logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. করোনা আতঙ্ক: বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি

করোনা আতঙ্ক: বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি


প্রকাশিত হয়েছে : ১২:২৮:৪১,অপরাহ্ন ১৪ মার্চ ২০২০ | সংবাদটি ৭১১ বার পঠিত

রাবি সংবাদদাতা:: বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও হানা দিয়েছে করোনা ভাইরাস। ইতিমধ্যে বাংলাদেশের তিনজনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। ফলে সারাদেশের মত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও আতঙ্কের মধ্যে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে ব্যাপক হারে সংক্রমণের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে করোনা প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার ছাড়া দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয় বন্ধের কথাও বলছেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জনসমাগম এড়িয়ে চলতে বলা হলেও শিক্ষার্থীদের অনেককে একসাথে ক্লাস করতে হচ্ছে। ক্যাম্পাসের খাবারের দোকনে বসতে হচ্ছে। হলের ডাইনিং ক্যান্টিনে জনসমাগমে বসে খাবার খেতে হচ্ছে। তাছাড়া ক্যাম্পাসে বিকাল হলে বহিরাগতদের সমাগম তো আছেই। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের প্রতটি কক্ষে গড়ে তিন থেকে চারজন এবং গণরুমগুলোতে ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী একসাথে থাকেন। ফলে কোনো শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হলে এটির ব্যাপক সংক্রমণ ঘটবে।

সরেজমিন দেখা গেছে, পাঠ্য কার্যক্রমের বাহিরেও প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্ত্বর ছাড়াও বিশ^বিদ্যায়ের বিশেষ কিছু স্থানে খাওয়া দাওয়া ও রাজনৈতিক কর্মসূচিগুলোতে শিক্ষার্থীরা সমবেত হচ্ছে। নিজেদের মধ্যে করমর্দনও করছেন তারা। তাই মহামারি আকারে করোনা ছড়িয়ে পড়ার আগেই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা।

সরেজমিনে মেয়েদের হল থেকে বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিক মারজিয়া আক্তার জানান, মেয়েদের প্রত্যেক হলেই গণরুম আছে। কয়েকটা হলে একের অধিক গণরুম আছে যেখানে প্রত্যেক রুমে ১০০ থেকে ১২০ জন মেয়ে একসাথে থাকেন। তিনি আরও জানান, গণরুমে মেয়েদের এক বেডে দুইজন করে থাকতে হয়। তাছাড়া রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না। অনেক গাদাগাদি ভাবে তাদের থাকতে হয়। এখানে একবার সংক্রমন ব্যাধি আসলে নিমিষেই সবাই আক্রান্ত হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের শিক্ষার্থী স্বরনালি আক্তার বলেন, হলগুলোতে আমাদের গাদাগাদি করে থাকতে হয়। এখানে কেউ যদি আক্রান্ত হয়, তাহলে সবার মধ্যেই এটি ছড়িয়ে পড়তে পারে এই আতঙ্কে আছি। করোনা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া উচিত।

এদিকে, করোনা ঠেকাতে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র থেকে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রচার ছাড়া দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি কর্তৃপক্ষকে।

বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. তবিবুর রহমান বলেন, করোনাভাইরাস শনাক্ত বা এর চিকিৎসা দেওয়ার সক্ষমতা মেডিকেল সেন্টারের নেই। যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাকে রাজশাহী মেডিকেলে পাঠাতে হবে। আর বিশ^বিদ্যালয় বন্ধের বিষয়ে তিনি বলেন, করোনা যেহেতু এখনও রাজশাহীতে দেখা যায়নি। সেজন্য হয়ত শিক্ষা প্রতিষ্ঠান গুলো এখনও বন্ধ করা হয়নি। তবে আমাদের সর্বোপরি সবারই সাবধান থাকতে হবে।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সকল হলের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আতঙ্কিত না হয়ে সতর্ক ও সচেতন থাকার আহবান জানানো হয়। লক্ষণ দেখা দিলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে পরামর্শ নেওয়ার কথাও বলেছেন তারা।

হল বন্ধের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো.নাজমুল হায়দার বলেন, আমার মতে বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়া উচিত। সারাবিশ্বই যখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে, তখন ঘনবসতিপূর্ণ এই বাংলাদেশে কেন নয়? মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। একবার শিক্ষা প্রতিষ্ঠানে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়ে গেলে তা ঠেকানো খুব দূরুহ হয়ে যাবে। তাই সরকারের নীতি
নির্ধারকদের উচিত হবে অতি শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা। অন্ততপক্ষে আগামী ২-৩ সপ্তাহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা উচিত।

বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা যদি তাদের রুমে থাকে এবং বিদেশফেরত কারো সংস্পর্শে না আসে তাহলে এটি নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আর যদি কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত হয় তাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে। সর্বোপরি তিনি শিক্ষার্থীদের সচেতন ও সাবধানতা অবলম্বেন করতে বলেন।

শিক্ষাঙ্গন এর আরও খবর
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top