logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

প্রকাশিত হয়েছে : ৯:৩৩:৪০,অপরাহ্ন ০৫ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ৫৩ বার পঠিত

জুয়েল সাদত :

প্রবাসী কল্যান, কর্মসংস্থান ও বৈদেশিক মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসীদের অনেক সমস্যা, এই সমস্যাগুলো দ্রত সমাধানের জন্য বিশেষ সেল গঠিত হয়েছে৷ আপনাদের অভিযোগ গুলো ইমেলে পাঠালে তা দ্রুত সমাধান হবে। ৪ জন সচিবের নেতৃত্বে এই সেল পরিচালিত। তিনি আরও বলেন, নানা দেশের শ্রম বাজার তৈরী হচ্ছে। দুতাবাসগুলোতে যাতে প্রবাসীরা সেবা পান, তা নিশ্চিত করা হচ্ছে। আপনারা দেশে বিনিয়োগ করেন। সেখানে বিনিয়োগ এর আগে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আগাম চেকলিষ্ট দিয়ে দিব,আপনার সময় নষ্ট হবে না।

জনাব আরিফুল হক চৌধুরী ফোবানার উদ্ভোধনী অনুষ্টানে আরো বলেন, আপনারা দেশে বিনিয়োগ করবেন। ৪০ বছরের ফোবানার অর্জনকে কাজে লাগিয়ে আগামীতে সমন্বিতভাবে কিভাবে দেশের উন্নয়ন করা যায় তা ভেবে দেখবেন।
জনাব আরিফুল হক চৌধুরী আরো বলেন, প্রবাসীদের জন্য প্রবাসীকার্ড দেয়া হবে, এই প্রবাসীকার্ড দিয়ে প্রবাসীরা অনেক সুবিধা পাবেন।

গতকাল ৪ টা সেপ্টেম্বর শুক্রবার লস এনজেলস এর হিলটন ইউনিভার্সেলে ৪০ তম ফোবানার তিন দিনের কনভেনশন শুরু হয় সন্ধ্যা ৭ টায়। ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারী আবির আলমগীর এর উপস্থাপনায় বাংলাদেশ আমেরিকা ও কানাডার জাতীয় সংগীত দিয়ে শুভ সুচনা হয়। প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন ৪০ তম ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন, তিনি বলেন লস এনজেলসের জন্য এই দিনটি আনন্দের। আমরা সবাই মিলেই ফোবানার ৪০ তম আয়োজনটা করছি। নানা শহরের সহযোগিতা ও লস এনজেলস বাসীর সহযোগীতায় তা আজ সফল হতে যাচ্ছে সবাইকে ধন্যবাদ৷ হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারি ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, আজ এই সন্ধ্যায় শুভ কামনা জানাই, আমরা চমৎকার একটি টীম এই সম্মেলনে কাজ করেছি।

সবার সহযোগিতা ছিল৷ আরও বক্তব্য রাখেন ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, তিনি বলেন ফোবানা ৪০ তম আসরে এসে মাইলফলক হয়ে গেল৷ অনেকের যোগ্য নেতৃত্বে এই সংগঠন আজ মর্যাদার অবস্থানে। আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ রইফ বলেন, ফোবানা অনেকদুর এগিয়েছে৷ ফোবানার অনেক অর্জন, এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

লস এনজেলস ফোবানার হোষ্ট কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী বলেন,ফোবানার আজকের আসরে প্রবাসীকল্যান মন্ত্রীর উপস্থিতি আমাদের জন্য বাড়তি পাওয়া৷ তিনি আমাদের সবার কথা শুনবেন, আমরাও উপকৃত হব।

উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি এর বক্তব্য লস এনজেলস এর কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, ফোবানা প্রবাসে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে৷ প্রবাসীবান্ধব সরকার এর সাথে ফোবানা সমন্বিত কাজ করবে। ৩৫ বিলিয়ন রেমিট্যান্স যায় প্রবাসীদের মাধ্যমে, এই প্রবাসীরাই দেশকে এগিয়ে যাচ্ছেন। ফোবানা আমেরিকায় ৪০ বছর যাবত দেশীয় কৃষ্টি কালচার সংস্কৃতিকে লালন করছে৷ আমি ফোবানার সাফল্য কামনা করি।

ফোবানার সদস্য আবীর আলমগীর ফোবানার সকল এক্স চেয়ারম্যান এবং ফোবানা কনভেনশন এর বিভিন্ন শহরের সাবেক কনভেনরদের মঞ্চে আহবান জানান এবং পরিচয় করিয়ে দেন।
রাত সাড়ে ৮ টায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী সহ আগত অতিথিরা ফিতা কেটে, বেলুন উড়িয়ে ৪০ তম ফোবানার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

উদ্ভোধনের আনুষ্ঠানিকতার পর কালচারাল সেক্রেটারী শহিদ আহমদ মিঠুর পরিচালনায় কালচারাল অনুষ্ঠান শুরু হয়।

স্থানীয় ও উত্তর আমেরিকার শিল্পীদের পারফর্মেন্স চলে রাত ১১ টা পর্যন্ত।
লস এনজেলস এর হিলটন ইউনিভার্সেল এ ভেন্যুটা হয়ে উঠে এক টুকরা বাংলাদেশ.।
দেশীয় খাবার, নানা স্টল এ হিলটনের ভেন্যুটা হয়ে উঠে উ্যসবমুখর বাংলাদেশ।

জুয়েল সাদত /
কো চেয়ারম্যান, মিডিয়া ও পাবলিকেশন।
লস এনজেলস

শীর্ষ সংবাদ এর আরও খবর
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top