logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বাংলাদেশী নারী হিসেবে ব্যাক টু ব্যাক স্বর্ণ জয়ের রেকর্ড

বাংলাদেশী নারী হিসেবে ব্যাক টু ব্যাক স্বর্ণ জয়ের রেকর্ড


প্রকাশিত হয়েছে : ৯:০২:০৫,অপরাহ্ন ০৭ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৬৮৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: এসএ গেমসের গত আসরে সোনা জেতার পর কেঁদে আলোচিত হয়েছিলেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। পদক গ্রহণের সময় তার ডুকরে কাঁদার ভিডিও ভাইরাল হয়েছিল। আবারও পদকের মঞ্চে সবার ওপরে দাঁড়ানোর সুযোগ পেলেন তিনি।

শনিবার (৭ ডিসেম্বর) এবারের এসএ গেমসে পোখরায় মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। তিনি হারিয়েছেন শ্রীলঙ্কার প্রিয়ান্থিকে। বাংলাদেশের প্রথম কোনো নারী অ্যাথলেট হিসেবে ব্যাক টু ব্যাক সোনা জেতার রেকর্ড গড়েছেন তিনি। পুরুষদের মধ্যে শ্যুটার সাইফুল বারী টানা তিন এসএ গেমসে সোনা জিতেছিলেন।

পোখরার এস.আর.কে.সি. ব্যানকুয়েটে সোনা জয়ের লড়াইয়ে স্ন্যাচে মাবিয়া তিন লিফটে তোলেন ১০৫ কেজি। সেখানে প্রিয়ান্থি তোলেন ১০১ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে মাবিয়া তিন লিফটে তোলেন ১৮৫ কেজি। প্রিয়ান্থি তোলেন ১৮৪ কেজি। তাতে সোনা জয় নিশ্চিত হয়ে যায় মাবিয়ার। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছেন নেপালের তারা দেবী পুন।

এর আগে মাবিয়া ২০১৬ সালে ৬৩ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছিলেন। এবার তিনি ওজন শ্রেণি বদলে ৭৬ কেজিতে লড়াই করেছেন। যেখানে তাকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শ্রীলঙ্কার পিয়ন্থি। কিন্তু শেষ পর্যন্ত মাবিয়া তার প্রিয় ফরম্যাট ক্লিন অ্যান্ড জার্কে প্রিয়ন্থিকে হারিয়ে সোনা জিতে নেন।

পুরস্কার বিতরণী শেষে মাবিয়া বলেন, ‘আত্মবিশ্বাস ছিল। কোচ ও ফেডারেশন আমার প্রতি বিশ্বাস রেখেছে। নিজের প্রতি আমার যা বিশ্বাস ছিল, তার চেয়ে বেশি বিশ্বাস আমার প্রতি ছিল ফেডারেশন ও কোচদের। এই পদক আমি তাদের উৎসর্গ করছি।তাদের আশা পূরণ করতে পেরেছি, ভালো লাগছে। দেশের সবার প্রত্যাশা ছিল আমাকে নিয়ে। সেটা পূরণ করতে পেরেছি।’

‘ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ যদি আমাদের সুযোগ-সুবিধার ওপর জোর দেয়; তাহলে আমরা যেকোনো প্রতিযোগিতায় পদক এনে দিতে পারব। কারণ, আমি এসএ গেমসের ক্যাম্প করেছি চার-পাঁচ মাস। তাতেই স্বর্ণ জিততে পেরেছি। যদি দুই বছর ক্যাম্প করার সুযোগ পাই; তাহলে যেকোনো প্রতিযোগিতাতেই আমরা পদক এনে দিতে পারব। আমার পরবর্তী টার্গেট অলিম্পিক’- যোগ করেন মাবিয়া।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেছেন, ‘মাবিয়ার প্রতি আমাদের বিশ্বাস ছিল। সে প্রত্যাশা মিটিয়েছে। আমরা খুবই খুশি। তার উত্তোরোত্তর আরো সাফল্য কামনা করছি।’

এবারের এসএ গেমসে এখন পর্যন্ত এটি বাংলাদেশের পঞ্চম সোনার পদক।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top