই হারুন অর রশিদ খান হাসান সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে থাকলেও তার নামে কোন মামলা হয়নি। আর বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যখন বিএনপি নেতাকর্মীরা জেলে অথবা বাড়ি ছাড়া ঠিক তখনই হাসান সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুরে করেছেন ৫তলা বাড়ি। একাধিক ব্যাংক একাউন্টে রয়েছে বিপুল পরিমাণ টাকা।

অনুসন্ধানে জানা যায়, গত ২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দখল করেন সিরাজগঞ্জ প্রেসক্লাব। আর তাতে হয়ে ওঠেন আরও বেপরোয়া। প্রেসক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, ছাত্রজনতা হত্যা মামলার আসামির তালিকায় নাম দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়া, এমনকি দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের বক্তব্য নিতে গেলেও সাংবাদিকদের হয়রানি ও ভীতি প্রদর্শন সহ নানা অপকর্মে মেতেছেন হারুন অর রশিদ খান হাসান।

সম্প্রতি তার এসব দূর্নীতি ও অপকর্ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশিত হয় এর জের ধরে সিরাজগঞ্জের স্থানীয় একটি পাঠক নন্দিত পত্রিকা ‘দৈনিক যুগের কথা’ জেলা প্রশাসকের নাম ব্যবহার করে সংবাদপত্র হকারদের কাছ থেকে পত্রিকা ছিনিয়ে নেয়। পরে বিষয়টি জানাজানি হলে হারুন অর রশিদ খান হাসান নিজের অপকর্ম ঢাকতে তার অনুসারীদের নিয়ে ওই পত্রিকা বন্ধের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন অপপ্রচার চালায় যা এখনো বিদ্যমান।

সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা জানান, ‘‘আমরা সিরাজগঞ্জে স্বাধীন ভাবে সংবাদ সংগ্রহ করতে পারছিনা। প্রতিনিয়ত হাসানের চাপ। দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাদের বক্তব্য নিতে গেলে কখনো আত্মীয় আবার কখনো বা শুনতে হচ্ছে তার হুমকি ধামকি। শুধু তাই নয় নামমাত্র ভুঁইফোড় এক মিডিয়ার পরিচয় পত্র দিয়ে নিজের স্ত্রীকে বানিয়েছেন প্রেসক্লাবের সদস্য। অথচ প্রেসক্লাবের সদস্য পদে স্থান হয়নি মূলধারার গণমাধ্যমে কর্মরত অনেক সাংবাদিকের।’’

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের একাধিক নেতারা জানান, ‘‘হারুন অর রশিদ খান হাসান সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদে থাকা সত্বেও আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। এবং মানবিক দিক থেকে বিবেচনা করে আমাদের বাসায় আশ্রয় দিয়েছি। কোন মামলায় হয়রানি হতে হয়নি।’’

আওয়ামী লীগ নেতারা আরও জানান, ‘‘যেখানে বিএনপির অনেক নেতা ঘর বাড়ি রেখে পালিয়ে বেড়িয়েছেন কিন্তু হাসান ভাই আমাদের বাড়িতে আরাম আয়েশেই ছিলেন। শুধু তাই নয় আমাদের সাথে সুসম্পর্ক থাকার কারণে হাসান ভাইয়ের স্ত্রীকে (ভাবি) আওয়ামী লীগ পরিবারের সদস্য ও বঙ্গবন্ধু শিক্ষক সমিতির নেত্রী বানিয়েছিলাম।’’

এ বিষয়ে হারুন অর রশিদ খান হাসান বলেন, আমি বিএনপির জেলার নেতা। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, আমাকে সাংবাদিকতা শেখাবেন না। যা লিখবেন, তার ওজন আবার সহ্য করতে পারবেন তো ?

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজী এবং ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। সাজানো সেই নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী ঘোষণা করার সাথে সাথে ১৭ জানুয়ারি সবার আগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ খান হাসান ফুল নিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top