logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. খোলা আকাশের নীচে বস্তায় বসে ক্লাস!

খোলা আকাশের নীচে বস্তায় বসে ক্লাস!

প্রকাশিত হয়েছে : ১:২৮:৫৭,অপরাহ্ন ০৩ আগস্ট ২০১৯ | সংবাদটি ৫১১ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: সরকারিভাবে স্কুলের ভবনের কাজ চলছে। শিক্ষার্থীদের পাঠদান দিতে হবে। তাই খোলা আকাশের নীচে প্লাস্টিকের বস্তায় বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। বৃষ্টি আসলেই বস্তা আর বই-খাতা নিয়ে দৌড়ে যেতে হয় বাড়িতে। পাঠদানের এমন দৃশ্য হবিগঞ্জের বানিয়াচং নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের ভবন নির্মাণ কাজ শেষ না হওয়ায় গাছের নিচে প্লাস্টিকের বস্তায় বসতে হয় তাদের। সামান্য বৃষ্টি হলেই ছুটি দিতে বাধ্য হন শিক্ষকরা। এই পরিস্থিতিতে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা বেশ বিপাকে রয়েছেন।

শিক্ষকরা জানান, বিদ্যায়ে ১১৮ জন শিক্ষার্থী। একটি ভাঙা ঘর ও গাছতলায় তাদের ক্লাস নিতে হয়। মাদুর বিছিয়ে গাদাগাদি করে বসতে হয় শিক্ষার্থীদের। বৃষ্টি হলেই বিদ্যালয় ছুটি দিতে হয়। এ অবস্থায় শিক্ষার্থীরা স্কুলে আসতে দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছে।
গাছতলায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

স্থানীয়রা জানান, গত বছরের এপ্রিলে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু করে মেসার্স উজ্জল মিয়া নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বছরের জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নানা অজুহাতে বিলম্ব করা হচ্ছে।

স্কুলের শিক্ষার্থী জয় দাশ বলে, ‘এক বছর ধরে স্কুলের মেরামত কাজ চলছে। এই সময় ধরে পড়ালেখায় সমস্যা হচ্ছে। গাছতলায় পোকা মাকড়ের আক্রমণের ভয়ে থাকি।’

শিক্ষার্থী কমলা রানী দাশ বলে, ‘বস্তা বিছিয়ে গাছতলায় বসে ক্লাস করি। গরম পড়লে অতিষ্ঠ হয়ে পড়ি।’

স্কুলের সহকারী শিক্ষক সেফালি আক্তার বলেন, ‘আমরা বর্তমানে একটি ঘরে ক্লাস নিচ্ছি, যেখানে সর্বোচ্চ ২০ জন ছাত্র-ছাত্রী ক্লাস করতে পারে। ১১৮ জন শিক্ষার্থীর ক্লাস নিতে—বাধ্য হয়ে গাছতলায় যেতে হচ্ছে।’

সহকারী শিক্ষক পঙ্কজ মোদক বলেন, ‘গাছতলায় পাঠদানের কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে আগ্রহ হারিয়ে ফেলছে। ইতোমধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থীকে পোকায় কামড়িয়ে আহত করেছে। তারা পোকার ভয় পাচ্ছে।’

স্কুলের প্রধান শিক্ষক পিতাম্বর চন্দ্র বলেন, ‘নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন ভবন ভাঙার পর, ম্যানেজিং কমিটি ও স্থানীয়রা একটি পরিত্যক্ত ঘর ক্লাস করানোর জন্য দেয়। সেই ঘরের বেড়া ও চাল নষ্ট হয়ে গেছে। ঘরের মধ্যে বৃষ্টি পড়ে। তাছাড়া সব ছাত্র-ছাত্রীর একসঙ্গে ক্লাস করানো সম্ভব হয় না। ফলে বাধ্য হয়েই গাছতলায় নিয়ে পাঠদান করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও কোনও লাভ হয়নি।’

বানিয়াচং উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে, যে কারণে বাইরে ক্লাস চলছে। এতে করে সাময়িক অসুবিধা হচ্ছে। ভবন নির্মাণ দ্রুত শেষ করতে ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে তাগাদা দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত নির্মাণ কাজ শেষ হবে।’

বানিয়াচং উপজেলা এলজিইডির প্রকৌশলী আল নূর তারেক বলেন, ‘এ বছরের জুলাইয়ের মধ্যে কাজ শেষ করার কথা ছিল, শেষ করতে না পারায় আরও তিন মাস সময় বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে ঠিকাদার কাজ সম্পন্ন করতে না পারলে, বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

ঠিকাদার উজ্জল আহমেদ বলেন, ‘রাস্তা খারাপ হওয়ায় ভবনের সরঞ্জাম ঠিক সময়ে পৌঁছানো যায়নি। তাই সময় মতো নির্মাণ কাজ শেষ করা যায়নি। তবে শিগগিরই কাজ শেষ করতে চেষ্টা করবো।

শিক্ষাঙ্গন এর আরও খবর
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

গোলাপগঞ্জে আনোয়ার শাহজাহান প্রাথ‌মিক বিদ‌্যালয়ে মা সমাবেশ এবং প্রবাসীকে সংব‌র্ধনা

লন্ডন বাংলা স্কুল এর  আনুষ্ঠানিক উদ্বোধন

লন্ডন বাংলা স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

শাহজালাল জামেয়ার প্রাক্তন শিক্ষক মরহুম আজিজুল হক মানিকের স্মরণ সভা অনুষ্ঠিত

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ১৫ অক্টোবর

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

২১ শিক্ষার্থী পেলো সফিকা খানম শিক্ষা পদক

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top