logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ৮:০২:০৮,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ১৩৫৭ বার পঠিত

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। গত ১৬ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১টায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের জেনারেল সেক্রেটারি ও তায়িবা টিভির সিইও তারিক রহমান ছানু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, প্রধান শিক্ষক মিটু কিন্ত দেব, শিক্ষক তামান্না বেগম ও শিক্ষক বুশরা বেগম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মেহেদি হাছান।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেয়। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন এবং তাদের সন্তানদের উৎসাহিত করেন।

প্রধান অতিথি তারিক রহমান ছানু বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জন্য নয়, বরং ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম অপরিহার্য। আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীদের নামাজের স্থান সংস্কারের জন্য ৪০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আনোয়ার শাহজাহান বলেন, “আমাদের শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তাদের শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রয়োজন। আমি আশা করি, এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের গর্ব হয়ে উঠবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এ আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং তাদের ভবিষ্যৎ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top