ঢাকা ক্লাবের উইন্টার ফেস্ট এর ওরলান্ডোতে কমিউনিটি গেট টুগেদার আজ বার্নেট পার্কে
প্রকাশিত হয়েছে : 4:36:47,অপরাহ্ন 21 November 2026 | সংবাদটি ৭৫ বার পঠিত
জুয়েল সাদত :
ঢাকা ক্লাবের ১৫ তম উইন্টার ফেস্ট এর ওরলান্ডোতে কমিউনিটি গেট টুগেদার আজ।
সেন্ট্রাল ফ্লোরিডা স্পোর্টস ক্লাবের বার্ষিক পিকনিক আজ ওরলান্ডোর বার্নেট পার্কে অনুষ্টিত হতে যাচ্ছে। এই পিকনিকে সেন্ট্রাল ফ্লোরিডার কমিউনিটির সবাই উপস্থিত থাকবেন। আগামী ২৮ নভেম্বর সাউথ ফ্লোরিডার ফেয়ার গ্রাউন্ডে ঐতিহ্যবাহী ঢাকা ক্লাবের ১৫ তম উইন্টার ফেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজ ওরলান্ডোতে ঢাকা ক্লাবের উইন্টার ফেস্ট কমিউনিটির হোস্ট কমিউনিটির একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে ওরলান্ডোর কমিউনিটির সাথে মত বিনিময় করবেন।
প্রতিনিধিদলে ঢাকা ক্লাবের সভাপতি মিম খান, উপদেষ্টা রানা খান, উইন্টার ফেস্ট এর কনভেনর মুজিব উদ্দিন, ঢাকা ক্লাবের মিসেস মুজিব, রানা খান, ঢাকা ক্লাবের সাধারন সম্পাদক পবন, উইন্টার ফেস্টের মেম্বার সেক্রেটারি আকরাম হোসেন,মিডিয়া চেয়ারম্যান জুয়েল সাদত সহ অনেকেই উপস্থিত থাকবেন।
উইন্টার ফেস্ট এর ১৫ তম আসরকে সফল করতে সাউথ ফ্লোরিডাজুড়ে ব্যাপক গনসংযোগ করা হয়েছে। প্রতিদিন রিহার্সাল চলছে। ঢাকা ক্লাবের সভাপতি মিম খান জানান, আবহাওয়া খারাপ থাকায় ওরলান্ডোতে আমাদের আসাটা হয়ে উঠে নাই। আশা করি ২১ নভেম্বর আজ সবার সাথে দেখা হবে। সাউথ ফ্লোরিডার ফেয়ার গ্রাউন্ডের বিশাল প্যাভিলিয়নে ঢাকা ক্লাবের বৃহদ আয়োজনে সবাই আসবেন।
ঢাকা ক্লাবের ১৫ তম উইন্টার ফেস্ট এ সংগীত পরিবেশন করবেন মিলা, বিদ্যা সিনহা মিম,বিশ্বরুপ ব্যানার্জি, লুইপা, ডিজে রাহাত, ইমন সহ অর্ধশতাধিক শিল্পী। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক সাকিব খান।
-
ফেয়ার গ্রাউন্ডের উইন্টার ফেস্টে বিশাল প্যাভিলিনে শতাধিক নানা পন্য ও খাবারের বিভিন্ন স্টল থাকবে বলে জানান মেম্বার সেক্রেটারী মোহাম্মদ আকরাম। উইন্টার ফেস্ট এর উপদেষ্টা রানা খান জানান, আমাদের এবারের আয়োজনে কমিউনিটি সকলের ব্যাপক অংশগ্রহণ এবং সহযোগিতা এই বৃহদ আয়োজনকে সফল করতে সহজ করেছে। সবাই সপরিবারে আসবেন এই আহবান সবাইকে।








