logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ‘আগরতলা বিমানবন্দরের জন্য জমি দেয়নি বাংলাদেশ’

‘আগরতলা বিমানবন্দরের জন্য জমি দেয়নি বাংলাদেশ’

প্রকাশিত হয়েছে : ৪:০৯:০৩,অপরাহ্ন ২০ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৫১৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি চাওয়া হলে সে আবেদনে বাংলাদেশ সাড়া দেয়নি বলে জানিয়েছেন, ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

তিনি জানান, আগরতলা বিমানবন্দরের জন্য বাংলাদেশে জমি চাওয়া হয়েছিল। তবে সে আবেদনে সাড়া দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরং কক্সবাজার, চট্টগ্রাম এয়ারপোর্টের সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আগরতলায় উজ্জয়ন্ত প্যালেসে দুইদিন ব্যাপী ভারত-বাংলাদেশ পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমার যখন অক্টোবরে দিল্লীতে দেখা হয়েছিল, তখন উনার কাছে আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম যেন ঢাকা থেকে আগরতলায় ফ্লাইট আসে। আমি বলেছিলাম, আগরতলার বিমানবন্দরটা তো একদম সীমান্তের সাথে লাগোয়া, তাই বিমানবন্দরটিকে বাড়ানোর জন্য বাংলাদেশ-ভারত মিলে একই বিমানবন্দর ব্যবহার করতে পারে। বাংলাদেশের কিছু জায়গা দিন, টার্মিনাল হয়ে যাবে।

বিপ্লব কুমার দেব জানান, বিমানবন্দরের জন্য জমি দিতে রাজি না হলেও ঢাকা-আগরতলা বিমান চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, ফেনী নদীর ব্রিজ হয়ে গেলে ত্রিপুরার মানুষ অবশ্যই কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে যাবে এমন প্রত্যাশাও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

সামনে বাংলাদেশ নতুন বিমান কিনলে, এর একটি আগরতলা রুটে দেওয়ার আশ্বাস বাংলাদেশের প্রধানমন্ত্রী দিয়েছেন এমনটি জানান বিপ্লব কুমার।

গত বছরের আগস্টের দিকে আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বাংলাদেশের জমি ব্যবহারের প্রস্তাব দেয় ভারত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪২ সালে নির্মিত আগরতলা বিমানবন্দর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে ভারত। এরইমধ্যে আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রানওয়ে নির্মাণ, নতুন টার্মিনাল ভবনসহ বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।

ভারতের আগরতলা বিমানবন্দর বাংলাদেশের সীমানার খুব কাছাকাছি। বিমানবন্দরের রানওয়ে ও লাইটিং এলাকা বাংলাদেশের সীমানার কাছেই। ফলে রানওয়ে সম্প্রসারণে বাংলাদেশের জমি প্রয়োজন।

আন্তর্জাতিক এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

আটলান্টায় ৩৯ তম ফোবানার কীক অফ মিটিং সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

গ্লোবাল প্রপার্টি জার্নাল নভেম্বর সংখ্যা প্রকাশিত : দুবাই, সৌদি আরব এবং বাহরাইনের রিয়েল এস্টেট বাজারে সেরা সুযোগ

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

ফেসবুকে বিভ্রাট, লগআউট হয়ে যাচ্ছে আইডি

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

২৮ তম এশিয়ান এক্সপো সাউথ ফ্লোরিডায় ২ ও ৩ মার্চ

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top