logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. টাইগাররা ৩১৫ তুললে থাকবে সেমির আশা, হারলে বিদায়!

টাইগাররা ৩১৫ তুললে থাকবে সেমির আশা, হারলে বিদায়!

প্রকাশিত হয়েছে : ২:৫৫:৪১,অপরাহ্ন ০২ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: জিতলে সেমির আশা বেঁচে থাকবে, হারলে বিদায়। এমন সমীকরণ সামনে রেখে বিশ্বকাপে মঙ্গলবার (২ জুলাই) বার্মিংহামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচে জয়ের জন্য টাইগারদের ৩১৫ রানের লক্ষ্যমাত্রা বেধে দিয়েছে বিরাট কোহলির দল। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৪ রান সংগ্রহ করেছে ভারত। শুরুর দিকে দ্রুতগতিতে রান তুললেও শেষদিকে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে রানের গতি কমে যায় ভারতের।

দলের পক্ষে সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। ১০৪ রান করে আউট হন তিনি। ৭৭ রান করেছেন অপর ওপেনার লোকেশ রাহুল। অধিনায়ক কোহলির ব্যাট থেকে এসেছে ২৬ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রুবেল হোসেন ১টি, মোস্তাফিজুর রহমান ৫টি, সাকিব আল হাসান ১টি, ও সৌম্য সরকার ১টি করে উইকেট শিকার করেছেন।

ভারত ব্যাটিংয়ে শুরু থেকেই দ্রুতগতিতে রান তুলতে থাকে। অবশ্য ইনিংসের পঞ্চম ওভারেই ভারতের ওপেনিং জুটি ভাঙতে পারতো বাংলাদেশ। কিন্তু তামিম ইকবালের ক্যাচ মিসের কারণে সেটি হয়নি। তামিম যখন রোহিতের ক্যাচ মিস করেন তখন ভারতের দলীয় রান ছিল ১৮। আর রোহিতের ব্যক্তিগত সংগ্রহ ছিল ৯ রান।

মোস্তাফিজুর রহমানের করা ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়েছিলেন রোহিত। ক্যাচটি নিতে ডিপ স্কোয়ার লেগ থেকে একটু বাঁ দিকে দৌঁড়ে গিয়েছিলেন তামিম। কিন্তু তার হাত থেকে ফসকে যায় বল।

১৮তম ওভারে ভারতের দলীয় শতরান পূর্ণ হয়। নিয়মিত বোলাররা যখন উইকেট নিতে ব্যর্থ তখন অধিনায়ক মাশরাফি বোলিংয়ে আনেন পার্টটাইম বোলার সৌম্যকে। তার হাত ধরেই টাইগাররা প্রথম উইকেটের দেখা পায়। দলীয় ১৮০ রানে সৌম্যর বলে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রোহিত শর্মা। কিন্তু একবার জীবন পাওয়া রোহিত ততক্ষণ সেঞ্চুরি করে ফেলেছেন। এক্সট্রা কাভারের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তিনি লিটনের হাতে ধরা পড়েন। ৯২ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কার সাহায়্যে ১০৪ রান করেন তিনি। এবারের বিশ্বকাপে রোহিতের এটি চতুর্থ সেঞ্চুরি।

এর পরপরই আরেক ওপেনার লোকেশ রাহুলকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। ৩৩তম ওভারে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার লোকেশ রাহুল। ফেরার আগে তিনি করেন ৭৭ রান। দুই ওপেনারকে হারালেও রানের গতি থেমে ছিল না ভারতের। তবে, ৩৯তম ওভারে দুই উইকেট নিয়ে কিছুটা হলেও ভারতকে চাপে ফেলেন মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে মিডউইকেটে রুবেলের হাতে ধরা পড়েন অধিনায়ক বিরাট কোহলি। চতুর্থ বলে সেকেন্ড স্লিপে সৌম্যর হাতে ক্যাচ হন হার্দিক পান্ডিয়া। কোহলি করেন ২৬ রান। পান্ডিয়া শূন্য।

৪৫তম ওভারে ঝড়ো ব্যাট করতে থাকা রিশাব পান্তকে ফিরিয়ে দেন সাকিব আল হাসান। মোসাদ্দেকের হাতে ক্যাচ হন তিনি। ৪১ বলে তিনি করেন ৪৮ রান। ৪৮তম ওভারে দিনেশ কার্তিককে ফেরান মোস্তাফিজ। ইনিংসের শেষ ওভারে ধোনি, ভুবনেশ্বর ও শামিকে আউট করেন দ্য ফিজ। সাকিবের হাতে ক্যাচ হন ধোনি। রান আউট হন ভুবনেশ্বর। বোল্ড হন শামি।

মঙ্গলবারের ম্যাচে একাদশে দুইটি পরিবর্তন এনেছ বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। আর মেহেদী হাসান মিরাজের বদলে সুযোগ পেয়েছেন পেসার রুবেল হোসেন।

অন্যদিকে, একাদশে দুইটি পরিবর্তন এনেছে ভারত। কুলদীপ যাদবের বদলে একাদশে সুযোগ পেয়েছেন ভুবনেশ্বর কুমার। আর কেদার যাদবের বদলে সুযোগ পেয়েছেন দিনেশ কার্তিক।

দুই দলেরই এটি অষ্টম ম্যাচ। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সপ্তম অবস্থানে রয়েছে। আর সাত ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

বাংলাদেশ যদি এই ম্যাচে জিততে পারে তাহলে সেমির আশা টিকে থাকবে। হারলেই বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে, ভারত যদি জয় পায় তাহলে তারা সেমিফাইনালে উঠে যাবে। আর হারলে তাদেরও বাদ পড়ার শঙ্কা থাকবে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ইনিংস: ৩১৪/৯ (৫০ ওভার)

(লোকেশ রাহুল ৭৭, রোহিত শর্মা ১০৪, বিরাট কোহলি ২৬, রিশাব পান্ত ৪৮, হার্দিক পান্ডিয়া ০, মহেন্দ্র সিং ধোনি ৩৫, দিনেশ কার্তিক ৮, ভুবনেশ্বর কুমার ২, মোহাম্মদ শামি ১, জ্যাসপ্রীত বুমরাহ ০*; মাশরাফি বিন মর্তুজা ০/৩৬, মোহাম্মদ সাইফউদ্দিন ০/৫৯, মোস্তাফিজুর রহমান ৫/৫৯, সাকিব আল হাসান ১/৪১, মোসাদ্দেক হোসেন সৈকত ০/৩২, রুবেল হোসেন ১/৪৮, সৌম্য সরকার ১/৩৩)।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top