logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

প্রকাশিত হয়েছে : ৮:২৫:১০,অপরাহ্ন ০৮ জুলাই ২০২০ | সংবাদটি ৩২৪২ বার পঠিত

আমা‌দের প্রতি‌দিন ডেস্ক:: ফুটবল মাঠে ফিরেছে বেশ আগেই। এবার ফিরছে ক্রিকেটও।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় চার মাস স্থগিত থাকা আন্তর্জাতিক ক্রিকেট ফের শুরু হচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজ দিয়েই।

বুধবার (৮ জুলাই) ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে সাউদাম্পটনে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়।

আরও নির্দিষ্ট করে বললে সাউদাম্পটন টেস্ট দিয়ে ১১৭ দিন পর মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। করোনার ছোবলে ক্রিকেট নির্বাসনে যাওয়ার আগে শেষ আন্তর্জাতিক ম্যাচটি (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ওয়ানডে) হয়েছিল ১৩ মার্চ। অপ্রত্যাশিত বিরতি শেষে ক্রিকেটের প্রত্যাবর্তনে রোমাঞ্চিত গোটা ক্রিকেটবিশ্ব। তবে নতুন বাস্তবতায় মাঠে বসে খেলা দেখার সুযোগ থাকছে না দর্শকদের।

বোজ বোলের দর্শকশূন্য মাঠে জৈব সুরক্ষিত পরিবেশে খেলা হবে। দুই দলের সবাই আপাতত করোনা নেগেটিভ। কয়েক দফা পরীক্ষা করোনা হয়েছে। এর আগে ইংল্যান্ডে এসে ১৪ দিন কোয়ারেন্টিনে ছিল ওয়েস্ট ইন্ডিজ দল। তারপরও করোনা সংক্রমণের ঝুঁকি মাথায় রেখে এই সিরিজের জন্য করোনা বদলির নতুন নিয়ম যুক্ত হচ্ছে টেস্ট ক্রিকেটে।

ম্যাচ চলাকালীন কেউ করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামানো যাবে। এছাড়া বলে লালার ব্যবহার নিষিদ্ধ হচ্ছে এই সিরিজ থেকেই। অনেক নতুন নিয়মের পাশাপাশি বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দু’দলই মাঠে নামছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ লেখা জার্সি গায়ে। স্বাগতিক ইংল্যান্ড অবশ্য ফেরার ম্যাচে পাচ্ছে না নিয়মিত অধিনায়ক জো রুটকে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে প্রথম টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন রুট। তার অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার বেন স্টোকস।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে অভাবনীয়ভাবে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছিল ইংল্যান্ড। ব্যবধান গড়ে দিয়েছিল মূলত ক্যারিবীয় পেস আক্রমণ। এবার নিজেদের আঙিনায় তার বদলা নিতে মুখিয়ে আছে ইংলিশরা।

জমজমাট লড়াইয়ের সব রসদই আছে দু’দলের পেস আক্রমণে। উইন্ডিজ নামতে পারে চার পেসার নিয়ে। অভিজ্ঞ কেমার রোচ ও অধিনায়ক জেসন হোল্ডারের সঙ্গে থাকবেন শ্যানন গ্যাব্রিয়েল ও আলজারি জোসেফ। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক রোচের সামনে এবার দারুণ এক মাইলফলকের

হাতছানি। টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে তার দরকার আর সাতটি উইকেট। ইংল্যান্ডের পেস আক্রমণও অবশ্য কম যায় না। প্রথম টেস্টের দলে জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, জফরা আর্চার ও স্টোকসের সঙ্গে আছেন ক্রিস ওকস ও মার্ক উডের মতো পেসাররা।

বারবাডোজে জন্ম নেয়া গতিময় পেসার আর্চার তার এক সময়ের সতীর্থদের বিরুদ্ধে ইংল্যান্ডের তুরুপের তাস হতে পারেন। দুই অধিনায়ক স্টোকস ও হোল্ডারের লড়াইও রোমাঞ্চ ছড়াবে। দু’জনই পেস বোলিং অলরাউন্ডার। তবে ব্যাটিং গভীরতায় ইংল্যান্ডই এগিয়ে থাকবে।

রুটের অনুপস্থিতি সত্ত্বেও ঘরের মাঠে তাই ফেভারিট হিসেবেই নামছে ইংল্যান্ড। চারে রুটের জায়গায় দেখা যেতে পারে তরুণ অলি পোপকে। পাঁচ থেকে সাতে নামবেন যথাক্রমে জো ডেনলি, স্টোকস ও জস বাটলার। দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার ডম বেসও ব্যাট হাতে সময়ের দাবি মেটাতে পারেন। ওয়েস্ট ইন্ডিজ দলেও কাজ চালানোর মতো ব্যাটিং প্রায় সবাই জানেন।

কিন্তু শাই হোপ ছাড়া কেউই ঠিক নির্ভর করার মতো নন। ড্যারেন ব্রাভো ও শিমরন হেটমায়ারের জায়গায় শামারা ব্রুকস ও জার্মেইন ব্ল্যাকউড নিজেদের কতটা মেলে ধরতে পারেন তার ওপর নির্ভর করছে উইন্ডিজের সিরিজ জয়ের সম্ভাবনা।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top