logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. খালেদা জিয়ার জামিন খারিজ, দেশব্যাপী বিক্ষোভের ডাক

খালেদা জিয়ার জামিন খারিজ, দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রকাশিত হয়েছে : ১২:৫৪:৪৩,অপরাহ্ন ২৭ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ২৮৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

বৃস্পতিবার (২৭ ফেব্রুযারি) দুপুরে হাইকোর্টে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার পর শনিবার (২৯ ফেব্রুযারি) এ বিক্ষোভ কর্মসূচি দেয় দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ওই দিন রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সভাও করবে।

বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসিচব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, ‘সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনা চিকিৎসায় তারা অবস্থা শোচনীয় পর্যায়ে নেওয়ার চক্রান্ত চলছে। সরকার এজন্য আদালতকে ব্যবহার করছে।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন আবেদনের আদেশের শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু জামিন আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এই খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের হিংসাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটলো। সরকার মুক্তিপণ আদায়ের মতোই নেত্রীকে অন্যায়-অন্যায্য ও সকল আইনি অধিকার লঙ্ঘন করে কারারুদ্ধ করে রেখেছে। আর এর মধ্য দিয়ে সরকার অবৈধ ক্ষমতা ধরে রাখার মুক্তিপণ আদায়ের মতোই আচরণ করছে।’

এই সরকারের আমলে আইনের শাসন ও ন্যায়বিচার পাওয়ার আশা সুদূর পরাহত মন্তব্য করে রিজভী বলেন, ‘বিরোধী দলের অধিকার, গণতন্ত্রে পরমত সহিষ্ণুতা ও ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করে গোটা জাতিকে নিম্নমানের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে। রাষ্ট্রের মালিকানা এখন আর জনগণের নেই। তা এখন অবৈধ শাসকগোষ্ঠীর অত্যাচারী যন্ত্রের হাতে। রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিপীড়ন যন্ত্রে পরিণত করা হয়েছে। সুতরাং মানুষের ন্যায়বিচার পাওয়ার আর কোনো জায়গা নেই।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘সরকারের নেক নজরে পড়ার জন্য প্রতিষ্ঠানগুলো নিজেদের স্বাধীনতা ত্যাগ করে সরকারের দাসত্ব করাটাকেই সাফল্য মনে করছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা জনগণ বিশ্বাস করে না। জনগণ বিশ্বাস করে, প্রধানমন্ত্রী কেবল তার প্রধান প্রতিদ্বন্দ্বীকে নিশ্চিহ্ন করতে কারাগারে অন্তরীণ করেছেন। তাই বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে সরকারপ্রধান হিংসা চরিতার্থ করতে টার্গেট করেছে। অর্থাৎ বিনা চিকিৎসায় নেত্রীকে শোচনীয় দুর্দশায় উপনীত করার কৌশলী চক্রান্ত চালাচ্ছে।’

তিনি বলেন, ‘সেজন্য আদালতের কাঁধে বন্দুক রেখে তাদের সেই টার্গেট বাস্তবায়ন করছে। আদালতকে ব্যবহার করে গুরুতর অসুস্থ নেত্রীর জামিন ও চিকিৎসা নিয়ে সরকারের ছিনিমিনি খেলার অপরিণামদর্শিতার মাশুল একদিন দিতে হবে। সরকারের ইচ্ছায় দেশনেত্রীর জামিন আবেদন খারিজ আদেশের সিদ্ধান্ত জাতিকে এক বিপজ্জনক জায়গায় ঠেলে দেওয়ারই নামান্তর বলেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার জন্য জীবনভর সংগ্রাম করেছেন যে নেত্রী, সেই নেত্রীকে নিপীড়ন-নির্যাতনের জন্য কারারুদ্ধ করে শাসকের অহমিকা এখন অত্যুগ্র মাত্রায়। সরকার দম্ভের সঙ্গে সবার মুখ বন্ধ করে নেত্রীকে কারাগারে আটকে রাখতে আদালতের শরণাপন্ন হয়েছে। নেত্রীর জামিনে বাধা দিয়ে সরকার মনের সাধ মেটালেও জনগণ এর উপযুক্ত জবাব অতি শিগগিরই দিতে প্রস্তুত হচ্ছে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা মোরশেদ আলম, আক্তারুজ্জামান বাচ্চুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top