logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. সভাপতিকে অব্যাহতি দিলেন সম্পাদক!

সভাপতিকে অব্যাহতি দিলেন সম্পাদক!

প্রকাশিত হয়েছে : ৩:২২:২৮,অপরাহ্ন ০৭ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৮৭ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: ভাঙ্গন দেখা দিয়েছে বিএনপি জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টিতে (জাগপা)। দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধানসহ দুই নেতাকে অব্যাহতি দিয়েছেন বহিষ্কৃত সাধারণ সম্পাদক। ২০ দলীয় ঐক্যবিরোধী অবস্থানকে কেন্দ্র করে এই বিভেদ বলে দাবি করেছেন দলটির নেতারা।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান ঢাকাটাইমসকে বলেন, ‘দলের মধ্যে বিভেদ সৃষ্টি ও গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খানকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর দলের সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমানকে দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

লুৎফর রহমান বলেন, ‘দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে সাধারণ সম্পাদককে বহিষ্কার করে নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোনয়নের পরিপ্রেক্ষিতে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি সভা দলের সহ-সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় তাদের দুজনকে অব্যাহতি দেওয়া হয়।’

তবে এর আগে লুৎফর রহমানকেও দল থেকে বহিষ্কার করেন তাসমিয়া প্রধান। গত ৪ সেপ্টেম্বর তাকে বহিষ্কার করে যুগ্ম-সম্পাদক আসাদুর রহমান খান আসাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছিলেন।

জানা গেছে, শনিবার রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি, ২০ দলীয় জোটের ঐক্য সুদৃঢ় করা, খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে দলের করণীয় সম্পর্কে আলোচনা করেন দলের সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান। সভায় দলের কার্যনির্বাহী কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।

সভায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয় শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথের বাইরে জাগপার নতুন কোনো পথ নেই। তাই বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে নতুন কোনো প্লাটফর্মে জাগপা অংশ নিতে পারে না। জাগপা ২০ দলীয় জোটের শরিক হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

সভায় সিদ্ধান্ত হয়, দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতাদের জেলা সফর শেষে আগামী তিন মাসের মধ্যে জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।

জাগপা প্রতিষ্ঠিত হয় ১৯৮০ সালের ৬ এপ্রিল। ছাত্রলীগের সাবেক নেতা শফিউল আলম প্রধান দলটির প্রতিষ্ঠাতা। ২০১৭ সালে শফিউল আলম প্রধান মারা যাওয়ার পর তার স্ত্রী রেহানা প্রধান দলটির সভাপতি নির্বাচিত হন। তবে এক বছর পর তিনি মারা গেলে মেয়ে তাসমিয়া প্রধান দলের সভাপতি নির্বাচিত হন।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top