logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য
  3. ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের আগে জানাতে হবে গ্রাহককে

প্রকাশিত হয়েছে : ২:১২:০৪,অপরাহ্ন ২৮ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৪০৬২ বার পঠিত

যে কোন ধরনের হিসাব অ্যাকাউন্ট স্থগিত (ডরম্যান্ট) হিসেবে চিহ্নিত করার একমাস আগে গ্রাহককে জানাতে হবে। সংশ্লিষ্ট ব্যাংক মুঠোফোনে ক্ষুদে বার্তা, ইমেইল, পত্র যোগাযোগ, ব্যাংকের নিজস্ব রিলেশনশিপ অফিসার বা অন্য যে কোন মাধ্যমে উক্ত হিসাবধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে গ্রাহককে বিষয়টি অবহিত করতে হবে।

দেশে ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার ক্ষেত্রে একেক ব্যাংক গ্রাহককে একেক ধরনের নির্দেশনা দেওয়ায় বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে একই নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে। যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন ব্যাংক স্থগিত (ডরম্যান্ট) হিসাব পরিচালনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নীতিমালা অনুসরণ করছে, যা গ্রাহক পর্যায়ে বিভ্রান্তির সৃষ্টি করছে এবং গ্রাহকরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় ব্যাংক স্থগিত হিসাবে সুদ বা মুনাফা দিলেও বিভিন্ন ধরনের চার্জ কাটছে। এসব বিষয় বিবেচনায় স্থগিত হিসাব পরিচালনার ক্ষেত্রে নিম্নবর্ণিত নীতিমালা অনুসরণের জন্য নির্দেশনা দেওয়া হলো- ইসলামিক ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের চলতি, শর্ট নোটিশ ডিপোজিট (এসএনডি) এবং সঞ্চয়ী হিসাব যে নামেই অভিহিত করা হোক না কেন সর্বশেষ লেনদেন বা হিসাব বিবরণীর সর্বশেষ প্রাপ্তি স্বীকার বা উক্ত বিবরণীর জন্য সর্বশেষ অনুরোধের তারিখ থেকে অন্যূন ৬ মাস গ্রাহক কোন প্রকার লেনদেন না করলে, সেসব হিসাবকে অপ্রচলিত হিসেবে গণ্য করা হবে। এসব হিসাবকে অপ্রচলিত হিসেবে চিহ্নিত হওয়ার পর নিম্নবর্ণিত সময় অতিক্রান্ত হলে তা স্থগিত হিসাব বলে গণ্য করা হবে।

চলতি হিসাব ও এসএনডি হিসাব অন্যূন ৬ মাস, সঞ্চয়ী হিসাব অন্যূন ১৮ মাস। তবে শর্ত থাকে যে, সরকার, নাবালক এবং আদালতের অর্থ সংক্রান্ত হিসাব ডরম্যান্ট হিসেবে গণ্য হবে না।

সার্কুলারের উদ্দেশ্যপূরণকল্পে, লেনদেন বলতে চেক, গ্রাহকের ডেবিট নির্দেশনা, ডেবিট বা এরূপ কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা যে কোন অ্যাপস ব্যবহারের মাধ্যমে হিসাবের লেনদেনকে বুঝাবে। এক্ষেত্রে হিসাবসমূহে প্রদেয় সুদ বা মুনাফা এবং চার্জ ও এক্সাইজ ডিউটি বা ভ্যাট আরোপ করা হলেও তা লেনদেন হিসাবে গণ্য হবে না। স্থগিতকৃত যে কোন চলতি, এসএনডি এবং সঞ্চয়ী হিসাবের উপর প্রযোজ্য সুদ বা মুনাফা গ্রাহকের সঙ্গে চুক্তির শর্তানুযায়ী নির্ধারিত সময়ে উক্ত হিসাবে প্রদান করতে হবে এবং এর উপর প্রযোজ্য চার্জ বা এক্সাইজ ডিউটি বা ভ্যাট নির্ধারিত সময়ে কর্তন করা যাবে। ডরম্যান্টকৃত চলতি, এসএনডি এবং সঞ্চয়ী হিসাব পুনরায় পরিচালনা করার লক্ষ্যে গ্রাহক কর্তৃক শাখা ব্যবস্থাপকের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে। উক্ত আবেদনে যাচিত চাহিদাকে বিবেচনায় নিয়ে ব্যাংক কর্তৃক স্থগিত হিসাব সক্রিয় বা চালুকরা যাবে। তবে, উক্ত হিসাবটি লেনদেনবিহীনভাবে ৫বছর অতিক্রান্ত হলে পরিচালনার জন্য নতুনভাবে কেওয়াইসি সম্পন্ন করতে হবে। ডরম্যান্ট হিসাব নতুনভাবে চালু করার ক্ষেত্রে কোন চার্জ বা ফি আদায় করা যাবে না।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

হাজী আব্দুস শহীদ মহিলা আলীম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

“৩৯ তম ফোবানা”  আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

“৩৯ তম ফোবানা” আটলান্টার গ্যাস সাউথ এরিনায়

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

বাগডিসির ৩৮ তম ফোবানার প্রস্তুুতি চুড়ান্ত

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার  আর্লিংটনে

৩৮ তম ফোবানা ভার্জিনিয়ার আর্লিংটনে

বাংলাদেশের স্টক মার্কেট

বাংলাদেশের স্টক মার্কেট

সর্বশেষ সংবাদ
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
বর্তমান সরকার প্রবাসীবান্ধব৷ প্রবাসী অভিযোগ সেল গঠিত হয়েছে – আরিফুল হক চৌধুরী
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
ফোবানার এলামনাই গেটটুগেদার শনিবার ৯ টায়
আগামীকাল লস এনজেলস ফোবানা
আগামীকাল লস এনজেলস ফোবানা
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
লস এনজেলস ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
বাংলাদেশ সমিতির আয়োজনে ৪০ তম ফোবানার গল্প
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
৯১ ইউনাইটেড কিংডমের রামসগেট সমুদ্র ভ্রমণ
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে-এর কোচ ট্রিপ অনুষ্ঠিত
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
লস এনজেলস ফোবানার রেড কার্পেট লাঞ্চ ৫ সেপ্টেম্বর
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার সাংস্কৃতিক অনুষ্ঠান এর প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ওরলান্ডো ফোবানার প্রস্তুুতি সম্পন্ন
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর প্রেসলঞ্চ এর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে  কমিউনিটি গেটটুগেদার
কোয়েলের গ্রাজুয়েশন পার্টিতে কমিউনিটি গেটটুগেদার
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
লস এনজেলস ফোবানার টাইটেল স্পন্সর মুনিরুল ইসলাম
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
আটলান্টায় লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্প্ন্ন
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
লন্ডনে বইমেলায় গুণীজন সম্মাননা পদক পেলেন গবেষক ফারুক আহমদ এবং সাহিত্য কবি মাশুক ইবনে আনিস
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার দু দিনের সফল গনসংযোগ সম্পন্ন
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
২৭ জুন ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার “মিট এন্ড গ্রীট”
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
লস এনজেলস এ ৪০ তম ফোবানার প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
হিউস্টনে ৪০ তম ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন 
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top