logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. রানের রেকর্ড আর জয় দিয়ে বিশ্বকাপ সূচনা টাইগারদের

রানের রেকর্ড আর জয় দিয়ে বিশ্বকাপ সূচনা টাইগারদের

প্রকাশিত হয়েছে : ৭:১২:৫০,অপরাহ্ন ০২ জুন ২০১৯ | সংবাদটি ৭১০ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: দক্ষিণ আফ্রিকাকে ২১ রানের হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ খেলে এদিন প্রোটিয়াদের হারায় টাইগাররা।

রোববার (০২ জুন) লন্ডনের দ্য ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানে বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশ। জবাবে পুরো ওভার খেললেও ৮ উইকেট হারিয়ে ৩০৯ রানের বেশি করতে পারেনি দ.আফ্রিকা।

বাংলাদেশের দেওয়া ৩৩১ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে টাইগার বোলারদের দাপটে নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দশম ওভারে মেহেদি হাসানের করা বলে রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝি করে রান আউটের শিকার হন কুইন্টন ডি কক। উইকেটের পেছনে থাকা মুশফিক থ্রো করে স্টাম্প ভাঙেন। প্রথম উইকেট হারায় দ.আফ্রিকা।

দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রানের পার্টনারশিপ গড়েন এইডেন মার্করাম ও ফাফ ডু প্লেসিস। তবে ২০তম ওভারে এসে নিজের চতুর্থ বলে মার্করামকে সরাসরি বোল্ড করে দারুণ এক কীর্তি গড়েন সাকিব আল হাসান।

ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটে ‘ডাবল’ আছে মাত্র চার জন ক্রিকেটারে। এইডেন মার্করামকে আউট করে সেই ডাবলের মালিক হলেন সাকিব। দ্রুততম সময়ে এই কীর্তি গড়ে ছাড়িয়ে গেছেন সবাইকে। ১৯৯ ম্যাচে রেকর্ডটি হলো তার।

সেট ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে দারুণ এক ঘূর্ণিতে বোল্ড করলেন মেহেদি হাসান মিরাজ। ৫৩ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৬২ করেন প্রোটিয়া অধিনায়ক।

কিলার খ্যাত ডেভিড মিলারকে মেহেদি হাসান মিরাজের ক্যাচে ফেরান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ৪৩ বলে ২টি চারে ৩৮ রান করেন এই ভয়ঙ্কর ব্যাটসম্যান। তৃতীয় উইকেট জুটিতে তিনি রাসি ভন ডার ডুসেনের সঙ্গে ৫৫ রান করেছেন।

আন্দিলে ফেলুকায়োকে (৮) ফুলটস বলে সাকিব আল হাসানে ক্যাচে মাঠ ছাড়া করান মোহাম্মদ সাইফুদ্দিন। নিজের আগের ওভারেই ৪১ রান করা রাসি ভন ডার ডুসেনকে সরাসরি বোল্ড করেন সাইফুদ্দিন। ৩৮ বলে দুটি চার ও এক ছক্কায় নিজের ইনিংস সাজান ডুসেন।

সর্বশেষ বাউন্ডারি লাইনে থাকা সৌম্য সরকারের ক্যাচে ক্রিস মরিসকে (১০) প্যাভিলিয়নে পাঠান মোস্তাফিজুর রহমান। নিজের পরের ওভারেই একপাশ আগলে রাখা জেপি ডুমিনিকে ইনসাইডেজ বোল্ড করেন ফিজ খ্যাত এই তারকা।

টাইগার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান মোস্তাফিজুর রহমান। সাইফুদ্দিন দুটি এছাড়া মিরাজ ও সাকিব একটি করে উইকেট পান।

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে ৩৩০ রানের পাহাড়সম সংগ্রহ করে বাংলাদেশ। যা বিশ্বকাপে টাইগারদের সর্বোচ্চ রানের রেকর্ড। শুধু তাই নয়, ওয়ানডেতেও এটি বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৫ সালে শের-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৩২৯ রান করেছিল টাইগাররা।

আর ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৮ রান তাড়া করতে নেমে ৩২২ রান করে ম্যাচ জিতে বাংলাদেশ।

বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন সৌম্য সরকার ও তামিম ইকবাল। দলীয় ৬০ রানের মাথায় কুইন্টন ডি ককের ক্যাচ বানিয়ে তামিমকে (১৬) ফেরান আন্দিলে ফেলুকায়ো। দলীয় ৭৫ রানের মাথায় ব্যক্তিগত ৪২ রানে সাজঘরে ফেরেন সৌম্যও।

এরপরের সময়টা কেবল সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম শো হয়ে থাকলো। দু’জনে মিলে ১৪২ বলে করেছেন ১৪২ রানের জুটি। যা বিশ্বকাপে বাংলাদেশর সর্বোচ্চ জুটির রেকর্ডও। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের ৪৩তম ওয়ানডে হাফসেঞ্চুরি পেয়েছেন সাকিব। ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার বিশ্বকাপ আসরে নিজেদের উদ্ধোধনী ম্যাচে হাফসেঞ্চুরি করলেন বিশ্বের এই সেরা অলরাউন্ডার।

সেই সঙ্গে ক্রিকেটের তিন সংস্করণে ১১ হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন সাকিব। প্রোটিয়াদের বিপক্ষে নামার আগে এই মাইলফলক থেকে ৬ রান দূরে ছিলেন তিনি।তবে অষ্টম সেঞ্চুরি পাওয়া হলো না সাকিবের। ৮৪ বলে ৭৫ রান করে ইমরান তাহিরের বলে বোল্ড হন তিনি। তার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ১ ছক্কায়।

এরপরেই সাকিবের দেখানো পথে হাঁটেন মুশফিকও। ৮০ বলে ৭৮ করে মুশি ফেরেন ফেলুকায়োর বলে। মুশফিকের আগে তাহির তার দ্বিতীয় শিকার বানান মোহাম্মদ মিঠুনকে (২১)। বাংলাদেশকে তিনশ পেরোনো স্কোর এনে দেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক ২৬ রানে আউট হলেও ৪৬ রান নিয়ে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। ৫ রান করে অপরাজিত ছিলেন মেহেদি হাসান মিরাজ।

প্রোটিয়া বোলারদের মধ্যে ফেলুকায়ো, মরিস ও তাহির দুটি করে উইকেট ভাগাভাগি করেন।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top