logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. নির্বাচনী ক্যাম্পে হামলা, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার!

নির্বাচনী ক্যাম্পে হামলা, অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার!

প্রকাশিত হয়েছে : ১:০৩:৫১,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৪৪৫ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ ও ২০ নম্বর ওয়ার্ডে দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কাউন্সিলর প্রার্থী সামিউল আলীম চৌধুরীর জহুরী মহল্লার বাসভবনের নিচে নির্বাচনী ক্যাম্পে হামলা চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবারসহ স্থানীয় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এর পূর্বে দুপুরে গুলশানের ফজলে রাব্বি পার্কে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের নির্বাচনী জনসভায় ২০ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. নাছির ও দলের বিদ্রোহী প্রার্থী জাহিদুর রহমান দুলালের কর্মীদের মধ্যেও সংঘর্ষের ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, বুধবার রাতে জহুরী মহল্লায় কাউন্সিলর পদপ্রার্থী সামিউল আলীম চৌধুরীর বাসার নিচে নির্বাচনী ক্যাম্পে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত সেখানে যায়। এর আগে অস্ত্রসহ আটক ছাত্রলীগ নেতা শাকিল ইসলাম রাব্বিকে লোকজন গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

এ ছাড়া আরো চার-পাঁচজনকে আটক করা হয়েছে। সামিউল আলীম চৌধুরীর পক্ষ থেকে অস্ত্র আইন ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা করা হয়েছে। আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। নূরুল ইসলাম রতনের পক্ষও একটি অভিযোগ করেছে।

সামিউল আলীম চৌধুরী বলেন, তার জনপ্রিয়তা দেখে পরাজয় নিশ্চিত জেনে রতনের নির্দেশে তার ভাই লতিফ ও রাব্বির নেতৃত্বে ন্যক্কারজনক হামলা চালানো হয়। দিনে ওদের মিছিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। এরপর রাতে ৫০-৬০টি মোটরসাইকেল নিয়ে তারা আসে এবং রাব্বি অস্ত্র উঁচিয়ে তাকে খুঁজতে থাকে। ওই সময় তার স্ত্রীসহ কয়েকজন আমার নির্বাচনী ক্যাম্পে ছিল। তারা সাহস করে রাব্বিকে রিভলবারসহ আটক করে। মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সহসভাপতি রাব্বির বিরুদ্ধে আগেও অস্ত্র ও মাদকের মামলা হয়েছে বলে জানান তিনি।

জানতে চাইলে নূরুল ইসলাম রতন বলেন, ‘আমি ঘটনা ভালো জানি না। বর্ধিত সভায় ছিলাম। আমার লোকজন এই হামলা চালায়নি। ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে হয়েছে।’

বুধবার দুপুর ১২টার দিকে গুলশানের ফজলে রাব্বি পার্কে ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলামের সমাবেশ চলছিল। এ সময় ২০ নম্বর ওয়ার্ডে দলের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জাহিদুর রহমান দুলালের কর্মীরা প্রবেশ করলে উত্তেজনা সৃষ্টি হয়। আতিক সমাবেশ থেকে বের হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের দিকে চলে যাওয়ার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সমাবেশস্থলের চেয়ার নিয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করে।

জাহিদুর রহমান দুলাল বলেন, ‘আমার কর্মী-সমর্থকদের ওপর নাছিরের লোকজন হামলা চালিয়েছে। বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। গুলশান থানায় অভিযোগ দিয়েছি।’ হামলায় তাঁর কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মো. নাছিরের বক্তব্য নেয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

জানতে চাইলে গুলশান থানার ওসি কামরুজ্জামান বলেন, ‘ওই ঘটনায় কেউ অভিযোগ করেনি। নিজেদের মধ্যে সমঝোতা হয়ে গেছে।’

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পান জাহিদুর রহমান দুলাল। পরবর্তী সময়ে তাকে বাদ দিয়ে বর্তমান কাউন্সিলর মো. নাছিরকে সমর্থন দেয় ক্ষমতাসীন দলটি।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top