logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. যুক্তরাষ্ট্রে দোকানের পর বারে হামলায় নিহত ১০

যুক্তরাষ্ট্রে দোকানের পর বারে হামলায় নিহত ১০


প্রকাশিত হয়েছে : ১০:৪৪:০১,অপরাহ্ন ০৪ আগস্ট ২০১৯ | সংবাদটি ৩০৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি দোকানে বন্দুকধারীর হামলায় ২০ জন নিহতের পর এবার ওহাইওর ডেটনে বারের বাহিরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানি ও বহু লোক আহতের খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষের দাবি, টেক্সাস হামলার মাত্র ঘণ্টা কয়েকের ব্যবধানে ওহাইওর এ হামলাটি ঘটল।

ওহাইও পুলিশের দেওয়া তথ্যের বরাতে ব্রিটিশ গণমাধ্যম ‘বিবিসি নিউজ’ জানায়, রবিবার (৪ আগস্ট) স্থানীয় সময় সকালে অঙ্গরাজ্যটির ডেটনের ওরিগন জেলার ইস্ট ফিফথ স্ট্রিটে আচমকা হামলাটি ঘটে। প্রাথমিকভাবে পুলিশ হামলাকারীকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যদিও এরই মধ্যে তাকে আটক করা হয়েছে না কি পুলিশের গুলিতে তারও প্রাণহানি হয়েছে; সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে আহতদের চিকিৎসার জন্য ইতোমধ্যে স্থানীয় হাসপাতালে পাঠানোর কাজ শুরু হয়েছে।

এ দিকে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলটি পুরোপুরিভাবে ঘিরে রেখেছে। পূর্বপরিকল্পিত এ হামলার পেছনে একাধিক বন্দুকধারী জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো নিশ্চিতভাবে কোনো তথ্যই প্রকাশ করা হচ্ছে না।

এর আগে শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় বেলা ১১টার দিকে অঙ্গরাজ্যের এল পাসো শহরের ‘ওয়ালমার্ট সুপার সেন্টার’ নামে একটি শপিং মলে হামলাটি চালায় সন্দেহভাজন বন্দুকধারী। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ বেসামরিকের মৃত্যুসহ আহত হন আরও কমপক্ষে ২৬ জন। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যদিও পরবর্তীতে ঘটনায় জড়িত সন্দেহে ২১ বছর বয়সী প্যাট্রিক ক্রুসিয়াস নামে এক শ্বেতাঙ্গ তরুণকে আটক করেছে টেক্সাস পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

অপর দিকে একই দিন দুপুরে টেক্সাস পুলিশের পক্ষ থেকে পাঠানো এক টুইট বার্তায় বলা হয়, শহরটির জনপ্রিয় সেই শপিং মলটিতে একজন সক্রিয় বন্দুকধারী হামলাটি চালিয়েছে। জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের হামলার শিকার অঞ্চলটি এড়িয়ে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় মার্কেট থেকে নেওয়া সিসিটিভি ফুটেজে হামলাকারীর ছবি শনাক্ত করা হয়েছে। যেখানে দেখা যায়, একটি কালো টি-শার্ট পরিহিত অবস্থায় নৃশংস এ হামলাটি চালিয়েছেন তিনি। তার কানে প্রটেক্টর ও হাতে ছিল রাইফেল। পরবর্তীতে মার্কিন সম্প্রচার মাধ্যমগুলোও হামলাকারীর এই একই ছবি প্রচার করেছে।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top