ফারাক্কা বাঁধ খুলে দিলো ভারত, বন্যার আশঙ্কা!
প্রকাশিত হয়েছে : ২:৫৫:৫৯,অপরাহ্ন ৩০ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১৮০৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশের পার্শবর্তী দেশ ভারতের উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে। প্রবল বর্ষণে প্লাবনের সৃষ্টি হওয়ায় ফারাক্কা বাঁধের ১০৯টি লকগেট খুলে দিয়েছে ভারত সরকার। ফলে বাংলাদেশে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। পদ্মা ছাড়াও ভারতের মালদা জেলার প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ভারত গেটগুলো দিয়েছে।
টানা বৃষ্টিতে গঙ্গা ছাড়াও পশ্চিমবঙ্গের মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বাড়ছে। এতে ইংরেজ বাজার শহরের একাধিক এলাকা পানির তলায়। ইংরেজ বাজার পুরসভার ২৯টি ওয়ার্ডের মধ্যে ২১টিই জলমগ্ন। পুরাতন মালদা পুরসভার ২০টি ওয়ার্ডের ৯টি জলের তলায়। জেলায় একাধিক জায়গায় নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। চরম বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা ও ফুলহর। এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারতের উত্তর প্রদেশে অন্তত ৯৩ জন বন্যায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে বিহারে বন্যা সংশ্লিষ্ট কারণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯।
খবরে আরো বলা হয়, শহুরে অঞ্চলগুলোতে বন্যার প্রভাবে সৃষ্ট দুর্দশার ছবি প্রকাশ পাচ্ছে ধীরে ধীরে। বিঘ্নিত হচ্ছে সড়কে যান চলাচল, ট্রেন সেবা, স্বাস্থ্যসেবা, স্কুল ও বিদ্যুৎ সরবরাহ। দুই অঙ্গরাজ্যের কর্মকর্তারাই নিরলস কাজ করে যাচ্ছেন। এর মধ্যে বিহারের প্রধান শহর পাটনায় অবস্থা দ্রুত বেগতিক হয়ে ওঠেছে। মানুষজন মূল সড়কগুলোয় নৌকা চালাচ্ছে।






