logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়
  3. কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার করে সামাজিক আন্দোলন গড়ে তুলি

কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার করে সামাজিক আন্দোলন গড়ে তুলি

প্রকাশিত হয়েছে : ২:৫০:৪৫,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯ | সংবাদটি ১২১৬ বার পঠিত

সারাদেশে ধর্ষণ, কুপিয়ে হত্যা, মব কিলিং বা গণপিটুনিতে মানুষ হত্যার মতো অপরাধ সাম্প্রতিক সময়ে ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন গণপিটুনির শিকার হচ্ছেন নারী-পুরুষ, যার ফলে অকালেই ঝরে পড়েছে অনেক মূল্যবান প্রাণ। ভিক্ষুক ও প্রতিবন্ধী থেকে শুরু করে সন্তানের অভিভাবক সবাই এ ধরনের নির্মম পিটুনি ও হত্যার শিকার হচ্ছেন।

প্রায় এক মাস ধরে এ ধরনের গুজবে দেশের বিভিন্ন অঞ্চলে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে।

উদ্বেগের বিষয়, খোদ রাজধানীর উত্তর বাড্ডায় একটি প্রাথমিক বিদ্যালয়ে নিজের সন্তানকে ভর্তি করাতে যাওয়া তাসলিমা বেগম রেনু নামের এক মা’কে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনি দেয়া হয়। পরে পুলিশ ঐ মা’কে উদ্ধার করে হাসপাতালে নিলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিত মানুষের তত্ত্বাবধানে যদি এমন ন্যক্কারজনক ঘটনা ঘটে, তবে আমাদের সমাজ কত কুসংস্কারাচ্ছন্ন ও গুজবে বিশ্বাসী, তা চিন্তা করে শিউরে উঠতে হয়।

সংবাদপত্র ,অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় ধর্ষণ, কুপিয়ে হত্যাসহ নানান অপরাধের খবর ভাইরাল হচ্ছে। এসব অপরাধের উৎসাহদানের ক্ষেত্রে কোনো কোনো সময় স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কিছু সদস্যদের সম্পৃক্ততার খবরও পাওয়া যাচ্ছে। হঠাৎ করে অপরাধ প্রবণতার উচ্চ হার জনমনের উদ্বেগ-উৎকণ্ঠাকে বাড়িয়ে দিচ্ছে।

অপরাধ দমনের ক্ষেত্রে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা দেখানোর ফলে এসব অপ্রত্যাশিত ঘটনা বেড়েই চলেছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

মূলত, আইনের প্রতি আস্থাহীনতা, গুজবে কান দেয়া এবং নৈতিক-সামাজিক অবক্ষয় থেকে মানুষ জীবিত আরেকজন মানুষকে গণপিটুনি দিয়ে কিংবা কুপিয়ে হত্যার মতো জঘন্য কাজ করতে পারে। এ অবস্থায় যে কোনো গুজবে কান দিয়ে গণপিটুনিতে মানুষ হত্যা বন্ধ করার জন্য সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

অপরিচিত কোনো নারী-পুরুষকে কোনো কারণে সন্দেহ হলে তাকে আটকে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়াই সচেতন নাগরিকদের দায়িত্ব। এ বিষয়ে অবিলম্বে গণসচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় উদ্যোগ নেয়া দরকার। এরই মধ্যে পুলিশ সদর দফতর থেকে জানানো হয়েছে, গণপিটুনি ফৌজদারি অপরাধ।

সাারাদেশে ধর্ষণ ও ধর্ষণের পর হত্যার বিষয়টিও মহামারি আকার ধারণ করেছে। মূলত সামাজিক নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এটির হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ বন্ধে আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নিজেদের কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার এবং রাষ্ট্রীয় আইনের যথার্থ প্রয়োগ নিশ্চিত করতে হবে। কোনো অপরাধীই যেন প্রভাব খাটিয়ে রক্ষা পেতে না পারে সেদিকে রাষ্ট্রকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। অপরাধী এমপি, মন্ত্রী, উধ্বর্তন কর্মকর্তা কিংবা তাদের সন্তান বা আত্মীয় যেই হোন না কেন তাঁরা যেন তাদের নিজেদের কৃতকর্মের ফল ভোগ করতে পারে তা রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। অন্যাথায় রাষ্ট্রের শৃঙ্খলা শিকল ভেঙে পড়বে এবং জনগণও বেপরোয়া হয়ে উঠবে; যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

সম্পাদকীয় এর আরও খবর
করোনা ভয় দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে ডাক্তাররা চিকিৎসা দেবেন

করোনা ভয় দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে ডাক্তাররা চিকিৎসা দেবেন

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

সুযোগ এসেছে একাত্তরের চেতনায় দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠার

সুযোগ এসেছে একাত্তরের চেতনায় দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠার

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top