ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
প্রকাশিত হয়েছে : ৪:৪৩:৫৯,অপরাহ্ন ০৮ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ১০১ বার পঠিত
জুয়েল সাদত :
( এম রহমান জহির – ড.প্রিয়লাল কর্মকার)
ফেডারেশন অফ বাংলাদেশী এসোসিয়েশন অফ নর্থ আমেরিকা ( ফোবানা) নির্বাচন সম্পন্ন হল গত ৬ সেপ্টেম্বর রোববার বিকেল ৫ টায় লস এনজেলস এর ৪০ তম ফোবানার তৃতীয় দিনে ইউনিভার্সেল হিলটনে। ফোবানার সদস্য সংগঠন এর ৬৭ টি মেম্বার সংগঠন গুলোর ভোটে ২০২৬ – ২০২৭ সালের ফোবানার নির্বাহী কমিটি গঠিত হয়। ফোবানার প্রধান নির্বাচন কমিশনার মাহবুব রহিম জানান ১০০ ভাগ ভোট কাষ্ট হয়েছে। অনেকটা টান টান উত্তেজনা ছিল এবারের নেতৃত্ব নির্বাচনে। এবারই সবচেয়ে বেশী প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। সব প্রার্থীরাই নিজেদের যোগ্যতম দাবী করে ব্যাপক প্রচারনা চালান। এবারের নির্বাচনে ২০২৬- ২০২৭ এর জন্য যারা নির্বাচিত হয়েছেন, তারা হলেন –
চেয়ারপারসন- মোহাম্মদ এম. রহমান (জহির), ফ্লোরিডা
ভাইস চেয়ারপারসন- আবীর আলমগীর, নিউইয়র্ক
এক্সিকিউটিভ সেক্রেটারি- ডঃ প্রিয়লাল কর্মকার, ভার্জিনিয়া
জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি- অ্যান্থনি পিয়ুস গোমেজ, ভার্জিনিয়া
ট্রেজারার- নাহিদা নাসের ইয়াসমিন, হিউস্টন, টেক্সাস।
আউটস্ট্যান্ডিং মেম্বার
১. রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া)
২. ড. জয়নুল আবেদীন (লস এন্জেলেস)
৩. মো. ইকবাল (লস এন্জেলেস)
৪. শামসুদ্দোহা সাগর (ডালাস, টেক্সাস)
৫. মুহাম্মদ আলী মানিক (আটলান্টা, জর্জিয়া)
৬. মাহবুবুর ভূঁইয়া (আটলান্টা, জর্জিয়া)
৭. মকবুল এম. আলী (শিকাগো)
৮. বাবুল হাই (অরল্যান্ডো, ফ্লোরিডা)
৯. ড. আব্দুস সাত্তার (ভার্জিনিয়া)
———————————-
এক্সিকিউটিভ মেম্বারঃ
১. বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন, ইমতিয়াজ আহমেদ পাভেল
২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান — জাবেদ চৌধুরী
৩. বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া — জসিম উদ্দিন
৪. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার কানসাস সিটি (BAGKC) — রেহান রেজা
৫. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ভার্জিনিয়া — আবু রুমি
৬. BAITPO, ভার্জিনিয়া- শামসুদ্দিন মাহমুদ
৭. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, DMV, ভার্জিনিয়া — আক্তার হোসাইন
৮. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা — শফিকুল ইসলাম জুয়েল
৯. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস — হাশমত মবিন
১০. বাংলাদেশ মেলা ইনক, লস এন্জেলেস- তৌফিক সুলেমান খান (তুহিন)
১১. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি — নুরুল আমিন
১২. বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক. মেট্রো ওয়াশিংটন ডিসি — দিলশাদ চৌধুরী
১৩. বাংলাদেশ অ্যাসোসিয়েশন, হিউস্টন — আজমল খান
১৪. ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, হিউস্টন — নাদিম ভূঁইয়া
১৫. সুন্দরবন, ভার্জিনিয়া— করিম সালাউদ্দিন
১৬. বাংলাদেশি আমেরিকান সোসাইটি (BAS), লস এন্জেলেস- সায়েদুল হক
১৭. বেঙ্গলি বয়েজ কালচারাল অ্যাসোসিয়েশন অব জর্জিয়া — রাসেল ভূঁইয়া








