logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

প্রকাশিত হয়েছে : ১২:০৮:৩১,অপরাহ্ন ১৮ অক্টোবর ২০২৩ | সংবাদটি ৩৪০৩ বার পঠিত

আনোয়ার শাহজাহান: ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে আফসানা বেগম বলেন, ওই প্রক্রিয়া নিয়ে ৫০টির বেশি অভিযোগ দাখিল করা হয়। কিন্তু এসব অভিযোগের কোনো সুরাহা করেনি লন্ডন রিজিওনাল লেবার পার্টি। ত্রুটিপূর্ণ ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় ফলাফল বাতিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়মের গুরুতর অভিযোগগুলো সুরাহা না করে তার মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নিলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

শুক্রবার লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস বারার পপলার অ্যান্ড লাইম হাউজ আসনের বর্তমান এমপি আপসানা বেগম।

তার সমর্থনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিনি এমপি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি বলেন, গত জুন মাসে ট্রিগার ব্যালট প্রক্রিয়া শেষ হলেও এর আনুষ্ঠানিক কোনো ফলাফল তাকে এখনো জানানো হয়নি। ট্রিগার ব্যাটল প্রক্রিয়ার অনিয়ম ও ফলাফলের বিস্তারিত জানতে চেয়ে গত জুলাই মাসে তার আইনজীবী একটি চিঠি পাঠান। কিন্তু লন্ডন রিজিওনাল লেবার পার্টি ওই চিঠিরও কোনো জবাব দেয়নি।

আফসানা বেগম বলেন ২০১৯ সালে তিনি এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় লেবার দলে তার বিরুদ্ধে নানা অপতৎরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচিত হওয়ার পরপর তার বিরুদ্ধে প্রতারণা করে হাউজিং সুবিধা নেয়ার মিথ্যা অভিযোগ ওঠে। আবার কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের লেবার প্রশাসন সেই অভিযোগে মামলা দায়ের করে। শেষ পর্যন্ত আদালতে ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং মামলার খরচ বাবত কাউন্সিল জনগণের ট্যাক্সের প্রায় ৮০ হাজার পাউন্ড গচ্চা দেয়।আফসানা বেগম বলেন, ওই মামলায় আদালতের শুনানিতে ওঠে আসে তার বিরুদ্ধে হাউজিং প্রতারণার মিথ্যা অভিযোগের অগ্রভাগে ছিলেন তার সাবেক স্বামী ও স্বামীর ভগ্নিপতী- যারা স্থানীয় লেবার শাখার সদস্য। ট্রিগার ব্যালট প্রক্রিয়ায়ও প্রভাব বিস্তার করেন তারা। ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় আফসানার সমর্থকদের ভয়-ভীতি প্রদর্শন, হেনস্থা, বক্তব্যদানে বাধা প্রদান, ভোটদানে বিরত রাখা, ঘুষের ব্যবহার, হুট করে প্রক্রিয়া অনলাইনে সরিয়ে নেওয়া এবং অনেক সদস্যকে অনলাইন লগ ইনের সুযোগ না দেয়াসহ আরও নানা অভিযোগের অডিও-ভিডিও রেকর্ড লন্ডন রিজিওনাল লেবার পার্টির কাছে দাখিল করা হয়েছে বলে জানান আফনাসা বেগম। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আফসানা বেগম বলেন, তার সাবেক স্বামী বিচ্ছেদের পর থেকেই নানাভাবে প্রতিশোধপরায়ণ আচরণ করছেন। আবার লেবার দলের বর্তমান নেতৃত্ব দলের সাবেক বামপন্থী নেতা জেরেমি করবিনের অনুসারী সোশ্যালিস্ট অংশকে শায়েস্তা করতে চায়। ফলে উভয়ের কমন টার্গেটে পরিণত হয়েছেন তিনি।

তিনি জানান, হাউজিং প্রতারণার মিথ্যা অভিযোগের মামলার ঘটনায় লেবার দলের সদস্য তার সাবেক স্বামী ও স্বামীর ভগ্নিপতির অপতৎপরতার বিষয়ে অভিযোগ করেছিলেন লন্ডন রিজিওনাল লেবার পার্টিতে। কিন্তু গত প্রায় দেড় বছর পার হলেও সেই অভিযোগ এখনও সুরাহা করা হয়নি। সেটি এখনও তদন্তাধীন। নিজেকে একজন সোশ্যালিস্ট এবং বামপন্থী নেতা জেরেমি করবিনের অনুসারী উল্লেখ করে এই এমপি বলেন, আরও বেশকিছু আসনে করবিন পন্থীদের সরিয়ে দিতে ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় একই ধরনের অনিয়মের আশ্রয় নেয়ার অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে সাবেক লেবার লিডার জেরেমি করবিন এমপি আফসানা বেগমকে একজন সক্রিয় ও আদর্শ জনপ্রতিনিধি হিসেবে উল্লেখ করে বলেন, লেবার দলের নীতি হলো সকল ব্যক্তি ও কমিউনিটির প্রতি সমান ও ন্যায়বিচার করা। কিন্তু আফসানা বেগম সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। ট্রিগার ব্যালটের মানসিক চাপ বিবেচনায় তিনি লেবার দলের নেতৃত্বে থাকা গর্ভবতী নারী সদস্যদের এই প্রক্রিয়া থেকে অব্যাহতি দেয়ার নিয়ম করেছিলেন জানিয়ে করবিন বলেন, নির্বাচিত হওয়ার পর থেকে আফসানা বেগম নানা অন্যায় আক্রমণের শিকার হয়েছেন। কিন্তু লেবার পার্টি তাঁর প্রতি কোনো ন্যায্য আচরণ করেনি। প্রবীণ রাজনীতিক এই লেবার নেতা বলেন, একজন সংসদ সদস্যের যে কাজ তার প্রায় ৮০ শতাংশ হলো সংসদীয় এলাকার জনগণের সমস্যাগুলো নিয়ে কথা বলা এবং সমাধানে কাজ করা। আফসানা বেগম এমপি নির্বাচিত হওয়ার পর গত তিন বছরে ৩৮ হাজার কেইস ওয়ার্ক করেছেন। করবিন বলেন তিনি নিজেও তাঁর নির্বাচনী এলাকায় এই হারের কেইসওয়ার্ক করতে পারেননি।

আফসানা বেগমের প্রতি সুবিচার করতে লেবার নেতৃত্বের প্রতি আহবান জানিয়ে জেরেমি করবিন বলেন, যে কোনো সময় আরেকটি সাধারণ নির্বাচন আসন্ন। এ সময়ে লেবার নেতৃত্বের উচিত দলকে ঐক্যবদ্ধ করা। আফসানা বেগমের প্রতি সমর্থন অব্যাহত রাখতে তিনি স্থানীয় কমিউনিটির প্রতি আহ্বান জানান।

প্রসঙ্গত, ‘ট্রিগার ব্যালট’ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে দলের স্থানীয় সদস্যরা ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেন পরবর্তী নির্বাচনের জন্য সংশ্লিষ্ট আসনে নতুন করে প্রার্থী বাছাই-প্রক্রিয়া অনুষ্ঠিত হবে নাকি বিদ্যমান এমপির প্রতি দলীয় মনোনয়ন অব্যাহত থাকবে। এই প্রক্রিয়ায় লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিনের অনুসারীরা অন্যায়ভাবে বাদ পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

প্রচ্ছদ এর আরও খবর
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

৫৬ কিমি ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তিদায়ক ঈদযাত্রা

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

শরীফগঞ্জ উন্নয়ন সংস্থা ইউকের ঢেউটিন, শীতবস্ত্র ও অর্থ বিতরণ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

লন্ডনে ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকের আয়োজনে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top