logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. গ্যাসের মূল্য বৃদ্ধি: দেশব্যাপী আন্দোলন, ৭ জুলাই হরতাল!

গ্যাসের মূল্য বৃদ্ধি: দেশব্যাপী আন্দোলন, ৭ জুলাই হরতাল!

প্রকাশিত হয়েছে : ২:২৬:৪০,অপরাহ্ন ০১ জুলাই ২০১৯ | সংবাদটি ৮৯৩ বার পঠিত

আমাদের প্রতিদিন ডেস্ক:: গ্যাসের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে। ইতোমধ্যে রাজধানী শহরে মিছিল-মিটিং, প্রতিবাদ সভা ও নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে নতুন বৃদ্ধিকৃত দাম থেকে সরকারকে সরে আসতে আগামী ৭ জুলাই দেশব্যাপী হরতালেরও ডাক দেয়া হয়েছে।

সোমবার বেলা ১ টার দিকে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে রিজভী বলেন,‘বর্তমান সরকার জনগণের জীবন-জীবিকায় আঘাত হানার উদ্দেশ্যেই ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। আওয়ামী লীগ সরকার জনগণের সমর্থনপ্রত্যাশী নয় বলেই এরা জনগণের ভাল-মন্দ বিচার করে না। জনগণকে শোষণই এদের শাসনের একমাত্র লক্ষ্য। জনগণের ওপর নির্মম ও অমানবিক শোষণ চালিয়ে সরকারের লোকদেরকে অবৈধ অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিতেই গ্যাসের মূল্য বৃদ্ধির বোঝা চাপানো হয়েছে জনগণের কাঁধে। আমরা সরকারের এই বেআইনী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।’

একইসময় জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় বক্তারা বলেন সরকার গ্যাসের মূল্য বৃদ্বির যে ঘোষণা দিয়েছে তা কোন ভাবেই এদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, সম্পূর্ণ অযুক্তিক ভাবে ৩২.৮০ শতাংশ মূল্য বৃদ্বির ঘোষণা দিয়ে সরকার আবারও প্রমাণ করল এই সরকার দেশের গণমানুষের পক্ষের সরকার নয়।

সরকার কর্তৃক নতুনকরে জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস। দলের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের পক্ষ থেকে গণমাধ্যমে পঠানো এক বিবৃতিতে বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার জনগণের উপর বেপরোয়া শোষণ চালাচ্ছে। নতুনকরে জ্বালানী গ্যাসের দাম ৩২.৮ শতাংশ বৃদ্ধি জনগণের উপর সরকারের চরম জুলুমের বহি:প্রকাশ। আবাসিক ক্ষেত্রে এক চুলার গ্যাসের দাম ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা এবং ডাবল চুলার গ্যাসের দাম ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা করা হয়েছে। সিএনজি’র দাম প্রতিঘনমিটার ৩৮ টাকা থেকে বাড়িয়ে ৪৩ টাকা করা হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, বিদ্যুৎ, সিএনজি, শিল্পখাতসহ সকল ক্ষেত্রে নতুনকরে জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া সরকারের এই মূল্যবৃদ্ধি মরার উপর ঘাড়ার ঘাঁ- এর শামিল।

যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, বাংলাদেশের নিজস্ব জ্বালানী- গ্যাসের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত। লুটপাট আর কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ সংরক্ষণের জন্যে সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত জনগণ কোনভাবেই মেনে নেবে না। অবিলম্বে জ্বালানী গ্যাসের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। তা নাহলে দেশবাসী সরকারের এ গণবিরাধী সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।

এদিকে, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আগামী রবিবার (৭ জুলাই) দেশব্যাপী আধা বেলা (সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত) এই হরতালের ডাক দেওয়া হয়েছে বলে বাম গণতান্ত্রিক জোটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সোমবার (১ জুলাই) রাজধানীর কমরেড মণি সিংহ সড়কের মুক্তিভবনে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় ৭ জুলাই হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
ফ্লোরিডা স্টেট বিএনপির জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
সিলেটের বাপ্পী র বিশ্বকাপ জয়ের গল্প
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকে-এর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
কায়েস আজিজের কথা ও সুরে চা–বাগান, পাহাড় আর প্রকৃতির গল্পে ‘রূপসী শ্রীমঙ্গল’
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
লস এনজেলস ফোবানায় প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক থাকবেন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ফ্লোরিডায় কারিগরের জমজমাট বৈশাখের আয়োজন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বৈশাখের আয়োজন সম্পন্ন
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
ওরলান্ডোতে বাংলা নববর্ষ ১৫ মে শুক্রবার
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
মাহিদা রেজার গ্রাজুয়েশন সম্পন্ন
লস এনজেলস ফোবানার গনসংযোগ  সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
লস এনজেলস ফোবানার গনসংযোগ সাউথ ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডায় 
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
উ্যসব মুখর পরিবেশে ৭ম এশিয়ান ফেস্টিভ্যাল ওরলান্ডোতে সম্পন্ন
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আগামীকাল ৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর শুভ সুচনা
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
আনন্দ, উচছাস ও কমিউনিটির স্বতঃস্ফূর্ততায় ৩০ তম এক্সপো সফল
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল এর ব্যাপক গনসংযোগ সাউথ ফ্লোরিডায়
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি
মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top