logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ৮:৪৬:২৪,অপরাহ্ন ১৪ জানুয়ারি ২০২৬ | সংবাদটি ৭৬১ বার পঠিত

জুয়েল সাদত :

আমেরিকায় বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট এর সুযোগ করে দেয় ফোবানা।

ফোবানার ৪০ তম আসর লস এনজেলস এ সবাইকে আমন্ত্রণ।

গত ১২ জানুয়ারী ঢাকায় অনুষ্ঠিত ফোবানার ৪০ তম কনভেনশন এর আয়োজক কমিটি কতৃক সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী সংসদের নেতৃবৃন্দ ও ৪০ তম আয়োজক কমিটির নেতৃবৃন্দ বাংলাদেশের ব্যবসায়ীদের এবং ফোবানার শুভাকাঙ্ক্ষীদের আগামী সেপ্টেম্বর এ লস এনজেলস এ আমন্ত্রন জানান।

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)-এর ৪০তম সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টায় জহুর হলে অনুষ্ঠিত সংবাদ সম্মলনে নির্বাহী কমিটি ও স্বাগতিক কমিটির নেতারা ৪০তম সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলোচনা করেন।

ফোবানার নেতৃবৃন্দ উপস্থিত সুধিজনদের ফোবানার নানা বিষয় অবহিত করেন। ৩৯ টি সফল কনভেনশন এর পর লস এনজেলস ৪০ তম আসরটি ব্যাপক জমজমাট করার প্রস্তুুতি চলছে। আটলান্টার ৩৯ তম আসরের সফলতার পর লস এনজেলস এ ৪০ তম আসরে উত্তর আমেরিকার ও বিভিন্ন দেশের প্রবাসীরা ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।

৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক জয়নুল আবেদিন ৪০তম ফোবানা সম্মেলনের আহবায়ক জয়নুল আবেদিন বলেন, লস এনজেলস বাংলাদেশীদের একটি বৃহদ জনগোষ্ঠীর বসবাস। অতীতে সফল ফোবানা কনভেনশন করার অভিজ্ঞতায় এবারের ৪০ তম আসরটিকে আরও সুন্দর ও বিস্তৃত করার প্রস্তুুতি চলছে। বাংলাদেশের ব্যবসায়ীরা,রিয়েল ইষ্টেট কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিজনেস ডেভেলপমেন্ট করার সুযোগ থাকবে। বিভিন্ন দেশের দেশী ইন্টারপ্রনার রা ফোবানায় তাদের ব্যবসার মার্কেটিং এর সুযোগ পাবেন।

ফোবানা উত্তর আমেরিকার সবচেয়ে বৃহদ সংগঠন, এবারের  ৪০ তম ফোবানা সম্মেলনকে ঢেলে সাজানো হয়েছে৷  ফোবানাকে ইতিতিহাসে স্বাক্ষী বানাতেই এবারে এমন একটি ভ্যেনু নির্বাচন করা হয়েছে যেখানে বিশ্ব পর্যটকতা সারাক্ষণ ভিড় জমান। লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটি বিনোদন শিল্পের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে ইতিহাস, আধুনিক আকর্ষণ ও সাংস্কৃতিক অভিজ্ঞতার অনন্য সমন্বয় রয়েছে। আগত অতিথি ও দর্শনারীরা ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল স্টুডিওস হলিউড উপভোগ করতে পারবেন। বিখ্যাত স্টুডিও ট্যুর, দ্য উইজার্ডিং ওয়ার্ল্ড অব হ্যারি পটার-এর জাদুকরী পরিবেশ এবং রোমাঞ্চকর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস রাইডও দেখতে পাবেন।

সংবাদ সম্মেলনে ফোবানার নির্বাহী সংসদের এক্সিকিউটিভ সেক্রেটারী খালেদ আহমদ রউফ বলেন, ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই৷ ৪০ তম মুল ফোবানা লস এনজেলস এ অনুষ্ঠিত হবে। ফোবানা একটি সুসংগঠিত সংগঠন, এবারের ৪০ তম লস এনজেলস ফোবানায় উত্তর আমেরিকার শতাধিক সংগঠন উপস্থিত থাকবে৷ আপনারা সবাই উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে দেন- ফোবানার নির্বাহী কমিটির নির্বাহী সচিব খালেদ আহমেদ রউফ, আহবায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল, প্রেসিডেন্ট মোয়াজ্জেম চৌধুরী, ফোবানা কর্মকর্তা রেহান রেজা, গোলাম ফারুক ভুঁইয়া, মকবুল আলী, নাহিদুল খান ও কাজী নাহিদ প্রমুখ।

বছর লেবার ডে উইকেন্ডে ৪-৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল হিলটন হোটেলে অনুষ্ঠিত হবে ৪০তম ফোবানা সম্মেলন। এবারের সম্মেলনের আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বাক)। আয়োজক সংগঠন এবং ফোবানা এক্সিকিউটিভ কমিটি সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু করেছেন। অনেক গুলো সাব কমিটি গঠন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মকর্তা, বিশিষ্ট ব্যাক্তিবর্গ, সুধীজন, শিল্পী, গণমাধ্যমকর্মী, বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও পৃষ্ঠপোষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ফোবানার নেতৃবৃন্দ জানান, ফোবানা কোন সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়৷ চ্যারীটি, স্কলারশীপ, অর্ধ শতাধিক সেমিনার, বিজনেস লাঞ্চ, উইমেন এম্পায়ার, ইউথ ফোরাম সহ নানা স্যাগমেন্ট থাকবে ৪০ তম লস এনজেলস ফোবানায়। আয়োজক কমিটির পক্ষে কাজী নাহিদ জানান, আগামী ফেব্রুয়ারিতে কীক অফ পার্টি অনুষ্ঠিত হবে লস এনজেলস এ, সেখানে হোস্ট কমিটির সকলের সাথে  এবং স্পন্সরদের সাথে পরিচয় করিয়ে দেয়া হবে। ফোবানার স্কলারশীপ কমিটির পক্ষে রেহান রেজা জানান, এই বছর ফোবানার স্কলারশিপে বাংলাদেশের আরো নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত হবে।

জুয়েল সাদত : মিডিয়া টীম / ফোবানা

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top