logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় খুন হন ক্রিকেটার লিসান!

স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় খুন হন ক্রিকেটার লিসান!

প্রকাশিত হয়েছে : ২:৪৩:২৮,অপরাহ্ন ০৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৫২৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: মাগুরায় ক্রিকেটার লিসান হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। স্থানীয় এক স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় লিসানকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আটক হত্যার পরিকল্পনাকারী।

আর পরিকল্পনা বাস্তবায়নে ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করা হয় সদর উপজেলার শিবরামপুর গ্রামের টিপু মিয়ার ছেলে সোহেলকে।

পুলিশ খুনি সোহেলকে গ্রেফতার করতে না পারলেও ইতিমধ্যে হত্যার পরিকল্পনাকারী হিসেবে লিসানের সহপাঠী রবিন নামে একজনকে আটক করেছে। সে মাগুরা শহরের নিজনান্দুয়ালি এলাকার রেজাউল ইসলামের ছেলে।

রোববার দুপুরে মাগুরার শহরতলী শিবরামপুর গ্রামে মডার্ণ মোড় এলাকায় রাস্তার উপর প্রকাশ্যে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয় সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের কাঠ ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে ক্রিকেটার লিসানুর রহমান লিসানকে।

এ ঘটনার পর সদর থানার ওসি সিরাজুল ইসলাম অভিযান চালিয়ে শিবরামপুর গ্রামের একটি মাঠ থেকে রবিন নামে এক কিশোরকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি থেকে বেরিয়ে এসেছে হত্যার উদ্দেশ্য এবং পরিকল্পনাকারীদের নাম।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম রবিনের স্বীকারোক্তির বরাত দিয়ে বলেন, শহরের শিবরামপুর গ্রামের টিপু মিয়ার বখাটে ছেলে সোহেল একাই হত্যাকাণ্ডটি চালালেও এর পরিকল্পনায় ছিল রবিন ও শামিম নামে দুই যুবক। তারা প্রত্যেকেই লিসানের বন্ধু।

এই দুইজন হত্যার উদ্দেশ্য নিয়ে দুপুরে লিসানকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে ঘুরতে যাওয়ার নাম করে বের করে নিয়ে যায়। লিসানকে শিবরামপুর গ্রামের মডার্ণ মোড় এলাকায় নিয়ে যাচ্ছে এমন খবর ভাড়াটিয়া খুনি সোহেলকে দিয়ে সেখানে তাকে প্রস্তুত রাখে তারা।

এরপর দুপুর ১টার সময় তারা লিসানকে নিয়ে শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে মোটরসাইকেল থামিয়ে খুনি সোহেল ড্যাগার দিয়ে লিসানের বুকে ও পেটে আঘাত করে। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয় লিসানের বন্ধু একই মোটরসাইকেল যাত্রী দিপু।

ওসি সিরাজুল ইসলাম জানান, শিবরামপুর গ্রামের বাসিন্দা পত্রিকার হকার ইদ্রিসের স্কুলপড়ুয়া মেয়ে মিমকে উত্ত্যক্ত করতো রবিন এবং শামিম। যার প্রতিবাদ করার জন্যে তারা দুজনে লিসানকে হত্যার পরিকল্পনা নেয়।

হত্যাকাণ্ডে অংশ নেয়া খুনি এবং অপর পরিকল্পনাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও তিনি জানান। (দৈ.যু)

শিক্ষাঙ্গন এর আরও খবর
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top