logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা

প্রকাশিত হয়েছে : ৬:৩৮:৫২,অপরাহ্ন ৩১ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৫৯৭ বার পঠিত

আজ ১ জানুয়ারি ২০২০। ইংরেজি বর্ষপঞ্জির প্রথম দিন। আজ থেকে শুরু হলো আরো একটি নববর্ষের নতুন যাত্রা। শুরু হলো পুরনো স্মৃতিগুলো বিদায় জানিয়ে নতুন দিনের চলার পথকে আলিঙ্গন করে হিংসা দ্বেশ ভুলে সবার সাথে সম্পৃতি রেখে সামনের দিকে এগিয়ে চলা। শুভেচ্ছা নতুন বছরের প্রথম দিনটিকে।

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও রীতিনীতিগুলো সুনির্দিষ্ট তারিখে পালিত হয় বলেই বিভিন্ন ধর্মের অনুসারীরা নিজ ধর্মের সঙ্গে সম্পর্ক রেখে বর্ষপঞ্জি প্রণয়ন করেছেন। এ জন্য সাধারণত বর্ষপঞ্জিগুলোকে চন্দ্র ও সৌর বছরে ভাগ করা হয়। মানুষের ধর্মীয় অনুষ্ঠানাদিও ওই চন্দ্র ও সূর্যের পরিভ্রমণকে কেন্দ্র করে পালিত হয়। এ কারণেই প্রতিটি ধর্মের অনুসারীরা নিজেদের দিনপঞ্জিকা অনুযায়ী ধর্মীয় বিধিবিধান পালন ও উৎসবের আয়োজন করে। সিজারের ক্যালেন্ডার ধরলে এ আবিষ্কারের দিনটা নাকি দাঁড়ায় ১ জানুয়ারি। এখন যে ‘নিউ ইয়ারস ডে’ উৎসব হয় তা ইংরেজদেরই কীর্তি। কারণ চতুর ইংরেজরা গ্রেগরির যুক্তিবাদী ক্যালেন্ডারটা মেনে নিয়ে ১ জানুয়ারিকে ইংরেজি নববর্ষে পরিণত করেছিল। ১৫০০ খ্রিস্টাব্দের শেষ দিকের কোনো একটা সময়ে মূলত ১ জানুয়ারিকে নতুন বছরের প্রথম দিন হিসেবে পালনের রেওয়াজ শুরু হয়। এই হলো ইংরেজি নববর্ষ বা ক্যালেন্ডারের কথা।

যুক্তরাষ্ট্রে এ দিনটি উদ্যাপিত হয় ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে। নানা ধরনের রঙিন পোশাক ও মুখোশ পরে নৃত্যের তালে তালে উৎসবের আমেজে দিনটিকে বরণ করে নেয়া হয়। ঘড়ির কাঁটায় ১২টা বাজার ১ মিনিট আগে একটি আলোকিত বলকে একটি দন্ডের ওপর থেকে ধীরে ধীরে নিচে নামিয়ে আনা হয়। যে মুহূর্তে আলোর বলটি মাটি ছুঁয়ে ফেলে তখন নববর্ষের আলো জ্বালিয়ে দেয়া হয়। সবাই একসাথে ‘হ্যাপি নিউ ইয়ারস ডে’ গান গেয়ে মুহূর্তটিকে স্মরণ করে রাখে। এ গানটি মূলত একটি লোকসঙ্গীত, তবে পরবর্তীকালে কবি বার্নস গানটি সংশোধিত করে লিখেছিলেন এবং সব ইংরেজই এই গান নববর্ষে গেয়ে থাকে। মূলত: এটাকে অনুসরন করেই বাঙালি সংস্কৃতিতে প্রবেশ করেছে থার্টি-ফার্স্ট নাইট।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই জাঁকজমকপূর্ণ উৎসবে ১ জানুয়ারি ‘নিউ ইয়ারস ডে’ পালিত হয়। খ্রিস্টান অধ্যুষিত এবং ইংরেজি ভাষাভাষি দেশ যেমন ইংল্যান্ড-আমেরিকায় ১ জানুয়ারি মানেই নিউ ইয়ারস ডে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানর ‘আমাদের প্রতিদিন’র সকল পাঠক, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের জানাই শুভেচ্ছা।

উৎসবের আমেজে দিনটিকে বরণ করে নেয়া হোক এটাই সবার প্রত্যাশা।  . সম্পাদক

শীর্ষ সংবাদ এর আরও খবর
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়

আগামীকাল লস এনজেলস ফোবানা

আগামীকাল লস এনজেলস ফোবানা

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

সর্বশেষ সংবাদ

৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top