logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. রাস্তাঘাটে পাতলা ঢালাইয়ের নজরদারি করেন, যাতে বদনামটা যায়: প্রধানমন্ত্রী

রাস্তাঘাটে পাতলা ঢালাইয়ের নজরদারি করেন, যাতে বদনামটা যায়: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৮:৩১:২০,অপরাহ্ন ২১ জুন ২০২০ | সংবাদটি ১১৭৪ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: রাস্তাঘাটে পাতলা ঢালাইয়ের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীকে বলেছেন, ভালোভাবে নজরদারির ব্যবস্থা করেন, যাতে বদনামটা যায়।

র‌বিবার (২১ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রাস্তাঘাট নির্মাণ প্রকল্পের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভালো কাজ করছেন আপনারা। দেশের উপকার হচ্ছে। কিন্তু আপনাদের কাজের মান নিয়ে অনেক মহলে প্রশ্ন আছে। আপনারা একটু পাতলা ঢালাই করেন ইত্যাদি।’

স্থানীয় সরকার মন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেন, ভালোভাবে নজরদারির ব্যবস্থা করেন। যাতে এই বদনামটা যায়।

একনেক সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সেগুলো হলো ৬ হাজার ৪৭৬ কোটি ৬৫ লাখ খরচে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩’ প্রকল্প, ১৫৯ কোটি ৬০ লাখ টাকা খরচে ‘বৃহত্তর পটুয়াখালী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (পটুয়াখালী ও বরগুন জেলা) (২য় সংশোধিত)’ প্রকল্প এবং ৫৫৭ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ‘হাওড় অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প।

এ সময় প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ব্রিটিশরা চিহ্নিত করেছিল বালুমহল। এখনও ডিসিরা ওই বালুমহল ইজারা দেন। ইতোমধ্যে নদী সরে গেছে, কিন্তু ওই জায়গায় যেহেতু বালুমহল রয়েছে। তিনি বললেন, এগুলো ঠিক নয়। আবার সার্ভে করো। যেখানে নিরাপদ সেখানে দাও। আর একজায়গায় কাটতে কাটতে গভীর হয়ে যায়, পরে পাড় ভাঙে, সেতু ভাঙে ইত্যাদি রিপোর্ট তার কাছে আছে। এটা গ্রহণযোগ্য নয়।

এছাড়া বিচারিক কার্যক্রম সহজ করতে দেশের সব জেলখানায় ভার্চুয়াল সিসটেম বসানোর নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারাগারের অভ্যন্তরে ভার্চুয়াল সিসটেম স্থাপন করতে হবে, যাতে প্রয়োজনে মামলা মোকাদ্দমা ডিজিটালি করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, জামালপুর কারাগারের প্রকল্পের সময় প্রধানমন্ত্রী বলেন, জামালপুরের কারাগারে ভার্চুয়াল কোর্ট করতে হবে যাতে মামলা মোকাদ্দমা ডিজিটালি সম্ভব। শুধু জামালপুরই নয় অন্যন্য জেলা কারাগারে সার্বিকভাবে ভার্চুয়াল সুযোগ সুবিধা থাকতে হবে। অনেক সময় (আসামিকে) তাকে নেয়ার দারকার নেই। ওখানে বসেই বিচার হয়ে যায় ভার্চুয়ালি। কিছু কিছু কয়েদি আছে নিরাপত্তাজনিত কারণে কোর্টে না নেওয়াই নিরাপদ। তিনি ( প্রধানমন্ত্রী) বলছেন সব জেলখানায় ভার্চুয়াল সিসটেম বসিয়ে দাও। জামালপুরতো করবেই অন্যান্যটাও বসাও।

কারাগারে সুযোগসুবিধা বাড়ানোর বিষয় প্রধামন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, যেন ফ্যান থাকে, টিভি দেখার ব্যবস্থা থাকে। আর কারাগারে যারা পণ্য তৈরি করেন তারা যেন সে পণ্য বিক্রির ৫০ শতাংশ লাভ পান। বাড়িতে যাওয়ার সময় সেটা নিয়ে যেতে পারবেন। সকল জেলেই এটা করতে হবে। সংস্কার শুধু জামালপুর নয় অন্যন্য জেলাতেও সংস্কার করতে হবে। ন্যূনতম আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। যাতে যারা জেলের বাসিন্দা তারা জেন মোটামুটি মানসম্পন্নভাবে থাকতে পারে।

একনেক সভায় প্রধানমন্ত্রী তার অনুশাসনে খালকাটা ও পুকুর সংস্কারের নামে শুধু পার থেকে একটু মাটি তুলেই বিল (টাকা) নিয়ে না নেওয়া হয় সে বিষয় সংশ্লিষ্টদের কঠোর নজর রাখার নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধামন্ত্রী বলেছেন তার কাছে খাল কাটার নামে, পুকুর সংস্কারের নামে পাড়গুলোর খালি একটু ছেটে বিল তোলা হয়েছে- এমন সংবাদ তিনি চেক করেছেন। মন্ত্রণালয়কে বলেছেন এটা ভালো করে দেখা দরকার। কেউ যেন শুধু পারগুলোকে একটু ছেটে ভাব দেখাতে নাপারে আমি পুকুর কাটছি।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top