logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

প্রকাশিত হয়েছে : ১০:২৯:৩৫,অপরাহ্ন ২৪ আগস্ট ২০২৬ | সংবাদটি ৫১৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতির শেষ পর্যায়ে। পুরো ফ্লোরিডা কমিউনিটিতে ওরলান্ডো ফোবানা সারা ফেলেছে। বাংলাদেশ সমিতি অব সেন্ট্রাল ফ্লোরিডার আয়োজনে ফোবানার ৪০ তম আসর সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমির হলিডে ইন আগামী ৪,৫ ও ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সমিতির পুরো টীম এর পাশাপাশি কমিউনিটির নানা সংগঠন গুলো নেতৃবৃন্দদের নিয়ে একটি সার্বজনিন হোস্ট কমিটি তৈরী করা হয়েছে । বাংলাদেশ সমিতির সভাপতি মুক্তিযোদ্বা শামিম মৃধা, কার্যকরী সভাপতি সামস ইউ আহমদ শোভন এবং সেক্রেটারি মুরাদ হোসেন, সিনিয়র সভাপতি ইসহাক আলী, সাইদ চৌধুরী, বাহার হোসেন জানান বাংলাদেশ সমিতির আয়োজনে ফোবানা হলেও এটা বিভিন্ন সংগঠন এর সমন্বয়ে সফল হতে যাচ্ছে। বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত দক্ষ সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফোবানার হোষ্ট কমিটির মেম্বার সেক্রেটারি হিসাবে আছেন বাংলাদেশ ফাউন্ডেশনের রাসেল মিয়া এবং ইভেন্ট চেয়ারম্যান হিসাবে আছেন বাংলাদেশ ফাউন্ডেশন এর এ কে এম হোসেন হিটু, এ ছাড়াও ফাউন্ডেশনের মোস্তফা ফিরোজ এবং মিজানুর রহমান বাচ্চু। আছেন স্পোর্টস ক্লাবের সভাপতি শফিক চৌধুরী এবং ওয়ার্ল্ড ফেস্ট এর তারেক মাহমুদ ও পারভেজ হাসেম।

ওরলান্ডো কমিউনিটি পরিচিত মুখ আনোয়ার হোসেন সেন্টু ও নাজিমউল্লাহ লিটন ৪০ তম ফোবানাকে ওরলান্ডোতে নিয়ে আসেন। গত ১১ মাস থেকে সেন্টু ও লিটন শহরের সকলকে সম্পৃক্ত করতে সক্ষম হয়েছেন। যা ওরলান্ডোতে মাইল ফলক হতে যাচ্ছে।
ফোবানার নানা বিষয় নিয়ে আমাদের প্রতিদিন মুখোমুখি হয়েছে কনভেনর আনোয়ার হোসেন সেন্টু ও চীফ করডিনেটর নাজিমউল্লাহ লিটন এর সাথে।

( আনোয়ার হোসেন সেন্টু / কনভেনর)

আনোয়ার হোসেন সেন্টু। একজন পরিক্ষিত দক্ষ সংগঠক। ওরলান্ডোতে আছেন দীর্ঘদিন। শরিয়তপুরের কৃতি সন্তান। বাংলাদেশ সমিতির প্রান পুরুষ। চমৎকার চমৎকার অনুষ্ঠান উপহার দেন ওরলান্ডোতে। ফোবানার কনভেনর হিসাবে অসম্ভব ব্যাস্থ সময় পার করছেন। আমাদের প্রতিদিন এর সাথে নানা বিষয়ে আলোচনা করেন সম্প্রতি।

আমাদের প্রতিদিন : ৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি কেমন?

আনোয়ার হোসেন সেন্টু : আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুুতি ভাল।  ব্যাপক সাড়া পড়েছে, অনেক বড় ইভেন্ট হবে।

আ : প্রতিদিন : শুক্রবার কি থাকছে?
সেন্টু : শুক্রবার আমাদের গালা ডিনার, শনিবার ও রোববার আমাদের মুল কালচারাল শো, সেমিনার, এজিএম সব কিছুই থাকছে।

আমাদের প্রতিদিন : বিভিন্ন স্টেটের কি রকম সাড়া পাচ্ছেন?.
সেন্টু : আমাদের এখন পর্যন্ত অনেকগুলো ষ্টেটের ফোবানার ডেলিগেটরা আসছেন, তবে সেন্ট্রাল ও সাউথ ফ্লোরিডার প্রবাসীদের ক্রাউড বেশী হবে।

আমাদের প্রতিদিন : শিল্পী কারা কারা থাকছেন?
সেন্টু : কনা, ইমরান, সন্জয়, আরজিং, মিলটন, সহ অর্ধশতাধিক লোকাল ও ন্যাশনাল শিল্পী দের উপস্থিতি থাকছে।
প্রতিদিন সংযোজন বিয়োজন ঘটছে।

আমাদের প্রতিদিন : আপনার এখানে কি সেমিনার হচ্ছে?.

সেন্টু : আমাদের ৫ ও ৬ সেপ্টেম্বরে কয়েকটা সেমিনার হবে৷ ইউথ ফোরাম, ওমেন ও ইমিগ্রেশন নিয়ে সেমিনার হবে। হেল্থ সেমিনার ও হবে।

আমাদের প্রতিদিন : ওরলান্ডোতে ফোবানার কনভেনশন নিয়ে কি রকম সাড়া পাচ্ছেন?

সেন্টু : আমাদের এখানে ২০১২ সালে ফোবানা হয়েছিল। দীর্ঘ বিরতি, তাই কনিউনিটিতে ব্যাপক আগ্রহ এবং উ্যসাহ।

আমাদের প্রতিদিন : আমাদের ফান্ড, স্পন্সর এর কোন ঘাটতি আছে কি না?

সেন্টু : আমাদের শহরের সবাই সহযোগিতা করেছেন। আমাদের ফান্ড নিয়ে কোন চিন্তা নাই। ভাল স্পন্সর পাওয়া গেছে।

আমাদের প্রতিদিন : বাংলাদেশ সমিতির এই আয়োজনে কতগুলো সংগঠন সহযোগিতা করছে।

সেন্টু : বাংলাদেশ আমেরিকার ফাউন্ডেশন, ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট, স্পোর্টস ক্লাব, বাংলাদেশ সোসাইটি, আনন্দ ধারা  অনেক সহযোগিতা করছে।

(নাজিমউলাহ লিটন / চীফ করডিনেটর) 

নাজিমুল্লাহ লিটন। একজন দক্ষ সংগঠক। চট্টগ্রাম এর কৃতি সন্তান।  ৪০ তম ফোবানার চীফ করডিনেটর। আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। গত এক বছর থেকে ফোবানার নানা বিষয় নিয়ে দিনরাত কাজ করছেন।

আমাদের প্রতিদিন : আপনাদের প্রস্তুুতি কি পর্যায়ে।
নাজিমুল্লাহ লিটন : আমাদের সাব কমিটি গুলো প্রতিদিন বসছে, আলোচনা করছে। এগুচ্ছে সব কিছু ভাল মতই এগিয়ে যাচ্ছে।  কালচারাল টীম রিহার্সাল করছে।

আমাদের প্রতিদিন : ওরলান্ডো ফোবানার মুল বৈশিষ্ট্য কি?.

লিটন : ফোবানায় হোস্ট সংগঠন বিরাট গুরুত্বপূর্ণ। ওরলান্ডো আমেরিকার একটি অন্যতম দর্শনীয় স্থান। এই লক্ষ্যেই ওরলান্ডোতে ফোবানায় ব্যাপক সাড়া পড়েছে।

আমাদের প্রতিদিন : ৪০ তম ফোবানায় কতগুলো সদস্য সংগঠন থাকছে।

লিটন : অর্ধ শতাধিক সংগঠন এর উপস্থিতি আশা করা যাচ্ছে।

আমাদের প্রতিদিন : আপনাদের চীফ গেস্ট কে?

লিটন : আমাদের এখানে বিশিষ্ট শিক্ষাবিধ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়িদ আসবেন, এরকম প্রত্যাশা। তাছাড়া লোকাল কংগ্রেসে ম্যান, মেয়র সহ কিছু অফিশিয়াল থাকবেন।

আমাদের প্রতিদিন : আপনি তো সুভেনির করছেন। কেমন হয়েছে।

লিটন : আমি আগেও বেশ কিছু সুভেনির করেছি। এবারের ফোবানার ৪০ তম সুভেনির টা অনেক উন্নত। লেখায় পরিপু্র্ন এবং বৈচিত্র্যময়। আশা করি সবাই সংগ্রহ করে রাখবেন।

আমাদের প্রতিদিন : কি রকম সাড়া পাচ্ছেন ৪০ তম ফোবানায়।

লিটন : অসাধারন আগ্রহ সবার। সেন্ট্রাল ফ্লোরিডা ১৪ বছর পর ফোবানা হচ্ছে, তাই সবার আগ্রহ বেশী।।

আমাদের প্রতিদিন : বাচ্চাদের বা নতুন প্রজন্মদের কি সংযুক্ত করা হয়েছে?

লিটন : এই বিষয়ে আমাদের ফোকাসটা বেশী। আশা করছি উত্তর আমেরিকার নতুন প্রজন্মের মাঝে ফোবানা তার চিরাচরিত ভুমিকা রাখবে। অনেক গুলো সেগমেন্ট থাকছে।

আ: প্রতিদিন : ভেন্ডর এর সংখ্যা কত। ফুডের কি রকম সুবিধা থাকবে।

লিটন : আমাদের ইনডোর ভেন্ডর অনেক। আর কোন সুযোগ নাই।  খাবারের অনেক স্টল থাকবে।
তবে বিজনেস প্রমোশন করতে চাইলে ইভেন্ট চেয়ারম্যান জনাব এ কে এম হোসেন হিটুর সাথে যোগাযোগ করতে পারবেন । 407 963 5709।

আমাদের প্রতিদিন : আপনাদের সাফল্য কামনা করি।

লিটন : ইনশাআল্লাহ, আমাদের ওরলান্ডোতে যে ফোবানা হচ্ছে তা সফল ও সার্থক হবে। বহুল প্রচার করার জন্য ধন্যবাদ।।
সবাইকে অনুরোধ সপরিবারে আসুন ফোবানায় ৫ ও ৬ সেপ্টেম্বর হলিডে ইনে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা

ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে

ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে

২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে

২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে

সর্বশেষ সংবাদ
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top