logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত হয়েছে : ৮:৫৪:২২,অপরাহ্ন ২০ সেপ্টেম্বর ২০২৩ | সংবাদটি ২৬৬৮ বার পঠিত

বাংলাদেশি-অধ্যুষিত পূর্ব লন্ডনে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস, ভাষা ও সংস্কৃতির বিকাশে বাংলা স্কুল প্রতিষ্ঠার করেছে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে।

গত ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। পূর্ব লন্ডনে চিলড্রেন এডুকেশন সেন্টারে বাংলা স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র এবং এডুকেশন চেয়ার কাউন্সিলর মায়ুম মিয়া তালুকদার।

লেখক, সাংবাদিক এবং লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক রহমান ছানুর উপস্থাপনায় উদ্বোধনের
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এডুকেশন সেক্রেটারি আব্দুল বাছিত।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মালবারি একাডেমির ডেপুটি হেড টিচার এবং লন্ডন বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হাউজিং কমিটি চেয়ার কাউন্সিলর আব্দুল মান্নান, বাংলা স্কুলের শিক্ষক এবং ব্রিটিশ বাংলাদেশ টিচার এসোসিয়েশনের ট্রেজারার প্রফেসর মিছবা কামাল, চিলড্রেন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমান, সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকে’র জেনারেল সেক্রেটারি আব্দুল বাছির, কমিউনিটি ব্যক্তিত্ব এমদাদ হোসেন টিপু, আল আরাফা টিভির সিইও মোহাম্মদ আনোয়ার হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে’র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, ট্রেজারার সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন, স্পোর্টস সেক্রেটারি কবির আহমদ, ইসি মেম্বার মুহিবুল হক, মোহাম্মদ সুলতান আহমদ, বোর্ড মেম্বার সুহেল আহমদ চৌধুরী, মোহাম্মদ শামীম আহমদ, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আমির হোসেন, এসোসিয়েট মেম্বার রাবেয়া জামান জোসনা, রুজি বেগম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ জন শিক্ষার্থীকে বাংলা ভাষা শিক্ষাদানের জন্য বিভিন্ন রকমের বই, খাতা, কলম সহ শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডেপুটি মেয়র মায়ুম মিয়া তালুকদার কাউন্সিলের পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস প্রদান করে এরকম একটি মহতি উদ্যোগের জন্য প্রশংসা করেন।

উল্লেখ্য গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে সম্পূর্ন ফ্রি শিক্ষাদানের জন্য লন্ডন বাংলা স্কুল প্রতিষ্ঠা করে।

বাংলা স্কুলের প্রধান শিক্ষক তছউর আলী বলেন, প্রবাসে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের কাছে শুধু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরাই নয়, একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষায় তাদের দক্ষ করে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করি।

বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান বাংলা স্কুলকে সম্মিলিত প্রচেষ্টায় সফল করে তুলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য লন্ডন বাংলা স্কুল পরিচালনার জন্য একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যতে কমিউনিটির বিশিষ্টজনদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হবে। এছাড়াও অভিভাবকদের নিয়ে স্কুল গভর্নর কমিটি গঠন করা হবে।

লন্ডন বাংলা স্কুল এর পরিচালন কমিটির সদস্যা হলেন আনোয়ার শাহজাহান, মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমদ, তারেক রহমান ছানু, সাইফুল ইসলাম, আব্দুল বাছিত, কবির আহমদ, মুফিজুর রহমান চৌধুরী, মো হাবিবুর রহমান, মোহাম্মদ সুলতান আহমদ, সোহেল আহমদ চৌধুরী, মুহিবুল হক, মোহাম্মদ শামীম আহমদ, নজরুল ইসলাম, মো মস্তাক আহমদ হেলাল, আমীর হোসেন, সুহেল আহমদ।

বিস্তারিত www.golapganjsocialtrust.com

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top