logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা

প্রকাশিত হয়েছে : ৭:০৩:১৯,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০২৬ | সংবাদটি ২০ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নালিউরি কমিউনিটি সেন্টারে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রায় ১০০ জন যুবককে বিনামূল্যে সুন্নতে খতনা করানো হয়।

এ উপলক্ষে নালিউরি কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন মম হেলপিং হ্যান্ডসের পরিচালক ও গোলাপগঞ্জ মডেল প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কামাল আহমদ।

ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মম হেলপিং হ্যান্ডসের পরিচালক ও সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মডেল থানার ইনচার্জ ছবেদ আলী, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান, পুলিশ ইন্সপেক্টর মোছলেহ উদ্দিন আহমেদ এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস.এ. রিপন, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল ছাবু।

বক্তারা মম হেলপিং হ্যান্ডসের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের মানুষের কল্যাণে সম্মিলিতভাবে এগিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সুবিধাবঞ্চিত পরিবারের শিশু ও যুবকদের জন্য বিনামূল্যে সুন্নতে খতনার মতো কার্যক্রম সাধারণ মানুষের জন্য সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সাকিব আল মামুন, সাংবাদিক রুমন আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নালিউরি গ্রামের বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তি মরহুম হাজী হামিদ আলীর চার ছেলে মিলে মম হেলপিং হ্যান্ডস প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

মম হেলপিং হ্যান্ডসের অন্যতম প্রতিষ্ঠাতা লন্ডনপ্রবাসী সাংবাদিক ও কমিউনিটি সংগঠক শহিদুর রহমান জামাল। তাঁর অপর তিন ভাই হলেন সিলেট জেলা আইনজীবী সহকারী সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদিন, গোলাপগঞ্জ বিএনপি নেতা কামাল আহমদ এবং পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল আহমদ।

পরিবারের সদস্যদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ সমাজসেবামূলক সংগঠনটি স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

ফ্রি সুন্নতে খতনা কর্মসূচিতে অংশ নেওয়া যুবক ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগ নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সিলেট এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top