logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ছাত্রদলের গতি রক্ষায় আসছে ৩১-৫১ সদস্যের কমিটি!

ছাত্রদলের গতি রক্ষায় আসছে ৩১-৫১ সদস্যের কমিটি!

প্রকাশিত হয়েছে : ২:২৭:৫৭,অপরাহ্ন ২৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬৩০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা ছাত্রদল জাতীয় কাউন্সিলের পর নতুন কমিটি পেয়ে গা ঝাড়া দেওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়া সভাপতি-সাধারণ সম্পাদক নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই জড়িয়ে গেছেন মামলায়। শীর্ষ দুই নেতার গ্রেপ্তার আতঙ্কে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে অনিশ্চয়তা কাজ করছে বিএনপি ও ছাত্রদলের নেতাদের মধ্যে। তারা ছাত্রদলের নতুন গতি রক্ষায় অন্তত আংশিক হলেও কমিটি দিতে চাইছেন।

পুলিশি কাজে বাধা দেয়ার মামলায় ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে ধরতে ইতিমধ্যে একবার চেষ্টা চালিয়েছে গোয়েন্দা পুলিশ। সভাপতি বা সাধারণ সম্পাদকের অনাগত গ্রেপ্তার আশঙ্কায় শিগগির কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আহ্বায়ক কমিটি দেয়ার তোড়জোড় চলছে।

এ নিয়ে ছাত্রদলের দুই শীর্ষ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডনে নিয়মিত আপডেট দিচ্ছেন। ইতিমধ্যে খসড়া তালিকাও তৈরি করা হয়েছে বলে সংগঠন সূত্রে জানা গেছে। তালিকা চূড়ান্ত করার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের সভাপতি-সম্পাদকদের কাছ থেকে নাম নেওয়া হচ্ছে। বিশেষ করে ত্যাগী ও সাংগঠনিক নেতাকর্মীদের নাম চাওয়া হচ্ছে তাদের কাছে।

ঢাকার একটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে ঢাকা টাইমসকে বলেন, ‘যতটুকু জানি খুব শিগগির আংশিক কমিটি হবে। কেন্দ্রীয় সভাপতি ফোন করে আমাদের কাছ থেকে তালিকা নিয়েছেন।’

গত মাসের ১৯ তারিখ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল সম্পন্ন হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হলেও বাকি কমিটি হবে সিলেকশনে।

একটি সূত্র বলছে, ইতিমধ্যে তারেক রহমানের কাছে খসড়া তালিকা পাঠানো হয়েছে। তালিকায় থাকা কর্মীদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

ছাত্রদলের পদপ্রত্যাশীরাও চাইছেন এই মহূর্তে পূর্ণাঙ্গ কমিটি না হলেও আংশিক কমিটি যন হয়ে যায়। তাহলে দুই শীর্ষ নেতা গ্রেপ্তার হলেও সংগঠনের কার্যক্রম ধরে রাখা যাবে। ছাত্রদলের বর্তমান সক্রিয়তার কারণে তাদের প্রতি সরকারের মনোভাব ইতিবাচক নয় বলে আশঙ্কা করছেন তারা।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, নতুন কমিটি হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা বাধার মুখেও সরব উপস্থিতি ছাত্রদলের। এটা থামানোর জন্যই সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে মামলা হয়েছে। যেকোনো সময় দুই নেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এমন অবস্থার মুখোমুখি হলে সাংগঠনিক কার্যক্রম চালানো কঠিন হবে যদি কোনো ধরনের কমিটি না থাকে। এমনকি ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া যাবে না। তাই দ্রুতই অন্ত আংশিক হলেও কমিটি চান তারা।

গত ১২ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে ছোটখাটো সংঘর্ষ হয়। পরে পল্টন থানায় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশ কিছু নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়।

গত ২০ অক্টোবর নিজেদের ফেসবুক আইডি হ্যাকের বিষয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করে ফেরার পথে টিএসসিতে দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তারা অন্য পথে পালিয়ে যান। এরপর থেকে সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া অন্য নেতাকর্মীরা ক্যাম্পাসে যাচ্ছেন। তারা অনেকটা আত্মগোপনে আছেন বলে জানা যায়।

আংশিক কিংবা পূর্ণাঙ্গ যা-ই হোক, এবার কমিটির আকার খুব বড় হবে না বলে জানান ছাত্রদলের গত কমিটির একজন শীর্ষ নেতা। তিনি বলেন, ‘পূর্ণাঙ্গ হলেও সবশেষ কমিটির মতো ঢাউস কমিটি হবে না এটা নিশ্চিত। আপাতত আংশিকের কথা শোনা যাচ্ছে। সেটা ৩১ সদস্যের কিংবা সর্বোচ্চ ৫১ সদস্যের হতে পারে।’

রাজীব আহসান ও আকরামুল ইসলামে গত কমিটির সদস্যসংখ্যা ছিল ৭৩৮। প্রথম ধাপে দেওয়া হয়েছির ১৫৩ সদস্যের কমিটি। পরে গঠনতন্ত্র পরিবর্তন করে আরও ৫৮৫ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করার হয়।

ওই নেতার মতে, সরকারি চাপের মধ্যেও ফজলুর রহমান খোকন ও ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে ছাত্রদল দীর্ঘদিন পর মাঠে কিছুটা তৎপর হয়েছে। সংগঠনের এই আমেজ থাকাবস্থায় যোগ্য কর্মীদের বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি দেয়া উচিত। তা না হলে গতি হারাবে সংগঠন।

এ নিয়ে যে যার জায়গা থেকে হাইকমান্ডের কাছে তাদের মনোভাব জানাচ্ছেন উল্লেখ করে ওই নেতা বলেন, তবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসে তারেক রহমান ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া কেউ সঠিক করে বলতে পারছেন না।

কমিটির বিষয়ে জানতে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব কমিটি দেয়ার। সে জন্য কাজ করছি। আশা করি শিগগির একটি সুন্দর ও সাংগঠনিক কমিটি দেয়া সম্ভব হবে।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top