logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. দশদিনের কোয়ারেন্টিনে যাচ্ছে দেশ: স্বাস্থ্যমন্ত্রী

দশদিনের কোয়ারেন্টিনে যাচ্ছে দেশ: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত হয়েছে : ৩:২৫:০৭,অপরাহ্ন ২৫ মার্চ ২০২০ | সংবাদটি ৬২৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দেশকে দশদিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হচ্ছে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেছেন, চীন কীভাবে করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলা করেছে, সেটা আপনারা জানেন এবং দেখেছেন। প্রায় পাঁচ কোটি মানুষকে তারা কোয়ারেন্টিনে রেখেছে। আমাদের দেশও ১০ দিনের জন্য কোয়ারেন্টিনে যাচ্ছে।

বুধবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে বেসরকারি মেডিকেল কলেজগুলোর সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) কাছ থেকে পারসোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, করোনা প্রতিরোধে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। বাংলাদেশ সেনাবাহিনী মাঠে নেমেছে, পুলিশ মাঠে আছে। আমার আহ্বান থাকবে, এ সময়টাতে সবাই ঘরে থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। এই ছুটি ঘোষণা করা হয়েছে, সবাইকে বাসায় থাকার জন্য।

ছুটি দেওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) খুবই সংক্রামক। এই ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আমাদের সবাইকে নিরাপদে থাকতে হবে। যে যার বাড়িতে থাকলে, এটার সুফল পাওয়া যাবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে যাবেন না। সবাই যদি সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব পরামর্শ মেনে চলে, তাহলে এটা সুফল বয়ে আনবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় ৫টি করে হট লাইন চালু করা হচ্ছে। ফলে আমাদের হট লাইনের সংখ্যা হবে ৩৫০টি। স্বাস্থ্য অধিদপ্তরে ১৭টি হট লাইন নম্বর ছিল, এখন সেটা ৫৭টিতে উন্নীত করা হয়েছে। এতদিন আমরা একটি ল্যাবে কাজ করছিলাম। এখন ১০টি ল্যাব বিভিন্ন মেডিকেল কলেজে ও প্রতিষ্ঠানে স্থাপন করছি। অল্প কিছু দিনের মধ্যে এই ল্যাবগুলো চালু হয়ে যাবে। এই ১০ দিন স্বাস্থ্য মন্ত্রণালয় খোলা থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে কোনো রোগী গেলে, তাদের যেন ফেরত না দেওয়া হয়। ডাক্তার ও নার্সদের বলব— আপনারা স্বাস্থ্য সেবা দেওয়া থেকে পিছপা হবেন না। আপনারা যথাযথ নিরাপত্তা-সুরক্ষা নিয়ে এরপর সেবা দেবেন। আমরা চাই, দেশের বড় বড় বেসরকারি হাসপাতালগুলো যেন আইসোলেশন ওয়ার্ড খোলে।এই ক্রান্তিলগ্নে আমরা সেবা থেকে পিছপা হলে জাতির কাছে অন্যরকম একটা বার্তা যায়।

মন্ত্রী বলেন, আমরা কুর্মিটোলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসা সেবায় নিয়োজিত করব। এখানে অনেক জায়গা আছে। আধুনিক সব সুযোগ-সুবিধাও আছে। প্রতিটি জেলায় একটি করে অ্যাম্বুলেন্স নিয়োজিত থাকবে শুধু কোভিড-১৯ আক্রান্ত রোগী বহন করার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন— পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আব্দুল মোমেন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

জাতীয় এর আরও খবর
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আ‌ন্দোল‌নের হু‌শিয়ারী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top