logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

প্রকাশিত হয়েছে : ১২:৪৮:১৭,অপরাহ্ন ২১ জুলাই ২০২০ | সংবাদটি ৩৯৫৮ বার পঠিত

রংপুর থে‌কে সংবাদদাতা:: বিনামূল্যের সরকারি ওষুধ পাচার ও চোরাকারবারি চক্রের দুই সক্রিয় সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।

মঙ্গলবার (২১ জুলাই) বি‌কে‌লে মাহিগঞ্জ থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) দেওয়ানটুলি থেকে আব্দুর রহমানকে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে মাহিগঞ্জ থেকে ফার্মেসি মালিক হাশেম ও কমল এবং রঘুবাজার থেকে ধীরেন ও দীপালকে পুলিশ গ্রেফতার করা হয়।

এদের মধ্যে একজন রংপুর সিভিল সার্জন কার্যালয়ে অফিস সহকারী (পিয়ন), দুজন চোরাকারবারি চক্রের মূলহোতা এবং বাকি চারজন ফার্মেসির মালিক। তাদের কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার বিপুল পরিমাণ জীবন রক্ষাকারী সরকারি ওষুধ উদ্ধার হয়েছে।

গ্রেফতাররা হলেন- সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন সাহের জামান (৫৩), পীরগাছা উপজেলার পাঠক শিকড় গ্রামের খন্দকার আব্দুস সালাম (৫৫), নগরীর মাহিগঞ্জ দেওয়ানটুনি গ্রামের আব্দুর রহমান (৪৫), মাহিগঞ্জের হাশেম রেজা (৪২), কমল চন্দ্র রায় (৪১), বকচি গ্রামের ধীরেন চন্দ্র বর্মন (৩৪) ও দীপাল চন্দ্র বর্মন (৩০)।

চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক ও প্রতিষ্ঠান থেকে দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে বিনামূল্যে বিতরণের সরকারি ওষুধ সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করত। এই চক্রের সাথে অসাধু ও দালাল প্রকৃতির লোক যুক্ত হয়ে সরকারি মূল্যবান ওষধ বিভিন্ন ফার্মেসিতে সরবরাহ করত।

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়। এছাড়াও একই দিনে নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে পীরগাছার পাঠক শিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আব্দুস সালামকে আটক করা হয়।

গ্রেফতারদের কাছ থেকে ২৮ প্রকারের প্রায় দুই লক্ষ টাকার বিনামূল্যের সরকারি ওষধ উদ্ধার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের সন্ধান করা হচ্ছে। একই সাথে গ্রেফতারদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো. ফারুক আহমেদ, মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রধান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম সরদার প্রমুখ।

আইন-আদালত এর আরও খবর
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top