logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. আ’লীগ নেতার বিরুদ্ধে বিধবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ!

আ’লীগ নেতার বিরুদ্ধে বিধবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ!

প্রকাশিত হয়েছে : ১২:৫০:২৫,অপরাহ্ন ০১ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪১৬ বার পঠিত

শরীয়তপুর থেকে সংবাদদাতা::  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমান হোসেন দেওয়ানের বিরুদ্ধে এক হতদরিদ্র বিধবার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারী সালেহা বেগম (৬০) কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন এলাকার বাসিন্দা খাজ মোহম্মদ বেপারীর স্ত্রী। এছাড়া একই এলাকার বাসিন্দা আজিজুল বাঘ, হাবিবুর রহমান সরদার ও ইদ্রিস খালাসীসহ বিভিন্ন ব্যক্তির জমিজমা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এ আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। বর্তমানে এসব ভুক্তভোগীদের বাড়িঘর পুড়িয়ে দেয়ার ও দখলের হুমকি দেয়ায় গত বৃহস্পতিবার ইমান দেওয়ানের বিরুদ্ধে সখিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তারা।
ভুক্তভোগীর পরিবার, জমির দলিল ও স্থানীয় সূত্রে জানাগেছে, কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন এলাকার বাসিন্দা খাজ মোহম্মদ বেপারী ৩৪ বছর আগে তার স্ত্রী সালেহা বেগম ও ৭ মাস বয়সী একমাত্র পুত্র ওসমানগনিকে রেখে মারা যায়। এরপর থেকে সালেহা বেগম বিভিন্ন ব্যাক্তির বাড়িতে ও ক্ষেতে খামারে কাজ করে জীবন-যাপন করছিল। এসময় নিজের কষ্টে উপার্জিত টাকা দিয়ে স্থানীয় এক ব্যাক্তির কাছ থেকে কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন মৌজার ১৮৩নং খতিয়ানের ৬৮৬ ও ৭৪৪ দাগে ৮৫শতাংশ জমি সহ অন্যান্য দাগে আরো কিছু জমি ক্রয় করে। পরবর্তীতে ২৫ বছর পর্যন্ত এসব জমিতে চাষাবাদ করেই জীবন চলছিল সালেহা বেগমের। কিন্তু ৭ বছর আগে কাঁচিকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমান হোসেন দেওয়ান জোরপূর্বক সালেহা বেগমের ঐ ৮৫শতাংশ জমি দখল করে নেয়। বর্তমানে তিনি ঐ বিধবার ভিটেবাড়ি দখল ও পুড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছেন বলে জানিয়েছে সালেহা বেগম।
চোখের পানি মুছতে মুছতে সালেহা বেগম বলেন, বাবা, আমি বহু কষ্ট করে এটুকু জমি কিনেছিলাম। ৭ বছর আগে ইমান দেওয়ান আমার ৮৫শতাংশ জমি দখল করেছে। এখন আমি যে বাড়িটুকুতে থাকি সেটুকুও দখলের চেষ্ট করছে। বাড়ি ছেড়ে না গেলে আমার সবকিছু পুড়িয়ে দিবে বলে হুমকি দেয়। আমার একমাত্র ছেলে তাদের ভয়ে বাড়িতে থাকতে পারছেনা। বাবা, আমি যদি কাগজপত্রে জমি পাই তাহলেই আমি জমি নেবো, এছাড়া আমার দরকার নাই। আমারে আপনারা বাঁচান।
সালেহা বেগমের ছেলে ওসমানগনি মিয়া বলেন, ইমান দেওয়ান লোকজন নিয়ে এসে আমাদেরকে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে। আমরাও আওয়ামীলীগ করি কিন্তু আমাদের আওয়ামীলীগ তার কাছে চলেনা। প্রধানমন্ত্রী ও আমাদের এলাকার উপমন্ত্রীর কাছে দাবি, কাগজপত্র দেখে আমাদের জমি যেন বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করে। কিন্তু এ জমির রেকর্ড পর্চা, দলিল সব আমাদের নামে।
স্থানীয় বাসিন্দা আজিজুল বাঘ ও ইদ্রিস খালাসী বলেন, শুধু সালেহা বেগমই নয়। আমাদের ৪ পরিবারের মোট ৪ একর ৯০শতাংশ জমি ইমান দেওয়ান দখল করে নিয়েছেন। সেখানে বিভিন্ন স্থাপনা নির্মান করছে, কিন্তু ক্ষমতাশালী হওয়ায় আমরা কিছু বলতে পারিনা। উল্টো আমাদেরই হুমকি দেয়। বিষয়টি অনেকের কাছে জানিয়েছি কিন্তু কোন সমাধান পাচ্ছিনা। এখানে ফসল ভাল হয় তাই তিনি লোভ সামলাতে পারেননা।
ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার বলেন, ইমান দেওয়ানের দখল দারিত্ব বেড়ে যাওয়ায় আমরা বলেছিলাম আমাদের এলাকার উপমন্ত্রী এনামুল হক শামীমের কাছে বিচার দিবো। কিন্তু ইমান দেওয়ান বলেন, সে নাকি শেখ হাসিনাকেই ভয় পায় না।
স্থানীয় বাসিন্দা দুলাল সরদার ও ইকবাল হোসেন বলেন, এ এলাকার হতদরিদ্র লোকজনের উপর ইমান দেওয়ান জোর-জুলুম করছে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। কোন রকম দলিল-প্রমান ছাড়াই জমি-জমা দখল করছে। আমাদের দাবি, তার দখলদারিত্বের বিষয়ে যেনো কঠোর ব্যবস্থা নেয়া হয়।
কিন্তু ইমাম হোসেন দেওয়ান এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি। পরে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আপনাদের যা খুশি মনে চায় লিখে দেন। লিখে দেন, আমি জোর করে জমি খাই। জমি নিয়ে সাংবাদিকদের কাজ কি!! এ এলাকার পুলিশ, সাংবাদিক সবাই আমার পক্ষে। কিন্তু আপনারা আসছেন নতুন। আপনারা যা পারেন করেন, যা ইচ্ছা লেখেন। আমার কিচ্ছু হবেনা। আমার কাছে সকল কাগজপত্র আছে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

রাজনীতি এর আরও খবর
সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সাক্ষাৎকার: গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়নে আমরা দায়বদ্ধ – এডভোকেট এমরান আহমদ চৌধুরী

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামীলীগের সেন্টু সভাপতি – লিটন সেক্রেটারি

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

গণতন্ত্রের নামে একদলীয় শাসন চলছে – ফখরুল

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

নির্বাচন এলে ভারত-বিরোধিতা বিএনপির পুরনো অপকৌশল : কাদের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

আফসানা এমপির প্রতি সুবিচারের আহ্বান লেবার নেতা জেরেমি করবিনের

সর্বশেষ সংবাদ
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top