logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়
  3. করোনা ভয় দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে ডাক্তাররা চিকিৎসা দেবেন

করোনা ভয় দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে ডাক্তাররা চিকিৎসা দেবেন

প্রকাশিত হয়েছে : ৮:৪২:০১,অপরাহ্ন ১৮ জুন ২০২০ | সংবাদটি ১১৭৫ বার পঠিত

দেশে করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে রোগীরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল ঘুরে-ঘুরে চিকিৎসা না পাওয়ার ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। বেসরকারি হাসপাতালের আইসিইউ অধিগ্রহণ ও অনলাইনে সেন্ট্রাল বেড ব্যুরো চালুর নির্দেশনা চেয়ে করা এক রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ উষ্মা প্রকাশ করেন।

করোনার প্রকোপ শুরুর পর থেকেই দেশের নানা হাসপাতালে অন্যরোগে আক্রান্ত সাধারণ রোগীরা নানারকম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন। হয়রানির শিকার হয়ে কয়েকজনের মৃত্যুর অভিযোগে নানা গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশও হয়েছে। বিষয়টি দেশজুড়ে ও সামাজিক মাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। এই প্রেক্ষিতেই এই রিটের প্রেক্ষাপট।

রিট আবেদনকারীর আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনার এই ক্রান্তিকালে বেসরকারি হাসপাতালগুলোতে থাকা প্রায় সাত শতাধিক আইসিইউ সরকার কর্তৃক অধিগ্রহণ ও অনলাইনে “সেন্ট্রাল বেড ব্যুরো” চালুর নির্দেশনা চেয়ে রোববার একটি রিট করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. আব্দুল আল মামুন।

মৌলিক অধিকারের একটি চিকিৎসা। করোনার এই সময়ে সারাবিশ্বজুড়েই চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বাংলাদেশেও কমবেশি সেই প্রভাব পড়েছে। তবে রোগীদের প্রতি মানবিক আচরণের পরিবর্তে অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের পেশাদারী মনোভাবের অভাবে সমস্যা তৈরি হচ্ছে।

করোনা সঙ্কটকালীন সময়ে অনেক ডাক্তার, নার্স ও হেলথ টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হয়েছেন, রোগীরা করোনার তথ্য লুকিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে অনেক হাসপাতালকে ঝুঁকির মধ্যে ফেলেছেন, এসব প্রেক্ষাপটে হয়তো অনেক হাসপাতাল চিকিৎসা দিতে অনীহা প্রকাশ করেছে। কারণ যাই হোক, এ অবস্থার পরিবর্তন হওয়া দরকার। হাইকোর্টের দৃষ্টিতে বিষয়টি আসার পরে তা আরও যৌক্তিক দাবি হিসেবে সামনে এসেছে।

করোনার ভয়কে দূরে ঠেলে পেশাদারী মনোভাব নিয়ে হাসপাতাল-ডাক্তাররা চিকিৎসা দেবেন, আর রোগীরা সঠিক তথ্য দিয়ে সাহায্য করলে এ অবস্থার পরিবর্তন আসতে পারে। দেশের আর একটি মানুষও যেন হয়রানির শিকার হয়ে বা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করেন, সেদিকে নজর দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি কার্যকরে সচেতন হয়ে পদক্ষেপ নেবেন বলে আমাদের আশাবাদ।

সম্পাদকীয় এর আরও খবর
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

সুযোগ এসেছে একাত্তরের চেতনায় দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠার

সুযোগ এসেছে একাত্তরের চেতনায় দৃঢ় প্রত্যয়ে জেগে ওঠার

কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার করে সামাজিক আন্দোলন গড়ে তুলি

কুরুচিপূর্ণ মানসিকতা পরিহার করে সামাজিক আন্দোলন গড়ে তুলি

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

শিশুদের ভবিষ্যত নিরাপদ করতে পদক্ষেপ নিন…

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top