logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ফিরে দেখা ২০১৯: বিশ্বে আলোচিত ৭ ঘটনা

ফিরে দেখা ২০১৯: বিশ্বে আলোচিত ৭ ঘটনা


প্রকাশিত হয়েছে : ১২:৩৯:২৮,অপরাহ্ন ০১ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫০১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মহাকালের পরিক্রমায় শেষ হয়েছে আরো একটি বছর। নানা ঘটনা-দুর্ঘটনা, অর্জন-বিসর্জনের মধ্য দিয়ে বিদায় ২০১৯ সাল।

বিশ্বের বিভিন্ন দেশে সন্ত্রাসী ও জঙ্গি হামলা, সরকার বিরোধী বিক্ষোভ, রাজনৈতিক বিরোধসহ নানা ঘটনার সাক্ষী ২০১৯ সাল যেন দেখিয়ে দিয়ে যাচ্ছে ভবিষ্যত বিশ্বেরই এক রূপরেখা।

চলুন দেখে নেয়া যাক ২০১৯ সালে আন্তর্জাতিক অঙ্গনে ঘটে যাওয়া আলোচিত ৭টি ঘটনা:

১. নিউজিল্যান্ডে মসজিদে হামলা:

চলতি বছরের ১৫ মার্চ ইতিহাসের বর্বরতম হামলার ঘটনা ঘটে শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত নিউজিল্যান্ডে। ওই দিন জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চ শহরের আল নূর এবং লিনউড মসজিদে বন্দুকধারীর গুলিতে নিহত হন অর্ধশতাধিক মানুষ। এর মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিকও ছিলেন।

হামলার সময় ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য। হ্যাগলি পার্কে অনুশীলন শেষে ডিন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদে জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তারা। অল্পের জন্য সেদিন প্রাণে রক্ষা পান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। নৃশসং ওই হামলায় শুধু নিউজিল্যান্ড নয়, আতঙ্কিত হয়েছিল পুরো বিশ্ব। তবে, হামলার পর স্থানীয় মুসলিমদের পাশে দাঁড়িয়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নসহ সকল ধর্ম-বর্ণের মানুষ।

২. শ্রীলঙ্কার ইস্টার সানডে হামলা:

নিউজিল্যান্ডে হামলার রেশ কাটতে না কাটতেই ২১ এপ্রিল ভয়াবহ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে শ্রীলঙ্কায়। খ্রীস্টান সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব ইস্টার সানডের দিন কলম্বো এবং এর আশেপাশের তিনটি গির্জা এবং বড় তিনটি হোটেলে চালানো ওই হামলায় নিহত হন ৩২১ জন।

আহত হন আরো অন্তত পাঁচ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ‘প্রতিশোধ’ নিতেই ইস্টার সানডের বোমা হামলা চালানো হয় বলে জানায় শ্রীলঙ্কা সরকার।

৩. কাশ্মীর ইস্যু:

চলতি বছরের ৫ আগস্ট রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করার মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে ভারত সরকার। ৩৭০ ধারা অনুযায়ী নিরাপত্তা, যোগাযোগ ও বৈদেশিক বিষয় ছাড়া অন্য যেকোনো বিষয়ে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার ছিল জম্মু ও কাশ্মীর প্রশাসনের। এছাড়া, ওই ধারার কারণে জম্মু-কাশ্মীরে কোনো নীতি বা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রাজ্যের আইনসভার অনুমতি নিতে হতো কেন্দ্রকে।

সংবিধানের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে জম্মু কাশ্মীরের দীর্ঘদিনের স্বায়ত্বশাসনের অবসান ঘটে। এ ঘটনায় বিক্ষোভ আন্দোলন হতে পারে এমন আশঙ্কায় ওই রাজ্যে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করা হয়। ইন্টারনেট, টেলিযোগাযোগ বন্ধ করে কার্যত অবরুদ্ধ করে ফেলা হয় পুরো এলাকা। আটক করা হয় স্থানীয় অনেক রাজনীতিবিদকে। কূটনৈতিক নানা দ্বন্দ্ব সৃষ্টি হয় চির বৈরি দুই দেশে ভারত ও পাকিস্তানের মধ্যে।

৪. বাবরি মসজিদ:

ভারতের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা, ববরি মসজিদের ২.৭৭ একর জমি রাম জন্মভূমি ন্যাসকে দেওয়ার রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার মধ্যেই মসজিদ তৈরির জন্য ৫ একর জমি দেওয়া হয়েছে মুসলিম পক্ষকে। ৯ নভেম্বরে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বেঞ্চে অযোধ্যা মামলার রায় দিয়েছেন।

৫. এনআরসি:

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে তোলপাড়। আগস্ট মাসে অসমে নাগরিকপঞ্জী তৈরি করে ধাক্কা খেয়েছিল কেন্দ্র সরকার। নাগরিকের তালিকা থেকে বাদ পড়ে ছিলেন ১৯ লাখ (১.৯ মিলিয়ন) মানুষ। অবস্থা সামাল দিতে ১১ ডিসেম্বর নাগরিকত্ব সংশোধনী আইন পাস করেছে কেন্দ্র সরকার। আইন অনুযায়ী পাকিস্তান, আফগানিস্থান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করেছে সরকার। এর পরই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, ধর্মের ভিত্তিতে কেন নাগরিকত্ব দেওয়া হবে। অভিযোগ, এতে দেশের সংবিধানের মূল কাঠামোতে আঘাত হানা হচ্ছে। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে এখন প্রর্যন্ত শুধু উত্তরপ্রদেশেই নিহত হয়েছেন ১৯ জন। বিক্ষোভ হয়েছে দিল্লি, কর্ণাটক, বিহার, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-সহ দেশের অধিকাংশ রাজ্যে।

বছরের শেষ দিকে, একই দিনে, করতারপুর করিডোর খুলে গিয়েছে। ভারতের শিখ পুণ্যার্থীদের বহু দিনের দাবি ছিল এই করতারপুর করিডোর। ৯ নভেম্বর তার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম ব্যাচে ভারত থেকে গুরুদ্বার দরবার সাহিবে গিয়েছেন ৫০০ জন শিখ পুণ্যার্থী।

সব মিলিয়ে ভারতে বছরের শুরু ছিল জাতীয়তাবাদ ইস্যু। আর বছর শেষে তা গিয়ে দাঁড়িয়েছে নাগরিকত্বে। আর অর্থনীতি নিয়ে বাড়ছে সবচেয়ে বেশি উদ্বেগ।

৬. ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন:

গত ১৮ ডিসেম্বর সংখ্যাগরিষ্ঠের ভোটে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অভিশংসিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দেশটির কোনো প্রেসিডেন্টের তৃতীয় অভিশংসন। ক্ষমতার অপব্যবহার করে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু করে ডেমোক্রেটরা।

তবে চূড়ান্ত অভিশংসনের জন্য উচ্চকক্ষ সিনেটে বিচার হতে হবে এবং সেখানে দুই-তৃতীয়াংশ ভোটে অভিশংসিত হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে হবে ট্রাম্পকে। এর আগে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও সিনেটের ভোটে জয় পেয়ে টিকে যান অ্যান্ড্রু জনসন ও বিল ক্লিনটন।

৭.আমাজন বনে আগুন:

সারা বিশ্বে যে পরিমাণ অক্সিজেন তৈরি হয় তার ২০ শতাংশ আসে গ্রীষ্মমণ্ডলীয় বন আমাজন থেকে। এজন্যই আমজনকে বলা হয়ে থাকে ‘পৃথিবীর ফুসফুস’। আগুন দিয়ে বন উজাড় এবং প্রাকৃতিক কারণে প্রতি বছরই ছোট-বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও এবছর ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে দাবানল। আগস্ট-সেপ্টেম্বর মাসে প্রকট আকার ধারণ করে সেই আগুন।

ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থার- ইনপে জানায়, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে আমাজনে আগুন লাগার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৮৫ শতাংশ। তাদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের প্রথম আট মাসে ব্রাজিলের আমাজনে রেকর্ড সংখ্যক ৭৫ হাজার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২০১৩ সালের পর যা সর্বোচ্চ। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৪০ হাজার। দবানলে কয়েক লাখ হেক্টর বনাঞ্চল পুড়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে বিরল প্রজাতির নানা প্রাণি এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন সেখানে বাস করা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক মানুষ।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top