logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

প্রকাশিত হয়েছে : ৬:৪৬:৩১,অপরাহ্ন ৩০ জুন ২০২৬ | সংবাদটি ১১৪ বার পঠিত

লন্ডনে ১৪তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে গুণীজন সম্মাননা পদক ২০২৬ লাভ করেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য পদক কবি মাশুক ইবনে আনিস

মতিয়ার চৌধুরী: এ বছর লন্ডনে ১৪তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে গুণীজন সম্মাননা পদক ২০২৬ লাভ করলেন ইতিহাসবিষয়ক গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য পদক কবি মাশুক ইবনে আনিস। গত ২৮ জুন লন্ডনে অনুষ্ঠিত ১৪তম বাংলাদেশ বইমেলা, ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবে আগত অতিথিরা গুণী এই দু’জন লেখকের হাতে এই পদক তুলে দেন। এবারের সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ থেকে এসে যোগদেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও চিন্তক রূপা চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে আমেরিকা থেকে আসেন বিশিষ্ট লেখক ও অনুবাদক আনিসুজ্জামান, এবং ইংল্যান্ড থেকে যোগ দেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি শামীম আজাদ।
এবছর বছর সংগঠনের পক্ষ থেকে চারটি ক্যাটাগরিতে চারজনকে পদক দেয়া হয়। সেগুলো ছিল গুণীজন সম্মাননা পদক, সাহিত্য পদক, এবং সংগঠনের সদস্যদের মধ্য থেকে বেষ্ট পারফরমেন্স এওয়ার্ড এবং ডিসটিংগুয়িশ ফ্রেন্ডস রিকগনিশন এওয়ার্ড। সাংগঠনিকভাবে বিশেষ অবদানের জন্য বেস্ট পারফরমেন্স এওয়ার্ড পান সংগঠক ও টিভি উপস্থাপক হেনা বেগম ও নূরজাহান শিল্পী এবং ডিসটিংগুয়িশ ফ্রেন্ড এওয়ার্ড পান লেখক সাংবাদিক সেবুল চৌধুরী।

গবেষক ফারুক আহমদের সংক্ষিপ্ত পরিচিতি
বিলাতে বাঙালির ইতিহাস রচনায় এক পুরোধা লেখক-গবেষক ফারুক আহমদ। জন্ম: ১৯৬৪ সালের ২২ জানুয়ারি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার অন্তর্গত গোয়াসপুর গ্রামে। পিতা কুতুব আলী ও মা তেরাবুন্নিসা খানম। ফারুক আহমদ সত্তরের দশকের শেষের দিক থেকে সাহিত্য চর্চা করে আসছেন। বিশ শতকের আট দশকের গোড়ার দিকে প্রথমে সাপ্তাহিক দেশবার্তা ও পরে সাপ্তাহিক সিলেট কণ্ঠ পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সঙ্গে জড়িত হন। পরবর্তীকালে সিলেট থেকে প্রকাশিত মাসিক দেশ-দুনিয়া, গোলাপগঞ্জ থেকে প্রকাশিত মাসিক খেদমত ও পাক্ষিক গোলাপ দর্পণ, ছাতক থেকে প্রকাশিত মাসিক সুচয়ন ইত্যাদি পত্রিকায় সহ-সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন। লন্ডন থেকে প্রকাশিত মাসিক লন্ডন বিচিত্র (১৯৯৪-১৯৯৬) পত্রিকার অন্যতম প্রকাশক ও প্রধান সম্পাদক ছিলেন। রেডিও বাংলাদেশ সিলেট কেন্দ্রের অনুমোদিত গীতিকার ও নাট্যকার। ১৯৮৪-৮৫ সালে ‘বাংলাদেশ গীতি কবি সংসদ’ সিলেট শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। লেখাপড়া শেষে শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। ১৯৮৭ সালে গোলাপগঞ্জ ইউনিয়নে প্রতিষ্ঠিত রাণাপিং আদর্শ উচ্চবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গোলাপগঞ্জ ইংলিশ মিডিয়াম স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, কুতুব আলী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাহানারা ফারুক গোয়াসপুর কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা।
ফারুক আহমদ ১৯৮৯ সালে যুক্তরাজ্যে যান এবং তখন থেকেই লন্ডনের স্থায়ী বাসিন্দা। ২০০৫ সালে লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রথম নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ‘সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য’-এর দুই মেয়াদে নির্বাচিত সভাপতি (২০১৭-২০) সভাপতি ছিলেন। তিনি ‘অ্যাথনিক মাইনোরিটিজ অরিজিনাল হিস্টরি অ্যান্ড রিচার্স সেন্টার’ (ইমোহার্ক)-এর জেনারেল সেক্রেটারি।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
ইতিহাস: বিলাতে বাংলা সংবাদপত্র ও সাংবাদিকতা: ১৯১৬-২০০০ (প্রথম প্রকাশ: ইমোহার্ক, লন্ডন: ২০০১; দ্বিতীয় মুদ্রণ: জ্যোৎস্না পাবলিশার্স, ঢাকা: ২০০৬); বিলাতে বাংলার রাজনীতি (সাহিত্য প্রকাশ, ঢাকা: ২০১২); গোলাপগঞ্জে ইসলাম (আশা প্রকাশনী, সিলেট: ১৯৯৯); গোলাপগঞ্জের ইতিহাস (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা: ২০১৫); বিলাতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চা (বাংলা একাডেমি, ঢাকা, ২০১৯); বিলাতে বাঙালি অভিবাসন (ইউপিএল, ঢাকা: ২০২০); সিলেটের ইতিহাস : ব্রিটিশ আমল (ইউপিএল, ঢাকা, ২০২৫)।
প্রবন্ধ-নিবন্ধ: মুক্তিযুদ্ধের স্মৃতি (ইমোহার্ক, লন্ডন: ২০০৭), আত্মঘাতী বাঙালি এবং অন্যান্য প্রবন্ধ (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা, ২০২৫)।
গীতিকবিতা: এ মাটির বাউল (ভিডিও টাইম্স, লন্ডন: ১৯৯৪), আমার যত গান (বাসিয়া প্রকাশনী, সিলেট: ২০২৪)
প্রকাশিত ইংরেজি গ্রন্থ: Bengali Journals and Journalism in Britain: 1916-2007 (published by EMOHRC, London, 2008; published by Lulu, USA, 2009); Bengal Politics in Britain: Logic, Dynamics and Disharmony 1831-2009 (Hard Cover, published by Lulu, USA, 2010; paperback, published by Creation, 2013 (USA); Bengali Settlement in Britain (UPL, Dhaka: 2020).
সম্পাদনা গ্রন্থ: জীবন খাতার কুড়ানো পাতা (খ্যাতিমান সমাজসেবী, সংগঠক ও বাম রাজনীতিবিদ তাসাদ্দুক আহমদের স্মৃতিচারণমূলক গ্রন্থ, জ্যোৎ¯œা পাবলিশার্স, ঢাকা: ২০০২); সিলেট জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোড়ার কথা (ইমোহার্ক, লন্ডন: ২০০৭), বিশিষ্ট ক্যাটারার আবদুল গফুরের জীবনী গ্রন্থ এক ব্রিটিশ-বাঙালির আত্মকথা (ইত্যাদি গ্রন্থ প্রকাশ, ঢাকা), দীপ্র পদাতিক ময়নূর রহমান বাবুল (কবি ময়নূর রহমান বাবুলের উপর সম্মাননা গ্রন্থ, ২০২৩)।
প্রকাশিতব্য বাংলা গ্রন্থ: সিলেটের ইতিহাস : পাকিস্তান আমল (ইতিহাস), বিলাতে বাংলার মুক্তিযুদ্ধ (ইতিহাস), এক বাঙালি-ব্রিটিশের আত্মকথা (আত্মজীবনী), আত্মঘাতী সিলেটী ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ-নিবন্ধ), এবং আমার তনে কান্দে মন।
পুরস্কার: বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার ২০১৩, গোলাপগঞ্জ সোস্যাল অ্যান্ড কালচারাল স্ট্রস্ট সম্মাননা পদক, সিলেট জেলা প্রশাসন কর্তৃক প্রবাসী সম্মানা ২০২৫, লন্ডন বাংলা প্রেসক্লাব কর্তৃক লাইফটাইম অ্যাচভমেন্ট অ্যাওয়ার্ড ২০২৬।
২০২৬ সালের ২৮ জুন গবেষণা ও ইতিহাস চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ তাকে গুণীজন সম্মাননা পদক প্রদান করে।

কবি মাসুক ইবনে আনিসের সংক্ষিপ্ত পরিচিতি:
মাশুক ইবনে আসনস ১৯৬৯ সালের ১ জানুয়ারি জগন্নাথপুর থানার সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা আনিস উদ্দিন ও মা ছায়া আনিস। লেখাপড়া করেন সৈয়দপুর মডেল স্কুল, সৈয়দপুর পাইলট উচ্চবিদ্যালয় ও সিলেট মুরারি চাঁদ বিশ্ববিদ্যালয় কলেজে। ১৯৯৪ সাল থেকে বিলাতবাসী। তাঁর প্রকাশিত গ্রন্থ:
কবিতা: যদি বিদ্রোহ করি (কবিতা: সপ্তর্ষী প্রকাশী, সিলেট: ১৯৯৩); অবশিষ্ট শূণ্য এক (কবিতা: ১৯৯৮); অলৌকিক

মাশুকনামা (কবিতা: বৃক্ষ প্রকাশ, ঢাকা: ২০০৯)
সম্পাদক: আদি কাকতাড়ুয়া (সাহিত্য কাগজ: ১৯৯১-)।

(মতিয়ার চৌধুরী লন্ডন ৩০ জুন ২০২৬।)

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

সর্বশেষ সংবাদ
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top