প্রকাশিত হয়েছে : ৭:৪৫:১০,অপরাহ্ন ২২ জুন ২০২৬ | সংবাদটি ৬৮ বার পঠিত
জুয়েল সাদত :
৪০ তম লস এনজেলস ফোবানার এক প্রস্তুুতি মুল্যায়নি সভা গত ২০ শে জুন অরকিড রেস্তোরাঁ লস এঞ্জেলেস অনুষ্ঠিত হয়. অনুষ্টান শুরুর কথা ছিল সন্ধ্যা ৭:৩০ এ। শুরু হয় ৮.৩০ মিনিটে। বিভিন্ন সিটি থেকে আগত অতিথিরা উপস্থিত হন। প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন, লস এনজেলস ফোবানার মেম্বার সেক্রেটারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। তিনি লস এনজেলস ফোবানার আপডেট অবহিত করেন। জনাব ইকবাল জানান, মায়ামী, টেক্সাস, বাংলাদেশ সব জায়গায় আমাদের গনসংযোগ সফল হয়েছে। আমরা ভার্জিনিয়া যাচ্ছি আগামী সপ্তাহে।
ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন, অনুষ্ঠানে লস এনজেলস ফোবানার নানা শহরের মিট এন্ড গ্রীটের কথা এবং সামগ্রিক কি কি বিষয় ফোবানায় থাকছে সবাইকে অবহিত করেন। ডক্টর জয়নাল আবেদীন বলেন, এই শহরের মানুষ ফোবানাকে পছন্দ করে, এবং অতিতে আমরা সফল ফোবানা করেছিলাম সবাইকে নিয়ে। আমাদের কমিউনিটিকে নিয়ে আমরা অহংকার করি , আমাদের এই সর্ববৃহদ কমিউনিটিতে কোন বিভাজন নাই। সবাই সর্বোচ্চ সহযোগিতা করছেন। যা উত্তর আমেরিকায় দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে।
এরপর সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট শিল্পী শহীদ আহমেদ মিঠু সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ তুলে ধরেন—যার মধ্যে ছিল শিল্পীদের তথ্য, নাম এবং অনুষ্ঠানের সময়সূচি। তিনি জানান, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কালারফুল হবে, আশা করছি লস এনজেলস এর স্থানীয় শিল্পীরা সহ নতুন প্রজন্মের শিল্পীরা পারফর্ম করবেন। নিয়মিত রিহার্সাল চলছে।
লস এনজেলস ফোবানার হোষ্ট কমিটির প্রেসিডেন্ট মোয়াজ্জেম এইচ চৌধুরী বলেন, আমাদের টীমের সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন, সকলের সহযোগিতায় আমাদের কাজকে গতিশীল করেছে। আমাদের বাংলাদেশের গনসংযোগটা ভাল হয়েছে। ফোবানার সাবেক চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী তার বক্তব্য বলেন, লস এনজেলস ফোবানার সব প্রস্তুুতি ভাল হচ্ছে। আমরা কনভেনর জয়নাল আবেদীনকে সর্বাত্বক সহযোগিতা করছি। ডক্টর জয়নাল আবেদীন অতীতে চমৎকার ফোবানা উপহার দিয়েছিলেন। তিনি একজন অভিজ্ঞতা সম্পন্ন সংগঠক।
মুল্যায়নী সভায় মুক্তিযোদ্ধা জনাব জামি বলেন, অতীতের ফোবানা আয়োজনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে সেমিনার হয়েছিল, আমরা আশা করব ডক্টর জয়নাল আবেদীন বিষয়টা সংযুক্ত করবেন।
ফোবানার প্রস্তুুতি মুল্যায়নী সভায় আরো আলোচনা করেন,
আনন্দ মেলার জনাব আলী, বুফলা (BUFLA)-এর নতুন সভাপতি ইলিয়াস সিকদার ও সাবেক সভাপতি শিপার চৌধুরী। স্থানীয় সংগঠক এবং ব্যবসায়ী
মুনির চৌধুরী, জনাব দাউদ এবং ও মোহাম্মদ খান ।
নেতৃবৃন্দরা ফোবানার সভায় ৪০ তম ফোবানার সফলতায় সর্বাত্বক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
বক্তারা উল্লেখ করেন, লস এনজেলস এর একটি ঐতিহ্য রয়েছে, আমরা সম্মিলিত ভাবেই সবাই মিলেই ডক্টর জয়নাল আবেদীন এবং মোহাম্মদ ইকবাল এর ফোবানাকে সফল করে দিব।
প্রফেসর ড. নাজমুল উল্লাহ, বলেন এবারের ফোবানায় যারা সম্পৃক্ত তাদের কোয়ালিটি দেখলে বুঝা যায় এটা অনেক উচ্চ শিক্ষিত সংগঠকদের কনভেনশন হবে। বেশীর ভাগই ইন্জিনিয়ার । স্টেট এবং ফেডারেল জব করেও অনেক সময় দিচ্ছেন ফোবানায়, এটাও লস এনজেলস ফোবানার এক বিরাট অর্জন।
হোষ্ট কমিটির সাথে ওয়েল মেনেজমেন্টে
সবাই একসাথে এক হয়ে কাজ করছেন সবাই। লস এনজেলস এর সব গুলো সংগঠন সম্পৃক্ত।
কমিউনিটি একটিভিস্ট, এ্যাংকর, শিল্পী সাজিয়া হক মিমি ৪০ তম ফোবানায় নারীর ক্ষমতায়ন বিষয়ক সেমিনার ও বৃত্তি কর্মসূচি নিয়ে আলোচনা করেন।
হোস্ট কমিটির মিডিয়া চেয়ারম্যান সাংবাদিক লষ্কর আল মামুন বলেন,
বিশ্বকাপ এর উদ্ভোধনী অনুষ্টানের সিংগার বাংলাদেশী শিল্পী
সঞ্জয় দেব থাকবেন,ফোবানায়।
হোস্ট কমিটির পক্ষে আরও বক্তব্য রাখেন ডেপুটি কনভেনর হাবিব আহমদ টিয়া ও চীফ করডিনেটর সায়েদুল হক সেন্টু ।
সভায় শেষ পর্যায়ে ডক্টর জয়নাল আবেদীন বলেন, আপনাদের পরামর্শ আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। সবাই স্পন্সরশীপ নিবেন, স্টল নিতে পারেন, ম্যাগাজিনে এড দিবেন, প্যাকেজ কিনবেন, বন্ধু বান্ধবদের ফোবানায় সম্পৃক্ত করবেন। আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। বিজনেস প্রমোশনের সুযোগ নিবেন। ইনশাআল্লাহ, আমাদের ৪০ তম ফোবানা মাইলষ্টোন হবে। স্থানীয়ভাবে আমাদের কমিউনিটির ঐক্যবদ্ধতা আমাদের অনুপ্রেরনা।
লস অ্যান্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে আয়োজিত এবারের কনভেনশন ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সেপ্টেম্বর এর ৪,৫ এবং ৬ ফোবানার ৪০ তম আসর বসবে হলিউড খ্যাত লস এনজেলসে।
সম্মেলনে দেশি-বিদেশি তারকা শিল্পীদের পরিবেশনার পাশাপাশি থাকছে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, কাব্যজলসা, সাহিত্য ও কবিতা আসর, ইয়ুথ ও যুব ফোরাম, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সংস্কৃতিবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপ প্রদানসহ নানা সেগমেন্ট।
ফোবানার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন, ফোবানার ভেটারান সদস্য পেনসিলভেনিয়ার কমিউনিটি লিডার রবিউল করিম বেলাল।