logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য
  3. সিলেটে ‘রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’র শোভাযাত্রা

সিলেটে ‘রবীন্দ্রনাথ শতবর্ষ স্মরণোৎসব’র শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে : ১০:০৯:০৮,অপরাহ্ন ০৫ নভেম্বর ২০১৯ | সংবাদটি ৯২৮ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগমনের শতবর্ষ স্মরণোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নগর ভবন থেকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের’ আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং সদস্য সচিব সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শোভাযাত্রার উদ্বোধনকালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত কবিগুরুর সিলেট আগমনের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন এবং স্মরণোৎসবের সকল আয়োজনে সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করেন।

তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবার্ষিকীর এই অনুষ্ঠান সারাজীবন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।

সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ নগরীর রবীন্দ্র অনুরাগী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে স্মরণোৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেট আগমনের শতবার্ষিকীর সকল অনুষ্ঠানে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণ কামনা করেন।

শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ ও সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. জসীম উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম সুমন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, প্যানেল মেয়র-১ কাউন্সিলর মো. তৌফিক বকস লিপন, এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মোখলেছুর রহমান কামরান, শান্তনু দত্ত সন্তু, আজাদুর রহমান আজাদ, রেজওয়ান আহমদ, আজম খান, আব্দুল মুহিত জাবেদ, মোস্তাক আহমদ, মো. ইলিয়াছুর রহমান ইলিয়াছ, সিকন্দর আলী, রকিবুল ইসলাম ঝলক, আব্দুর রকিব তুহিন, নজরুল ইসলাম মুনিম, তাকবির ইসলাম পিন্টু, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সোহেল আহমদ রিপন, সৈয়দ তৌফিকুল হাদী, রাশেদ আহমদ, মো. তারেক উদ্দিন তাজ, এসএম শওকত আমীন তৌহিদ, আবুল কালাম আজাদ লায়েক, বিক্রম কর সম্রাট, মহিলা কাউন্সিলর, রেবেকা আক্তার লাকী, বেগম সালমা সুলতানা, বেগম মাসুদা সুলতানা, শাহনারা বেগম শানু, মোছা. রেবেকা বেগম, নাজনীন আক্তার কনা ও কুলসুমা বেগমসহ সিসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এদিকে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ উৎসবের মূল কর্মযজ্ঞ। সিলেটের ঐতিহ্যবাহী ক্বিন ব্রিজ এলাকায় বিকাল সাড়ে ৩টায় কবিগুরুর ম্যুরাল উন্মোচন করেন ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের’ আহবায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এছাড়া বিকাল ৪টা থেকে শুরু হয় সিলেটের অর্ধসহস্রাধিক শিল্পীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। থাকবে একক পরিবেশনাও।

অপরদিকে, রবীন্দ্র আগমনের সেই ঐতিহাসিক ঘটনাকে বিশেষভাবে স্মরণ কর‌ছে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজ।

সকাল সাড়ে ৮টায় বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে ‘শব্দে ছন্দে রবীন্দ্র স্মরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল ৭টায় চাঁদনীঘাটে র‌বি ঠাকু‌রের স্মৃ‌তির প্র‌তি শ্রদ্ধা নি‌বেদন করা হয়। শ্রীহট্ট ব্রাহ্মসমাজের আয়োজনে সুরমা নদীর চাঁদনীঘাটে রবীন্দ্রনাথের আগমনের ক্ষণ স্মরণে পুষ্প বর্ষণের মাধ্যমে অনুষ্ঠানমালা শুরু হয়।

প্রসঙ্গত, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটের সারস্বত সমাজ ও নানা স্তরের প্রতিনিধিদের আমন্ত্রণে ১৯১৯ সালের নভেম্বর মাসে সিলেট এসেছিলেন। শতবর্ষ পূ‌র্বের ঠিক এ দিন‌টির (৫ ন‌ভেম্বর) সকাল বেলা তি‌নি সি‌লে‌টে পৌঁছান।

সাহিত্য এর আরও খবর
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ফোবানা স্কলারশীপ এর জন্য আবেদন আহবান

ফোবানা স্কলারশীপ এর জন্য আবেদন আহবান

কবি জিন্নাহ চৌধুরী’র সাথে ‘কবিতা স্বজন’র উদ্যগে সাহিত্য আড্ডা অনুষ্টিত

কবি জিন্নাহ চৌধুরী’র সাথে ‘কবিতা স্বজন’র উদ্যগে সাহিত্য আড্ডা অনুষ্টিত

লন্ডনে ‘স্ব-চিন্তা’ মোড়ক উন্মোচন ও লেখক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় সভা

লন্ডনে ‘স্ব-চিন্তা’ মোড়ক উন্মোচন ও লেখক মোহাম্মদ নওয়াব আলীর সাথে মতবিনিময় সভা

একজন আনোয়ার শাহজাহান  – শায়খ শফিকুর রহমান আল মাদানী

একজন আনোয়ার শাহজাহান – শায়খ শফিকুর রহমান আল মাদানী

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top