logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নিউ‌জিল্যা‌ন্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বৃহৎ জুমার জামাত অনু‌ষ্ঠিত

নিউ‌জিল্যা‌ন্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বৃহৎ জুমার জামাত অনু‌ষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ৪:০৯:০৩,অপরাহ্ন ২২ মার্চ ২০১৯ | সংবাদটি ৪৯১ বার পঠিত

আমা‌দের প্র‌তি‌দিন ডেস্ক:: উজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশটির টিভি-রেডিওতে প্রচারিত হলো জুমার নামাজের আযান। এসময় মসজিদের বাইরে আয়োজিত নামাজের স্থানে গত শুক্রবারের হামলায় নিহতদের জন্য ২মিনিট নিরবতা পালন করতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। বিবিসি, আল-জাজিরা

হ্যাগলি পার্কের আল-নুর মসজিদের পাশে হাজারো উপস্থিতির মধ্যে জুমার খুৎবা পাঠের আগে জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করেন জাসিন্ডা। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডবাসী আজ মুসলিমদের সঙ্গে শোক পালন করছে। আমরা একটি জাতি।’

কালো স্কার্ফ পরিহিত এই নেতা মুসলিমদের উদ্দেশ্যে নবী মোহাম্মদ (সা:) এর একটি হাদিসের উদৃতি দেন। তিনি বলেন, ‘আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোন অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যাথা অনুভূত হয়।’

আল-নুর মসজিদের ইমাম গোলাম ফোউদা যিনি গত শুক্রবার সন্ত্রাসী হামলার শিকার হওয়ার সময়ও একই জায়গায় নামাজ পড়িয়েছেন। তিনি খুৎবার বক্তৃতায় বলেন, ‘সেদিন হামলার সময় অস্ট্রেলিয়ান নাগরিক সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্ট এর চোখে ঘৃনা ও ক্রোধ দেখা গিয়েছিলো। কিন্তু একই জায়গায় আজ নিউজিল্যান্ডের নাগরিক ও বিশ্ববাসীর চোখে শুধু ভালোবাসা ও সমবেদনা দেখছি।’
ফোউদা আরো বলেন, ‘আমরা দেখিয়েছি যে, নিউজিল্যান্ডকে বিভক্ত করা যাবে না। এবং বিশ্ববাসী এই দেশকে ভালোবাসা ও একতার উদাহরণ হিসেবে নিতে পারে।’

গত শুক্রবার হ্যাগলি পার্কের দুটি মসজিদের সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয় এবং আরো প্রায় অর্ধশত আহত হয়। তাদের স্মরণে পুরো নিউজিল্যান্ড ও অন্যান্য দেশ থেকে প্রায় ৫০ লাখ নারী-পুরুষ আজকের জুমার খুৎবায় যোগ দিয়েছেন বলে গণমাধ্যগুলো জানাচ্ছে।

উন্মুক্ত স্থানে নামাজের আয়োজন করায় সেখানে নিউজিল্যান্ডবাসীর জুতাগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে অস্থায়ী বেড়া দেয়া হয়েছে। এ অনুষ্ঠানে অকল্যান্ড নগরী থেকে যোগ দিয়েছিলেন গত শুক্রবার নিহত আশরাফ আজাদের বন্ধু ইমরান খান। তিনি জানান, ‘আমরা চার বন্ধুসহ এসেছি। আজাদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে এখানে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো।’

নামাজ চলাকালে চারদিকে শত শত নিরাপত্তাকর্মী দেশটির যুবকরা পাহরায় ছিলেন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top