logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

প্রকাশিত হয়েছে : ১২:৪২:২৯,অপরাহ্ন ৩১ জানুয়ারি ২০২৪ | সংবাদটি ২৪৪৯ বার পঠিত

আনোয়ার হুমায়ুন:
গোলাপগ‌ঞ্জে আ‌নোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে অ‌ভিভাবক সমা‌বে‌শ ও যুক্তরাজ‌্যপ্রবাসী বা‌র্মিংহাম মিড‌ল‌্যান্ডস বাংলা প্রেসক্লা‌বের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ওয়া‌হিদ দুলালকে সংবর্ধনা প্রদান করা হ‌য়ে‌ছে।

গত ২৯ জানুয়া‌রি সোমবার দুপুর ১২টায় বিদ‌্যালয় মিলনায়ত‌নে আয়োজিত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তিথির বক্ত‌ব্যে আশরাফুল ওয়া‌হিদ দুলাল ব‌লেন, “আমরা প্রবাসীরা দে‌শের বাই‌রে থাক‌লেও মন সব সময় দে‌শের মা‌টি‌তে প‌ড়ে থা‌কে। প্রবাসীরা শিক্ষাসহ সমাজের উন্নয়‌নে বিভিন্ন ধরনের কাজ ক‌রেন। এর উদাহরণ যুক্তরাজ‌্যপ্রবাসী সাংবা‌দিক ও লেখক আ‌নোয়ার শাহজাহান। আজ ওনার প্রতি‌ষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠা‌নে এ‌সে স‌ত্যিই আ‌মি অ‌ভিভ‚ত। আ‌নোয়ার শাহজাহান ভাই দেশে যেভা‌বে শিক্ষা ও সমাজ উন্নয়‌নে কাজ কর‌ছেন, একইভা‌বে যুক্তরা‌জ্যে দেশীয় সংস্কৃ‌তির বিকাশেও গুরুত্বপূর্ণ ভ‚‌মিকা রে‌খে যা‌চ্ছেন। এ রকম সমাজসেবী আমা‌দের সমা‌জে এ‌কেবা‌রেই কম।”

তি‌নি বিদ‌্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ‌ভিভাবক ও এলাকাবাসীর উ‌দ্দে‌শে আরও ব‌লেন, বিদ‌্যালয়‌টি আ‌নোয়ার শাহজাহান ভাই প্রতিষ্ঠা কর‌লেও শিক্ষার মা‌নোন্নয়নে সক‌লের স‌ম্মি‌লিত প্রচেষ্টা থাক‌তে হ‌বে। বি‌শেষ ক‌রে, শিক্ষক ও অ‌ভিভাবক‌দের প্রচেষ্টা অব‌্যাহত থাক‌লে বিদ‌্যালয়‌টি উপ‌জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হি‌সে‌বে সুনাম ব‌য়ে আন‌বে।

তি‌নি বিদ্যালয়ের অবকাঠা‌মো উন্নয়‌নের সা‌থে নি‌জে‌কে সম্পৃক্ত রাখার আশ্বাস প্রদান ক‌রেন।

বিদ‌্যালয় প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি আ‌নোয়ার হুমায়ূ‌নের সভাপতি‌ত্বে এবং সহকারী শিক্ষক মেহদী হাসান মাহীর প‌রিচালনায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য দেন দৈ‌নিক সি‌লে‌টের ডাকের গোলাপগঞ্জ প্রতি‌নি‌ধি মাহফুজ আহমদ চৌধুরী, ঢাকাদ‌ক্ষিণ ইউ‌পির সা‌বেক সদস‌্য হোসাইন আহমদ, বিদ‌্যাল‌য়ের প্রাক্তন শিক্ষক সাংবা‌দিক ইমরান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছি‌লেন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মিটু কা‌ন্তি দেব, অ‌ভিভাবক সদস‌্য সুলতান মাহমুদ শুভ, সহকা‌রী শি‌ক্ষিকা সীমা বেগম, সুমাইয়া আক্তার সু‌মি, অ‌ভিভাবক জিয়া উ‌দ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শে‌ষে বিদ‌্যাল‌য়ের পক্ষ থে‌কে সম্মাননা ক্রেস্ট এবং বিদ‌্যাল‌য়ের প্রতিষ্ঠাতা, লেখক, গ‌বেষক ও সাংবা‌দিক আ‌নোয়ার শাহজাহা‌নের লেখা ই‌তিহাস ও তথ‌্যমূলক ক‌য়েক‌টি বই প্রধান অ‌তি‌থি‌র হা‌তে তু‌লে দেন প‌রিচালনা ক‌মি‌টির সদস্য ও শিক্ষকবৃন্দ।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top