logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. দ. আফ্রিকায় সেনাবাহিনী মোতায়েন!

দ. আফ্রিকায় সেনাবাহিনী মোতায়েন!

প্রকাশিত হয়েছে : ১১:৪৪:৪৯,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৯১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার বন্দর নগরী কেপ টাউনে সন্ত্রাসীদের সংঘবদ্ধ সহিংসতা দমনের জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের পাশাপাশি বাহিনীটি কাজ করবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বেকি চেলে। শহরটির সহিংসতা কবলিত বিভিন্ন অংশে গত ২৪ ঘণ্টায় ১৩ জন নিহতের পর এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, বন্দর নগরী কেপ টাউনের সংঘবদ্ধ সহিংসতার এই সমস্যা গত কয়েক দশকের পুরনো। সম্প্রতি প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে প্রতিশোধমূলক ‘গ্যাং’ হামলা বেড়ে যাওয়ার ফলে সমস্যাটি আরও প্রকট হয়েছে বলে দাবি তাদের।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, চলমান সহিংসতার কারণে শহরের হ্যানোভার পার্ক, বন্তেহুয়েল, ডেলফ, ফিলিপ্পি ইস্ট অঞ্চলে পুলিশের পাশাপাশি অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তারা বর্তমানে অঞ্চলগুলোতে পরিস্থিতি স্বাভাবিক করতে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করছে।

শুক্রবার (১২ জুলাই) স্থানীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বেকি চেলে বলেন, শহরের জনগণের কথা বিবেচনা করে তাদের নিরাপত্তার নিশ্চিত করতে আমাদের অসামান্য পদক্ষেপের অংশ হিসেবে এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা প্রতিটি বাড়িতে যাব। সব অবৈধ অস্ত্র উদ্ধার করব।’

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমরা যেসব অপরাধীদের খুঁজছি; অভিযানে অবশ্যই তাদের গ্রেফতার করা হবে। এবার জামিনে থাকা সব অপরাধীদেরও আটক করা হবে। আমাদের এই অভিযানের লক্ষ্য হবে রাষ্ট্রের কর্তৃত্ব নিশ্চিত করা।’

সেনা মোতায়েনের মেয়াদ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযানে সেনা সদস্যদের নেতৃত্বে থাকবে পুলিশ। গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনেও সেনাবাহিনী ঠিক একইভাবে দায়িত্ব পালন করেছে। আপাতত তিন মাসের জন্য হলেও পরে এই সেনা মোতায়েনের মেয়াদ বাড়ানো হতে পারে।’

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top