logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

প্রকাশিত হয়েছে : ২:০৪:০৫,অপরাহ্ন ১৮ সেপ্টেম্বর ২০২০ | সংবাদটি ৫২৪৪ বার পঠিত

।। আ‌নোয়ার আলমগীর ।।

বাংলাদেশ নামক স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি লাভের প্রায় পনের বছর পর অর্থাৎ ১৯৮৬ সালের 16 ই সেপ্টেম্বর তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জ নামে শেয়ার মার্কেট চালু হয়। খুব ছোট পরিসরে এই মার্কেট আস্তে আস্তে এগোতে থাকে।
তৎকালীন সময়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন শিক্ষা ব্যবস্থা, সচেতনতা ও আধুনিক প্রযুক্তির ঘাটতি থাকায় স্টক মার্কেট বলতে মুষ্টিমেয় সামান্য কিছু লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 90 দশকের পর আস্তে আস্তে আমাদের এই স্বপ্নের সোনার বাংলাদেশের স্টক মার্কেট মানুষের দ্বারে দ্বারে পৌছাতে থাকে এবং একটি সুন্দর সমৃদ্ধশীল মার্কেটে পরিণত হতে থাকে।

কিন্তু তখনও এদেশের কিছু কালপিট চক্রটি ছিল সক্রিয়। এই চক্রটি তাদের মূল টার্গেট হিসেবে বেছে নেয় আমাদের স্টক মার্কেটকে। এরই ফলশ্রুতিতে ১৯৯৬ সালের জুন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক 1000 হতে মাত্র ছয় মাসের ব্যবধানে একই বছরের 16 ই নভেম্বর তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক 3687 পৌঁছে যায়। দেশের আনাচে-কানাচে তথা গ্রাম অঞ্চলে এমনকি একজন সাধারণ কৃষক পরিবারেও স্টক মার্কেট সহজে টাকা রোজগারের উপায় হিসেবে তাদের কানে পৌঁছে যায়। আবাল-বৃদ্ধ-বনিতা ছাত্রসমাজ সাধারণ চাকুরে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহায় সম্পত্তি বিক্রি করে স্টক মার্কেটে বিনিয়োগ করে। দুষ্টচক্রটি তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সমর্থ হয়। তখন এই অবুঝ মানুষ গুলোর মাথায় ছিলনা যে একটু শেয়ারের দাম যেমন বাড়তে পারে তা কমতেও পারে। তখন অবুজ বিনিয়োগকারী সকলের ধারণা ছিল শেয়ারের দাম প্রতিদিনই বাড়বে।

তৎকালীন সময়ের ট্রেডিং ডাটা থেকে দেখা যায় যে ওই সময় পুঁজিবাজার 265 শতাংশ বেড়েছে এবং এবং দৈনিক লেনদেন বেড়েছে প্রায় 1000% যা পৃথিবীর ইতিহাসে অকল্পনীয়। এর পরিসমাপ্তি হয়েছে চোখের জলে। ১৯৯৭ সালের ১৬ ই নভেম্বরএরৎমধ্যে অগণিত সাধারণ বিনিয়োগকারীরা তাদের জীবনের অর্জিত পেনশনের সমস্ত টাকা, কৃষকের ভিটেবাড়ি বিক্রি করা টাকা চোখের পলকেই নিঃশেষ হয়েছে । নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে অগণিত বিনিয়োগকারীর মৃত্যু ঘটেছিল আত্মহত্যার মাধ্যমে।

না জেনে না বুঝে বিনিয়োগ করে ধ্বংস হওয়া বিনিয়োগকারীদের বিচার হয়েছিল প্রতারণার জন্য কাউকে দায়ী করা হয়নি এমনকি ক্ষতিগ্রস্তদের বিচার অস্বীকার করা হয়েছে। বর্তমান একবিংশ শতাব্দীর তৃতীয় বিশ্বের একটি দ্রুত উন্নয়নশীল বা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পরেও বলা যাবে না স্টক মার্কেটে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীগণ ন্যায় বিচার পাবে বা ভবিষ্যতে বিচার হবে।

একটি শক্তিশালী আইনি সুরক্ষা বিনিয়োগকারীদের প্রকাশ এর উপর কাজ করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। একটি ভালো উন্নত আইনি কাঠামো আর্থিক মার্কেটে তারল্য বৃদ্ধি করে।যা আমরা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছি পুরাতন চেয়ারম্যান সাহেব পরিবর্তন হয়ে নতুন চেয়ারম্যান শিবলী সাহেব দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই আস্তে আস্তে মার্কেটের উপর এর প্রতিফলন বাস্তবায়িত হচ্ছে।

আমি মনে করি একটি উন্নতশীল এবং স্থিতিশীল স্টক মার্কেট অর্জন করতে হলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে লোভী অসাধু দুষ্ট কুচক্রী মহলকে পেছনে ফেলতে হবে। ভেঙে দিতে হবে তাদের কালো থাবার প্রসারিত হাত‌। ১৯৯৬ এবং তৎপরবর্তী ২০১০ সালের স্টক মারকেট কারসাজি এখনো দেশের সর্বমহলে ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি কালো অধ্যায়।

বাজার কারসাজির জন্য ১৯৯৬ সালে ন্যায় বিচার না হওয়ার কারণে পুনরায় কুচক্রী মহলটি নতুন ও বিভিন্ন উদ্ভাবনী ধারণা নিয়ে মার্কেটকে আবার ২০১০ ও ২০১৯ সালে ধ্বংস করে। এখনই উপযুক্ত সময় তাদের মূল উৎপাটন করে সমূলে ধ্বংস করার নয়তো পরস্পরায় আবারো বিনিয়োগকারীদেরকে পথে বসিয়ে দিবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top