logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. একজন আদর্শ মায়ের গল্প :

একজন আদর্শ মায়ের গল্প :

প্রকাশিত হয়েছে : ৬:৫৫:৪২,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২৫ | সংবাদটি ৭৩৩ বার পঠিত

দেবাঞ্জন সোম ( উত্তম )

” তুমি রবে নীরবে,,,,,হৃদয়ে মম ” – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাণীগুলি সত্যিকার অর্থে আজ আমি অনুভব করছি। আমার জীবনের অমূল্য মানুষ, যিনি আমার মাতৃতুল্য পিসিমা বেগম মুহিবুন নাহার গত শুক্রবার ভোরে আমেরিকার ফ্লোরিডার ওরলান্ডোতে বার্ধক্যজনিত কারণে চলে যান না ফেরার দেশে।

পিসিমা বেগম মুহিবুন নাহার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাসিমপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৩৮ সালে জন্মগ্রহন করেন। তিনি দুই পুত্র ও চার কন্যা সন্তানের জননী। ১৯৬৭ সাল হতে ১৯৮৮ সাল পর্যন্ত আমরা দুই পরিবার সিলেটের মালনীছড়া চা বাগানে পাশাপাশি বসবাস করতাম। প্রাতিষ্ঠানিক শিক্ষার বড় কোনো ডিগ্রী না থাকা সত্ত্বেও তিনি ছিলেন অনেক জ্ঞানী-গুনী এবং বিচক্ষণ একজন মহিলা। নিজ সন্তানের পাশাপাশি আত্মীয়-স্বজনসহ অনেকের লেখাপড়া ও ভরণ-পোষনের দায়িত্ব নিয়ে মানুষের মত মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন । তারা আজ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে স্বীয় দায়িত্ব পালন করছেন। পিসিমার ছেলে-মেয়েরা সবাই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর ছোট ছেলে Jewel Sadat একজন প্রথিতযশা সাংবাদিক এবং মানব কল্যাণমূলক কাজের সহিত জড়িত।

পিসিমা ছিলেন একজন আদর্শ গৃহিনী। একজন আদর্শ মা’র সব গুনাবলী তাঁর মধ্যে বিরাজমান ছিল। সূচীকর্মে ছিলেন খুবই পারদর্শী। আমরা উনার কাছ থেকে পেয়েছিলাম অনেক সহযোগিতা। এ ঋণ কখনো শোধ হবার নয়। পূজা-ইদের আনন্দ আমরা ভাগাভাগি করে নিতাম একসাথে। ছিলনা কোনো হিংসা, ছিলনা কোনো সাম্প্রদায়িকতা।

মৃত্যু একটি বাস্তবতা, যা কখনো এড়ানো সম্ভব নয়। সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতেই মাতৃতুল্য পিসিমা চলে গেলেন ইহলোকের মায়া ছেড়ে পরলোকে। তাঁর হাসিমাখা মুখ আমাকে বারবার কাঁদাচ্ছে। তাঁর স্নেহ সুলভ ব্যবহারের কথা মনে পড়ছে। যে আলোটি নিভে গেল, তা আমার হৃদয়ে চিরকাল জ্বলবে।

পরিশেষে বলবো, যদিও তাঁর শারীরিক অস্তিত্ব আমাদের মাঝে নেই, তাঁর আদর্শ ও অনুপ্রেরণা আমার পথচলায় সর্বদা আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।
আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি।

দেবাঞ্জন সোম উত্তম : জেলা প্রশাসনের কার্যালয়, সিলেট

শীর্ষ সংবাদ এর আরও খবর
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে

ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ

৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ

ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী

ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী

ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন

ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন

২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট

সর্বশেষ সংবাদ

ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top