logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. আইন-আদালত
  3. শিশুর ‘কল্লা’ নিয়ে মদ পান করতে গিয়ে যুবক আটক!

শিশুর ‘কল্লা’ নিয়ে মদ পান করতে গিয়ে যুবক আটক!

প্রকাশিত হয়েছে : ২:০৭:৪৩,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৮৭৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: নেত্রকোণায় গণপিটুনিতে নিহত যুবক হত্যা করা শিশুর ছিন্ন ‘কল্লা’ নিয়ে হরিজন পল্লীতে মদ খেতে গিয়েছিলেন বলে জানাচ্ছে পুলিশ। তিনি কী কারণে এই হত্যা করেছেন সেটা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে তাদের ধারণা, পদ্মাসেতু নিয়ে ছড়ানো গুজব এর একটি কারণ হতে পারে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে রবিন নামে ওই যুবককে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ সময় তার ব্যাগে সজীব নামে আট বছরের এক শিশুর কাটা মাথা পাওয়া যায়। পরে ঘটনাস্থলের অদূরে পাওয়া যায় তার নিথর দেহ।

পদ্মাসেতু নির্মাণে এক লাখ মানুষের মাথা প্রয়োজন বলে ছড়ানো গুজবের মধ্যে নেত্রকোণায় মর্মান্তিক ঘটনাটি চাঞ্চল্যের তৈরি করেছে।

শিশুটি নেত্রকোণা সদর উপজেলার আমতলা গ্রামের রিকশা শ্রমিকর রইছ উদ্দিনের ছেলে সজীব। রইছ শহরের কাটলি এলাকায় হিরণ মিয়ার বাসায় ভাড়া থাকেন।

নিহত যুবক রবিনও একই এলাকায় থাকতেন। তিনিও পেশায় একজন রিকশা চালক।

কীভাবে ঘটনাটি ঘটেছে, তার বর্ণনা দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া। তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে শহরের বারহাট্টা রোড এলাকার হরিজন পল্লীতে রবিন ব্যাগ হাতে মদ খেতে যান। এক ঘরে মদ না পেয়ে অন্য ঘরে যাওয়ার সময় ব্যাগ থেকে রক্ত পড়তে দেখেন পল্লীর লোকজন। তখন তাকে জিজ্ঞেস করলে সঠিক জবাব দিতে পারেননি। তখন ব্যাগ খুলে শিশুর মস্তক দেখতে পান স্থানীয়রা।

এ সময় রবিন কল্লা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রাও তার পিছু ধাওয়া করে নিউটাউন এলাকার অনন্ত পুকুর পাড়ে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রবিন মারা যান।

পরে পুলিশ নিহত শিশু সজিবের দেহ কাটলি এলাকার একটি তিনতলা নির্মাণাধীন ভবনের নীচতলা থেকে উদ্ধার করে। শিশুটি ও যুবকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী।

অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, ‘কেন এই হত্যাকাণ্ড তা বের করতে পুলিশ তদন্তে নেমেছে। এ জন্য রবিনের ব্যবহার করা মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এখান থেকে কোনো তথ্য পাওয়া যায় কি না, সে চেষ্টা চলছে। পাশাপাশি তিনি যেখানে মদ খেতে গিয়েছিলেন, সেই পল্লী থেকে তিন জনকে থানায় নেয়া হয়েছে কথা বলতে।’

সম্প্রতি পদ্মাসেতু নির্মাণে এক লাখ মানুষের মাথা প্রয়োজন বলে ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়িয়ে দেওয়া হয়। এই গুজব সারাদেশেই ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সরকারকে রীতিমতো বিবৃতি দিয়ে দেশবাসীকে সতর্ক করা হয়। পাশাপাশি যারা গুজব ছড়িয়েছে তাদের বেশ কয়েকজনকে র‌্যাব ও পুলিশ গ্রেপ্তারও করেছে। এদের মধ্যে অন্তত দুই জন জামায়াত নেতা-কর্মী হওয়ায় এর মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার সন্দেহও তৈরি হয়েছে।

গুজবের কারণে একাধিক এলাকায় ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটেছে। রাজধানীর মোহাম্মদপুরে একজনকে পিটিয়ে হত্যাও করা হয়েছে।

আইন-আদালত এর আরও খবর
আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

আইন ও সংবিধান অনুসারে দায়িত্ব পালনের চেষ্টা করব : ওবায়দুল হাসান

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

নাইকো মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশীটের শুনানি ৭ ডিসেম্বর

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

বিডিনিউজের সম্পাদক খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

সরকারী ওষুধ পাচারকা‌লে সি‌ভিল সার্জনের অ‌ফিস সহকারী আটক!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

‌মৌলভীবাজার থে‌কে নি‌খোঁজ দুই যুবক ভার‌তে গণ‌পিটু‌নি‌তে নিহত!

সর্বশেষ সংবাদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top