logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. প্রকল্পের ঘর নির্মাণেও দুর্নীতি!

প্রকল্পের ঘর নির্মাণেও দুর্নীতি!

প্রকাশিত হয়েছে : ৫:২৮:৪০,অপরাহ্ন ০৩ মে ২০২০ | সংবাদটি ৬৮৭ বার পঠিত

কায়রা (খুলনা) থেকে সংবাদদাতা : খুলনার কয়রা উপজেলার মেঘারাইট গ্রামের মাহফুজুর রহমান। সরকারের ‘গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় তিনি একটি ঘর পেয়েছেন। ঘরটি নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল তিন লাখ টাকা। সম্প্রতি তার ঘরটির নির্মাণকাজ শেষ হয়েছে।
কিন্তু ঘরটি নির্মাণের জন্য তার নিজের ব্যয় হয়েছে প্রায় ৪৫ হাজার টাকা।
মাহফুজ বলেন, ‘সরকার আমারে ঘর দিয়েছে। সব খরচ তার। তারপরও ইট, সিমেন্ট, মালামাল পরিবহন ও মিস্ত্রি খরচ বাবদ ৪৫ হাজার টাকা খরচ হয়েছে। ঘরে দেওয়া কাঠ ভালো না। জানালার গ্রিল ও চালের টিনও নিম্নমানের। ’
মাহফুজের মতো কয়রা সদর ইউনিয়নের হাসিনা খাতুন নামে এক উপকারভোগী অভিযোগ করেন, হিসাব অনুযায়ী তার বাসগৃহটি নির্মাণে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। তিনি বলেন, নির্মাণকাজে নিয়োজিত মিস্ত্রিদের খাওয়া খরচ তাকে বহন করতে হয়েছে।
কয়রা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, চলতি অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্পের আওতায় উপজেলার ৭ ইউনিয়নে ৩৬টি পরিবারকে বাসগৃহ নির্মাণ করে দেওয়া হবে।
প্রতিটি ঘর নির্মাণে খরচ ধরা হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৮৬০ টাকা। এর মধ্যে ৩৪টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।
জানা গেছে, জমি আছে ঘর নেই এমন দুস্থ ও হতদরিদ্রদের মাঝে দুর্যোগ সহনীয় বসতঘর নির্মাণের উদ্যোগ নেয় সরকারের ত্রাণ মন্ত্রণালয়। দুই কক্ষ, রান্নাঘর, বাথরুমসহ করিডরবিশিষ্ট প্রতিটি ঘরের বিপরীতে ২ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ক্ষেত্রে হতদরিদ্র এবং যারা ১০ শতাংশের নিচে জমির মালিক এবং থাকার ঘর নেই এমন জনগোষ্ঠীকে ঘর নির্মাণের লক্ষ্যে সারা দেশের মতো কয়রায় এ প্রকল্প নেওয়া হয়। সরেজমিন দেখা গেছে, দুই কক্ষবিশিষ্ট ঘরের সঙ্গে একটি রান্নাঘর ও টয়লেট নির্মাণ করা হয়েছে। ঘরগুলো নির্মাণের ক্ষেত্রে প্রকল্পের নীতিমালা ও নকশা অনুসরণ করা হয়নি। পলেস্তারা খসে পড়ছে। ফলে বরাদ্দের অর্ধেক টাকাই নয়ছয় হয়েছে।
উপকারভোগীরা অভিযোগ করেন, নির্মাণকাজে তদারকি করেছেন কৌশিক ও ওলি নামে দুই ব্যক্তি। তারা স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আস্থাভাজন হিসেবে পরিচিত। প্রকল্পটি বাস্তবায়নে কমিটির সদস্য সচিবের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তারা। নকশা অনুযায়ী কাজ না করায় ৯ হাজারের স্থলে ৭ থেকে সাড়ে ৭ হাজার ইটে নির্মাণকাজ শেষ হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সদর ইউনিয়নের ১ নম্বর কয়রার এক সুবিধাভোগী বলেন, ঘর নির্মাণে ব্যবহার করা হয়েছে নিম্নমানের ইট, বালু ও কাঠ। কয়রা সদর ইউনিয়নের বাসিন্দা জনি চন্দ্র দাশ বলেন, আমার ঘরে সাড়ে ৬ হাজার ইট দেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষ না হতেই একটি জানালা ভেঙে গেছে। ঘরের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকল্পের নীতিমালা ও নকশা অনুযায়ী প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে। এখানে দুর্নীতি করার সুযোগ নেই। নির্মাণসামগ্রী শতভাগ সঠিক দেওয়া হয়েছে। আমি নিজে কাজ তদারকি করেছি। ওলি ও কৌশিক এ কাজ পরিদর্শনে কখনো যাননি। ’
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউএনও শিমুল কুমার সাহা বলেন, অনিয়মের ব্যাপারে উপকারভোগীদের কেউ লিখিত অভিযোগ করেননি। আর প্রকল্পটি বাস্তবায়নে কোনো দুর্নীতি হচ্ছে না।
প্রকল্পের প্রধান উপদেষ্টা ও খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) সাংসদ মো. আকতারুজ্জামান বাবু বলেন, ‘এ বিষয়ে দুর্নীতি হলে খোঁজখবর নেব। তা ছাড়া অর্থ নেওয়ার ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব। ’

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top