logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে : ৪:৫৪:০৭,অপরাহ্ন ০২ এপ্রিল ২০২৬ | সংবাদটি ১৪৫০ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গত ৩১ মার্চ, মঙ্গলবার গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে গোলাপগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আকমল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা সভা উপস্থাপনা করেন সন্তান কমান্ডের সদস্য আলী হোসেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহাদাৎ আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি এবং এ ধরনের আয়োজন সেই দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

প্রধান আলোচকের বক্তব্যে আনোয়ার শাহজাহান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতির আত্মপরিচয়ের মূল ভিত্তি। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান গবেষণা ও সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের এ ধরনের আয়োজন মুক্তিযুদ্ধের চেতনাকে আরও সুদৃঢ় করে।

সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন আব্দুল মুতলিব, শফিকুর রহমান, আব্দুল আহাদ, ফজলুল রহমান ও আব্দুল খালিক প্রমুখ।

এছাড়া কৈলাশ ১৩ আউলিয়া পরিষদের সভাপতি খায়রুল ইসলাম শুয়েব এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি নুরুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বিশিষ্ট লেখক ও সাংবাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক আনোয়ার শাহজাহানকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে “আজীবন সম্মানিত সদস্য” হিসেবে ঘোষণা করে সম্মাননা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধারা করতালি দিয়ে অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আনোয়ার শাহজাহানসহ উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় এর আরও খবর
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top