logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

প্রকাশিত হয়েছে : ৩:১২:১৮,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৯ | সংবাদটি ২৮২৯ বার পঠিত

রাজধানীর ওয়ারীতে নিজেদের বাসার উপরের ফ্ল্যাটে সাত বছরের শিশু সামিয়া আক্তার সায়মাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সারাদেশের মানুষ যখন ঘৃণা, ধিক্কার আর তীব্র প্রতিবাদ জানাচ্ছিল, তখনই সামনে এলো শিশুদের যৌন নির্যাতনের ভয়াবহ এক পরিসংখ্যান। গত ৬ মাসে কয়েকটি পত্রিকায় প্রকাশিত তথ্য নিয়ে তৈরি করা প্রতিবেদনে বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বলেছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ৩৫৫ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে।

শুধু তাই নয়, তাদের মধ্যে ধর্ষণের পর নিহত হয়েছে ১৬ জন। এছাড়াও ধর্ষণ চেষ্টার শিকার হয়েছে আরো ৪৪ জন শিশু। এর বাইরে নানাভাবে যৌন হয়রানির শিকার হয়েছে ৪৯ জন শিশু। যৌন হয়রানির এসব ঘটনায় আহত হয়েছে অন্তত ৪৯ জন শিশু।

শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি এসব সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানিয়েছে। পাশাপাশি পাড়ায় পাড়ায় কমিটি গঠন করে ধর্ষণ প্রতিরোধেরও আহ্বান জানায় মানুষের জন্য ফাউন্ডেশন।

শিশু ধর্ষণের এই পরিসংখ্যান নিশ্চিত করেই দেশের এক ভয়াবহ চিত্র তুলে ধরে। তবে আমরা নিশ্চিত করে বলতে পারি প্রকৃত পরিস্থিতি আরো ভয়াবহ। কেননা দেশের সার্বিক সমাজ ব্যবস্থায় ধর্ষণের ঘটনা বেশির ভাগই আড়াল করে রাখা হয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই প্রবণতা আরো বেশি। তাছাড়া এদেশে এই ধরনের ঘটনার শিকার শিশুদের বিচার পাওয়ার পথও মসৃন নয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, কোনো কোনো শিশু ধর্ষণের শিকার হওয়ার পর আরো কিছু ঘটনার শিকার হতে হয়েছে।

এর বাইরে বিচারহীনতা, বিচারে দীর্ঘসূত্রতা, প্রভাবশালীদের হস্তক্ষেপে, পুলিশের সঠিক তদন্ত না করা এমন আরো কিছু কারণে এই ঘটনাগুলো চাপা পড়ে যায়। আর তাতেই উৎসাহিত হচ্ছে এই পাষণ্ড নরপশুরা। দিন দিন বেড়েই চলছে শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনা।

তাহলে এই পরিস্থিতি থেকে মুক্তির ‍উপায় কি? এভাবেই কি চলতে থাকবে? বাড়তে থাকবে ধর্ষণ-হত্যা? শিশুরা যদি নিজের বাড়ি-বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা পরিচিত স্থানে নিরাপত্তাহীনতায় থাকে; তাহলে তারা আর কোথায় যাবে? আর এসব ঘটনায় অন্য শিশুদের মধ্যে ভীতির জন্ম দিচ্ছে তা থেকেই বা মুক্তি মিলবে কিভাবে?

আমরা মনে করি, এমন অপরাধের একমাত্র সমাধান কঠোর শাস্তি নিশ্চিত করা। কেউ শিশু ধর্ষণের মতো গর্হিত অপরাধ করে কোনোভাবেই পার পাবে না; সরকারকে এমন কড়া বার্তা দেওয়ার পাশাপাশি কাজটা করেও দেখাতে হবে। তবেই আমাদের শিশুদের ভবিষ্যত নিরাপদ ও সুন্দর হবে।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top