logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. রোদ-বৃষ্টি ডিঙ্গিয়ে ছুটেচলে সাইকেল বালিকারা!

রোদ-বৃষ্টি ডিঙ্গিয়ে ছুটেচলে সাইকেল বালিকারা!

প্রকাশিত হয়েছে : ৩:৫২:৪২,অপরাহ্ন ২০ জুন ২০১৯ | সংবাদটি ১২৩৭ বার পঠিত

ঠাকুরগাঁও থেকে জুনাইদ কবির : শিক্ষার আলোয় আলোকিত হতে প্রতিদিন কখনো রোদে পুড়ে, কখনো বা বৃষ্টিতে ভিজে সাইকেলে ছুটে চলে ঠাকুরগাঁওয়ের সাইকেল বালিকারা।

প্রত্যন্ত অঞ্চলের এই মেয়েরা বাইসাইকেলে করে স্কুলে যাওয়া আসা করে নিয়মিত। তাই এলাকায় এরা সবাই সাইকেল বালিকা নামে পরিচিত হয়ে উঠেছে। তাদের সাইকেল বহর যখন শুরু হয়, পথচারীরা সেই দৃশ্য মনোযোগেই অবলোকন করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার প্রায় প্রতিটি বিদ্যালয়ের ক্লাস শুরু কিংবা শেষ হলে এমন মনোরম দৃশ্য সকলের চোখে পড়ার মতো। বিশেষ করে গিলাবাড়ী, জামালপুর, ভাউলার হাট, সালন্দর, আকঁচা, খোচাবাড়ি, চিলারং, আউলিয়াপুর ইউনিয়ন থেকেও মেয়েরা বাইসাইকেলে করে স্কুল-কলেজে আসে ।

তবে এসব কোমলমতি শিক্ষার্থীদের পেছনের কাহিনী খুব একটা সুখকর নয়। শুধুমাত্র শিক্ষার আলো পেতে প্রতিদিন বেশ দূরের পথ পাড়ি দিতে হয় তাদের। ওরা কেউই ধনী ঘরের সন্তান নয়। তারা কেউ শ্রমিক, কারো বাবা দিনমজুর কিংবা মা এলাকার সঞ্চয় সমিতি থেকে কিন্তিতে টাকা নিয়ে মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে বাইসাইকেল কিনে দিয়েছেন। তবুও শিক্ষার আলো পৌঁছে যাক ঘরে এটাই প্রত্যাশা তাদের।

সদর উপজেলার গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সাইকেল বালিকা আশরাফি ফাইমদা জানায়, পড়াশোনার অনেক খরচ। তবু তাদের পড়াশোনা করে অনেক বড় হতে হবে তাকে। তাদের এলাকা থেকে স্কুলে আসতে গাড়ি কিংবা রিকশা পাওয়া যায় না। পেলেও আসতে যেতে প্রতিদিন ৪০-৫০ টাকা লাগে। তাই বাইসাকেল কিনে দিয়েছেন তার বাবা-মা।

একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার বাংলাদেশ জার্নালকে বলেন, বিদ্যালয়ে আসতে যেতে প্রথম প্রথম বখাটে ছেলেদের উৎপাতসহ ছোট খাটো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো। বিশেষ করে দীর্ঘ পথ কাঁচা রাসÍা থাকায় বর্ষা মৌসুমে পিচ্ছিল পথে দুর্ঘটনা ঘটতো। এখন সবই সহে গেছে।

নবম শ্রেণির আরেক শিক্ষার্থী উর্মী বলেন, আগে বাইসাইকেল চালালে গ্রামে মানুষেরা বিভিন্ন কথা বলতো। এখন আর কেউ কিছু বলে না। কম সময়ে বিদ্যালয়ে যাওয়া আসা করতে পারায় বাকি সময়টা পড়ার টেবিলে দিতে পারি।

এদিকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্থানীয় বে-সরকারি সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও ঠাকুরগাঁওয়ে ৫ উপজেলার ২ শতাধিক বাইসাইকেল দেন। এদের সকলই দরিদ্র পরিবারে সদস্য। তাদের পরিবার থেকে সাইকেল কিনে দেওয়ার মতো সামর্থ নাই। তাই পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের লেখাপড়া যেন থেমে না যায় সেজন্য এই সহযোগিতা বলে জানায় ইএসডিও কর্তৃপক্ষ।

ইএসডিওর নির্বাহী পরিচালক ড.মুহম্মদ মহীদ উজ জামান বলেন, বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যেতে পারছে। এখন তাদের লেখাপাড়ায় মনোনিবেশও হয়েছে। উৎসাহ পাওয়ায় কেউ কেউ ভাল রেজাল্টও করছে। আগামীতে এ ধরনের উদ্যোগ আরো বড় পরিসরে করার কথা জানান তিনি।

সদর উপজেলার নারগুন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো; আব্দুল জলিল বলেন, গ্রামঞ্চলের মেয়েরা আর পিছিয়ে নেই। তারাও এখন শিক্ষায় এগিয়ে গেছে। এখন তারা অনেক দিন থেকে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে। নানা রকম সামাজিক কাজে অংশগ্রহণ করে।

স্কুল শেষে পবিরারের বিভিন্ন কাজে সহযোগিতা করছে এসব মেয়েরা। অনেক দূর থেকে মেয়েরা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসে প্রথমে রাস্তায় বিভিন্ন সমস্যা দেখা দিতো, মানুষ হাসাহাসি করত। এখন আর কোন সমস্যা হয়না মেয়েরা যখন দলবদ্ধ হয়ে আসা যাওয়া করে, তখন পথচারিরা সরে দাঁড়ায়।

ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিক জানান, শিক্ষা ক্ষেত্রে এখন বিশেষ করে গ্রাম অঞ্চলের মেয়েরা অনেক এগিয়ে। তারা বাইসাইকেল চালিয়ে স্কুল কলেজে যাওয়া আসা করছে। এতে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে না। পাশাপাশি বখাটেদের হাত থেকে রক্ষা পাচ্ছে। তবে বাইসাইকেল চালক শিক্ষার্থীদের বেশি করে পুষ্টিযুক্ত খাদ্য দিতে হবে, যাতে তাদের পুষ্টির অভাব না হয়।

ঠাকুরগাঁও জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী বলেন, মেয়েরা এখন সামাজিক বাধা অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পড়ালেখায় ছেলেদের চেয়ে জেলার মেয়েরা এগিয়ে আছে। এসময় তাদের সার্বিক সহাযোগিতা করাও আশ্বাস দেন তিনি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এ জেলার মেয়েরা সাইকেল যোগে স্কুলে যাওয়া আসা করে এটা প্রমাণ করে মেয়েছে এগিয়ে যাচ্ছে। তাদের যাত্রায় কোন বাধা কিংবা বিপত্তি হলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমরা সব সময় সজাগ আছি।

শীর্ষ সংবাদ এর আরও খবর
বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

বিশেষ সাক্ষাৎকার: ওয়েলস পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৩০ তম এশিয়ান এক্সপোর আয়োজনের সুচনা শুক্রবার

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল প্রবেশমুল্য ১০ ডলার,ফ্রী পার্কিং

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

৩০ তম এশিয়ান এক্সপোর শেষ প্রস্তুুতি

মিশিগানে  দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

মিশিগানে দুটি মৌলভীবাজার এসোসিয়েশন এর যৌথ সভা

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভায় সংবিধান সংস্কার ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
গোলাপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
লস এনজেলসে ফোবানার কীক অফ গালা অনুষ্ঠিত
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম ফোবানার কীক অফ গালার প্রস্তুুতি সম্পন্ন
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
৪০ তম লস এনজেলস ফোবানার কীক অফ গালা ২৮ মার্চ
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
গোলাপগঞ্জে মেলার খবরে ক্ষুব্ধ ব্যবসায়ীরা,আন্দোলনের হু‌শিয়ারী
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
৭ ম এশিয়ান ফেস্টিভ্যাল ২ ও ৩ মে ওরলান্ডোতে
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
ওরলান্ডোতে ১ ম বারের মত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
৩০ তম এশিয়ান এক্সপো ২৫-২৬ এপ্রিল
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে ১ ম ওয়াজ মাহফিল ৭ ই ফেব্রুয়ারী
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
ওরলান্ডোতে স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টু্র্নামেন্ট সম্পন্ন
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
২৪ জানুয়ারী স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
ঢাকায় ৪০ তম ফোবানার মিট দ্যা প্রেস অনুষ্ঠিত
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত ইতিহাসসন্ধানী লেখক ফারুক আহমদ
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
প্রবাসী সম্মাননা ২০২৫- পাচ্ছেন লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান
© 2010-2026 AmaderProtidin.com
All Rights Reserved
Editor & Publisher: Anwar Shahjahan
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Address: Abdul Mutlib Complex (3rd floor), Golapganj Municipality, District Sylhet Mob: 01723 655894
Email: amaderprotidinnews@gmail.com
Go to top