logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. ইউনিয়ন নির্বাচনে থাকবেনা বিএনপির দলীয় প্রতীক!

ইউনিয়ন নির্বাচনে থাকবেনা বিএনপির দলীয় প্রতীক!


প্রকাশিত হয়েছে : ১১:৩৪:১২,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৫৮৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে কৌশলগত কারণে এ নির্বাচনে দলটির পক্ষ থেকে প্রতীক বরাদ্দ দেয়া হবে না। দলের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের নেতাকর্মীরা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানায় বিএনপি।

সিদ্ধান্ত অনুযায়ী, সদ্য সমাপ্ত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়নি দলটি। এমনকি দলের মধ্যে যারা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন তাদের বহিষ্কার করা হয়। তবে নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপি এখন তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ সিদ্ধান্ত দলের নেতাকর্মীরা ‘কৌশলগত’ হিসেবে দেখছেন এবং এটা ‘ইতিবাচক সিদ্ধান্ত’ উল্লেখ করে এ সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছন তারা।

যশোরের সীমান্তবর্তী এলাকা ঝাঁপা ইউনিয়ন বিএনপি সভাপতি এবং ওই ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদের কাছে প্রতীক ছাড়া ইউপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলীয় সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হয়।

তিনি বলেন, ‘এ সিদ্ধান্ত খুবই ইতিবাচক। কারণ দলীয় প্রতীক থাকলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষ করে ক্ষমতাসীনদের নৌকা প্রতীকের পক্ষে যারা থাকেন তারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর চড়াও হন। অনেক সময় ভোটাররাও কেন্দ্রে যেতে পারেন না। প্রতীক বরাদ্দ না থাকলে স্থানীয় নেতাকর্মী বা ভোটাররা নির্বিঘ্নে কাজ করতে পারবেন। সেভাবে কারও রোষাণলে পড়তে হবে না।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কেন্দ্রীয় এক নেতা বলেন, ‘এতদিন পর দল একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়াটা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটা দল বুঝতে পেরেছে। যে কারণে উপজেলা নির্বাচনে অংশ নেয়া যেসব নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছিল, তাদের সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে তফাৎ রয়েছে। প্রতীক বরাদ্দের ফলে স্থানীয় নির্বাচনে অনেক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এ সিদ্ধান্ত ইউনিয়ন পর্যায়ে বিএনিপকে আরও শক্তিশালী করবে।’

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল খান বলেন, ‘স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দে বিএনপি শুরু থেকেই বিরোধিতা করে আসছে। কারণ প্রতীক বরাদ্দের মাধ্যমে এ নির্বাচনে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বিনষ্ট হয়। সে কারণে ইউপি নির্বাচনে বিএনপি প্রতীক বরাদ্দ দেবে না। দলের মধ্যে এ সিদ্ধান্ত নিয়ে কোনো প্রকার দ্বিমত নেই।’

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ না নেয়া দলের ভুল সিদ্ধান্ত ছিল কি-না, এ বিষয়ে তিনি বলেন, ‘কৌশলগতভাবে রাজনীতি করতে হয়। একটা রাজনৈতিক দলকে কৌশল নিয়ে চলতে হয়।

উপজেলা নির্বাচনে অংশ না নেয়া, কৌশলগত একটা সিদ্ধান্ত ছিল দলের। দলের শৃঙ্খলা রক্ষার্থে যাদের বহিষ্কার করা হয়েছিল তাদের সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের শৃঙ্খলা এখন অটুট রয়েছে।’

প্রতীক ছাড়া ইউপি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযমন খান এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও একই কথা বলেন।

তারা বলেন, ‘দলীয় প্রতীক বরাদ্দের ফলে গ্রামে যে মারামারি-কাটাকাটি হয়, মানুষের মধ্যে বিভেদ তৈরি হয়, সামাজিক সম্প্রতি নষ্ট হয়; আমরা এসব চাই না। তাই স্থানীয় সরকার নির্বাচনে আমরা দলীয় প্রতীক বরাদ্দের সিদ্ধান্তের বিরোধিতা করেছি এবং আমরা প্রতীক বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রতীক বরাদ্দ না দিলেও দলের পক্ষ থেকে সমর্থন দেয়া হবে বলে জানান খসরু। (সো. নি)

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
৪১ তম ফোবানার কীক অফ মিটিং ৫ ডিসেম্বর হিউস্টনে
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ডিসেম্বর ১২ ও ১৩, টেম্পায় ৭ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
ভাদেশ্বরে মম হেলপিং হ্যান্ডসের উদ্যোগে শতাধিক যুবকের ফ্রি সুন্নতে খতনা
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
মিশিগানের তাহমিদ এর ইউথ লিডারশীপ এওয়ার্ড অর্জন
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
আন্তর্জাতিক মঞ্চে ফ্রান্সের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাংবাদিক জুনেদ আহমদের মতবিনিময়
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
হিউষ্টনকে ফোবানার ফ্ল্যাগ হস্তান্তর : ইনস্টলমেন্ট ঘোষনা
ফোবানা এলামনাই :  ৩৪ বছরের গল্প এক বৈঠকে
ফোবানা এলামনাই : ৩৪ বছরের গল্প এক বৈঠকে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
২০২৮ এর ৪২ তম ফোবানা মিশিগানে
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
ফোবানা নির্বাচন : এম রহমান জহির চেয়ারম্যান ড. প্রিয়লাল সেক্রেটারী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top