logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. ফটোগ্যালারী
  3. সিলেট প্রেসক্লাব ‘ফেলোশিপ’ পেলেন সাংবাদিক সেলিম আউয়াল

সিলেট প্রেসক্লাব ‘ফেলোশিপ’ পেলেন সাংবাদিক সেলিম আউয়াল

প্রকাশিত হয়েছে : ১:১৭:১০,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৭২৯ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট প্রেসক্লাব প্রবর্তিত সাংবাদিকতা বিষয়ে ফেলোশিপ প্রদান করা হয়েছে। স্বাধীনতাপূর্ব সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব’ শীর্ষক গবেষণাকর্মের জন্য এবারের ফেলোশিপ দেয়া হয় লেখক, গবেষক সেলিম আউয়ালকে। বাংলা সংবাদপত্র প্রকাশনার ২শ বছর পুর্তিতে সিলেট প্রেসক্লাব এ ফেলোশিপ প্রবর্তন করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে আমীনুর রশীদ চৌধুরী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেলিম আউয়ালকে আনুষ্ঠানিকভাবে ফেলোশিপ সনদ প্রদান করা হয়।

ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লেখক-গবেষক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, সিলেট প্রেসক্লাব বেশ পুরনো ও ঐতিহ্যে সমৃদ্ধ প্রতিষ্ঠান। সাংবাদিকতার পাশাপাশি সাম্প্রতিক সময়ে এই ক্লাব গবেষণার উপর জোর দিচ্ছে, এটি খুবই তাৎপর্যপূর্ণ। প্রেসক্লাব উপযুক্ত মানুষকে ফেলোশিপ প্রদান করেছে। সেলিম আউয়ালের সাহিত্য সাংবাদিকতা ও গবেষণায় সমান দখল রয়েছে। সাবেক এই মন্ত্রী বলেন, সবসময় যে ফেলোশিপ দিতে হবে তা নয়, যখনই দেয়া হবে যাতে উপযুক্ত মানুষের হাতে দেয়া হয়। আবুল মাল আবদুল মুহিত বলেন, রিসার্চ ফেলোশিপ প্রদানের মাধ্যমে সিলেটের সাংবাদিকতায় একটি নবযুগের সূচনা হলো। এ গৌরবের মুহূর্তে শরীক হতে পেরে তিনি আনন্দিত বলে মন্তব্য করেন আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম ও দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক গবেষক আবদুল হামিদ মানিক।

অনুভূতি প্রকাশ করেন ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিক সেলিম আউয়াল ও তার পরিবারের পক্ষে তান কন্যা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ডা. নাদিরা নুসরাত মাশিয়াত। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লুৎফুর রহমান তোফায়েল। অনুষ্ঠানে সেলিম আউয়ালের হাতে আনুষ্ঠানিকভাবে ফেলোশিপ সনদ, সম্মানী তুলে দেন প্রধান অতিথি।

বিশেষ অতিথির বক্তব্যে নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী বলেন, ফেলোশিপ প্রদান সিলেট প্রেসক্লাবের এক যুগান্তকারী উদ্যোগ। সেলিম আউয়ালের এই গবেষণা এক সময়ে ঐতিহাসিক কর্ম হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, সততা না থাকলে ভালো সাংবাদিক হওয়া যায় না। রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বেরিয়ে সাংবাদিকতায় মনোনিবেশ করলে কেউ কখনো খালি হাতে ফিরবে না। তথ্য পরিবেশনে সচেতন হলেই ইতিহাসে জায়গা করে নেয়া যাবে।

সেলিম আউয়াল অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, উপমহাদেশে বাংলা সংবাদপত্র প্রকাশের ১৩ বছরের মাথায় সিলেটের গৌরীশঙ্কর ভট্টাচার্য কলকাতায় সংবাদপত্র সম্পাদনা করেছেন। এইভাবে সিলেটের মানুষ সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

সভাপতির বক্তব্যে ইকরামুল কবির বলেন, সিলেট প্রেসক্লাবের রয়েছে গৌরবোজ্জ্বল এক ইতিহাস। সেই ইতহাসকে লিপিবদ্ধ করার মতো দু:সাহসিক কাজ সাংবাদিক সেলিম আউয়াল সম্পন্ন করেছেন। এই গবেষণার মাধ্যমে সেলিম আউয়াল সিলেটের সাংবাদিকতার ইতিহাসে নিজেকে যুক্ত করেছেন এক অনন্য কর্মে।

২০১৮ সালে প্রথমবারের মতো সিলেট প্রেসক্লাব ফেলোশিপ প্রবর্তন করা হয়। এ ফেলোশিপের গবেষণার বিষয় ছিল ‘স্বাধীনতা পূর্ব সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব।’ প্রেসক্লাবের সহযোগী সদস্য সেলিম আউয়াল প্রায় দুই বছরব্যাপী কাজ করে ১৬টি প্রবন্ধে এ গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণা প্রবন্ধগুলো সময় সময় স্থানীয় দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তার এ গবেষণাটি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি অনুমোদন করে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাকে ফেলোশিপ সনদ প্রদান করা হয়।

ফটোগ্যালারী এর আরও খবর
বিশ্ব ‘মা’ দিবস কাল, এবার কাটাবেন যেভাবে!

বিশ্ব ‘মা’ দিবস কাল, এবার কাটাবেন যেভাবে!

মসজিদের পাশে ‘ফুলবাগানে’ চিরনিদ্রায় হবিগঞ্জী হজুর

মসজিদের পাশে ‘ফুলবাগানে’ চিরনিদ্রায় হবিগঞ্জী হজুর

সামী’র বিয়েতে আমাদের প্রতিদিন পরিচালক

সামী’র বিয়েতে আমাদের প্রতিদিন পরিচালক

প্রাক্তন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আর নেই

প্রাক্তন প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী আর নেই

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

আমাদের প্রতিদিন পরিবারের বিজয় শুভেচ্ছা

মুক্তিযুদ্ধে গোলাপগঞ্জ

মুক্তিযুদ্ধে গোলাপগঞ্জ

সর্বশেষ সংবাদ
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
৩০ তম এশিয়ান এক্সপোর চেয়ারম্যান এস আই জুয়েল ও কনভেনর তামান্না আহমদ
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
আরেফিন বাবুল – শান্ত এর নেতৃত্বে জর্জিয়া এসোসিয়েশন
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস  ক্লাবের ফ্যামিলী পিকনিক
২৭ নভেম্বর ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ফ্যামিলী পিকনিক
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
৪০ তম লস এনজেলস ফোবানা হিলটন ইউনিভার্সেল সিটিতে
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
বাঘা ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত: তিন কোটি টাকার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে অগ্রগতি
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
ফোবানার ৪০ তম আসর লস এনজেলসে
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
যুক্তরাজ্যে গোলাপগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানাবে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
৭ ম ওয়ার্ল্ড ফেস্ট টেম্পায় ২০২৬ এর অক্টোবরে
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
ফোবানার চেয়ারম্যান বেলাল, সেক্রেটারী খালেদ
২০২৭ সালের ৪১ তম ফোবানা  হিউস্টনে
২০২৭ সালের ৪১ তম ফোবানা হিউস্টনে
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
ফোবানা আমার কাছে একটা অনুভূতির নাম- জসিম উদ্দিন
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
আটলান্টা ফোবানায় দর্শকদের  জোয়াড়, রোববার ১ টায় শো শুরু 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top